
একদিন শফিক তার অফিসের এক সহকর্মীকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার সুখী দাম্পত্য জীবনের রহস্যটা কি, তা একটু বলবেন?
সহকর্মী বলল- সংসারের দায়িত্বটা শ্রদ্ধা আর ভালবাসার মাধ্যমে স্বামী-স্ত্রী দুজনে শেয়ার করলে আর কোনো সমস্যা থাকে না।
শফিক জিজ্ঞেস করলো- আপনি ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন?
সহকর্মী বলল, যেমন আমাদের সংসারে সব বড় বড় ব্যাপারে আমি সিদ্ধান্ত নিই। আর সব ছোট-খাটো ব্যাপারে সিদ্ধান্ত নেয় আমার স্ত্রী। আমরা কেউ কারো সিদ্ধান্তে নাক গলাই না। এই জন্য আমাদের সংসারে ঝামেলা হয় না। ঝগড়া হয় না। আমার স্ত্রীও খুশি, আমিও খুশী। পাড়া প্রতিবেশী অবাক আমাদের ঝগড়া হয় না দেখে।
শফিক তখন বললো, আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না, দয়া করে একটু উদাহরণ দিয়ে বলুন না।
সহকর্মী বলল, ছোট-খাটো বিষয় যেমন, কোন গাড়িটা কিনব, কত টাকা সঞ্চয় করব, নিউ মার্কেট-এ কখন যাব, ছুটিতে কখন কোথায় বেড়াতে যাব, কি রকমের সোফা, ফ্রিজ, এয়ার কন্ডিশনার কিনব, মাসের খরচ, কাজের লোক রাখব কি না ইত্যাদি ছোট-খাটো ব্যাপারে আমার স্ত্রী সিদ্ধান্ত নেন, আমি শুধু তাতে আমার সমর্থন জানিয়ে দিই।
শফিক জিজ্ঞেস করলো- তাহলে সংসারে আপনার ভূমিকাটা কি?
সহকর্মীটি তখন বললো- আমার সিদ্ধান্ত থাকে সব বড় বড় ব্যাপারে। যেমন আমেরিকা ইরানকে আক্রমন করা উচিত কিনা, ভাসান চরে রোহিংগাদের স্থায়ী বাস হবে কিনা। বিএনপি আগামীতে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে কিনা, ব্রাজিল ফুটবল টিমের কোচ কাকে বানানো উচিত ইত্যাদি। এবং আপনি কি জানেন, আমার স্ত্রী আমার এসব সিদ্ধান্তে কোনদিন মাথা গলায় নি।
ছবিঃ আমার তোলা।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


