
ছবিঃ ফেসবুক।
১। পৃথিবীতে এই যে এত অরাজকতা, পাপ, পূন্য, হিংসা বিদ্বেষ এগুলো থাকবেই। বংশ পরম্পরায় এগুলো প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে যাচ্ছে। রয়ে যাচ্ছে। চেষ্টা করলেও তা শোধরানো সম্ভব নয়। কারণ এটি উত্তরাধিকার সূত্রে পায় মানুষ। যদি মাথা থেকে এই অংশটুকু কেটে বাদ দেয়া যেত কেবল তবেই মানুষ খাটি হতে পারত।
২। পৃথিবীতে অসংখ্য চরিত্রের মানুষ আছে। চারিত্র্যিক বৈশিষ্ট্য যেমনই হোক আবেগ ভালোবাসাহীন মানূষ পৃথিবীতে খুব একটা নেই।
৩। জঙ্গলের মাঝে গভীর তপস্যায় নিমগ্ন এক যুবক।
একাগ্রচিত্তে সে ধ্যান করে যাচ্ছে। ঈশ্বরের সন্তুষ্টি লাভে নিজেকে উৎসর্গ করে দিয়েছে। বৈষয়িক কোনো ব্যাপারেই এখন তার কোনো আগ্রহ নেই। জঙ্গলে হিংস্র প্রাণীর কোনো অভাব না থাকলেও তার ভয়ডর বলে কোন কিছু ছিল না।
সাধনার ফলে এই যুবক একদিন ঈশ্বরের আশীর্বাদ লাভ করে।
ঈশ্বর তাকে বর দেন, ‘তুমি যা ভাববে, তা-ই হবে।’ ঈশ্বরের বর পেয়ে যুবক খুশিতে আত্মহারা। ভাবলো এই গহীন জঙ্গলে সোনার এক বিশাল প্রাসাদ হলে কেমন হয়। সাথে সাথে হলোও তা-ই। আনন্দে লাফিয়ে উঠলো সে। হঠাৎ মনে হলো ক্ষুধা লেগেছে তার। ভাবলো সোনার থালায় সব মজাদার খাবারের কথা। সাথে সাথে সামনে হাজির। মজাদার সব খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তুলল সে। শরীর এখন একটু বিশ্রাম চাচ্ছে। সোনার পালঙ্কে গা এলিয়ে দিল।
হঠাৎ তার মনে হলো প্রাসাদের মাঝে থাকলেও এর চারপাশে রয়েছে গহীন জঙ্গল। এখন যদি একটা বিরাট বাঘ এসে তাকে খেয়ে ফেলে! আর যায় কোথায়! যেই মনে করা ওমনি এক বিরাট বাঘ এসে তাকে খেয়ে ফেলল। সোনার প্রাসাদে পড়ে রইল শুধু তার কয়েক টুকরো হাড়। কথায় বলে, ‘বনের বাঘে খায় না মনের বাঘে খায়।’
৪। প্রতিদিন চায়ের কাপের পাশে বই থাকুক, মনিটরের পাশে থাকুক বই, বিছানায় বালিশের পাশে থাকুক বই, বই থাকুক বাথরুমে, জ্যামের বাসে, কিবা যাত্রা পথে। ইলেকট্রিক বিল অথবা ব্যাংকে লম্বা লাইনে দাড়িয়ে আপনার হাতে একটা বই থাকতেই পারে। সময়কে উপভোগ করতে চান বা সময় থেকে পালিয়ে থাকতে চান বই হোক শ্রেষ্ঠ সঙ্গী।
৫। পরস্ত্রীর সাথে প্রেম করার অর্থ কিন্তু এটা নয়- যে তুমি নিজের স্ত্রীকে প্রতারণা করছ। এটা অনেকটা তোমার নিজের গাড়ি থাকা সত্বেও ট্যাক্সি ভাড়া করার মত। এতে তোমার গাড়ির টায়ারের আয়ু বাড়বে। তোমার গাড়ি অনেক বেশি দিন সুন্দর থাকবে।
এই পুরো ব্যাপারটা তোমার স্ত্রীকে বুঝিয়ে বলো।
তারপর তুমি কোন হাসপাতালে ভর্তি আছো জানাবে, দেখতে যাব।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


