
একটা কালো মেয়ে আসতো আমার কাছে মাঝে মাঝে
মেয়েটা ভীষন কালো ছিলো।
তবে, তার মাথা ভরতি ছিল দীঘল কালো চুল
আমার ইচ্ছা করতো তার চুলের ঘ্রান নিই,
মেয়েটার মুখটা ছিলো বড় মায়াময়,
মাঝে মাঝে ইচ্ছা হতো দুই হাতে মুখ ধরে চুমু খাই
বুকে মাথা রাখি, মুখ ঘষি।
সে মেয়েটি একদিন আমাকে গভীর জঙ্গলে নিয়ে গেল
বলল, আজ থেকে তুমি এখানেই থাকো, প্রকৃতির মাঝে
আর আমার বুকে।
আমি জানতাম-
অতীতে মানুষ জঙ্গলেই থাকতো, তখন তারা সুখী ছিল
মেয়েটী বলল- অনুভব করো প্রকৃতি, পৃথিবী আর বাতাস কি বলে শুনো
তবেই, তোমার সামনে মহান মঙ্গলময় সত্য উদ্ঘাটিত হবে।
(সম্মানিত ব্লগারগন আপনারা জানেন আমি কবিতা লিখতে জানি না। কিন্তু কবিতার প্রতি আমার ভালোবাসা আছে। সামুতে সবচেয়ে খারাপ কবিতা আমি লিখি। তারপরও আপনারা আমার কবিতা পড়েন। মন্তব্য করেন এটা আমার পরম সৌভাগ্য। উৎসাহ দেন। আসলে এটা আপনাদের মহানুভবতা। আপনাদের মহানুভবতায় আমি মুগ্ধ হই। মৃত্যুর আগে যদি আমি একটা ভালো কবিতা লিখতে পারি তবেই আমি খুশি। ভালো কবিতা লেখার চেষ্টা আমার অব্যহত আছে। এই বিষয়ে আপনারাও আমার সাথে একমত হবেই আশা করি। যাই হোক, আপনারা ভালো থাকুন। সুস্থ থাকুন। কবিতার সাথে ছবিটা ফেসবুক থেকে নিয়েছি। ফেসবুক থেকে কিছু কিছু ছবি আমি সংগ্রহ করে রাখি। তবে একটা সত্য কথা বলি- একটা কালো মেয়ে আমাকে খুব পছন্দ করতো।)
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


