somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

জয় গুরু

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



লেখক শিবরাম চক্রবর্তী বিহারে রাতের ট্রেনে ভ্রমন করছিলেন। রাত বাড়তে পাশে বসা সহযাত্রীরা ক্রমশঃ কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়তে লাগলেন। লেখকের ট্রেন যাত্রায় ঘুম আসেনা। তিনি একটি ব‌ই খুলে পড়তে শুরু করলেন উল্টো দিকের সিটে বসা ৫-৬ জনের মাঝখান থেকে লেখককে উদ্দেশ্য করে বললেন- "আপনি ঘুমাবেন না?" "না ট্রেনের দুলুনিতে ঘুম আসেনা। ব‌ই পড়ে রাত কাটিয়ে দেব"--
" -তাহলে আমার একটা উপকার করতে হবে"_
"কী?
রাত আড়াইটায় আমাকে ঘুম থেকে তুলে দিতে হবে। তার পরেই আমার ষ্টেশন এসে যাবে
লেখক সন্মত হলেন। যাত্রীটি অন্যদের মতোই কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লেন।

শীতের শেষ রাতে লেখকের‌ও চোখের পাতা জড়িয়ে এলো।
হঠাৎ সহযাত্রীর চিৎকারে সচকিত হলেন। চোখ খুলে দেখেন, সেই সহযাত্রী তার‌ই সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে কামরা মাথায় তুলছেন। অন্য যাত্রীরাও জেগে গিয়েছেন। জানলার ওপাশে হালকা ভোরের‌ আলো ফুটেছে। সময় মতো জাগিয়ে না দেওয়ার জন্য ও নির্দিষ্ট ষ্টেশন পার হয়ে যাওয়ার জন্য লোকটি লেখককে তুমুল গালাগালি দিতে লাগলো। লেখক ফ্যালফ্যাল করে চেয়ে নীরবে তিরষ্কার হজম করতে লাগলেন। কামরার অন্য যাত্রীরা এবার লেখকের পক্ষ নিয়ে এগিয়ে এলো এবং ওই যাত্রীকে থামিয়ে বললো, অনুরোধ রাখতে না পারা এমন কোনো অপরাধ নয় যে, ওই ভদ্র সন্তান কে এত গালাগালি শুনতে হবে। যাকে মাঝরাত পার করে নামতে হবে, জেগে থাকার দায় তার‌ই।"

লোকটিকে কোন মতে থামিয়ে অন্য সহযাত্রীরা লেখককে বললেন, আপনি বা কেন নীরবে এত তিরষ্কার হজম করছেন? আমরা আপনার হয়ে কথা বলছি, অথচ আপনি আগাগোড়া চুপ,আশ্চর্য্য তো?
লেখক শান্ত ভাবে বললেন, যে লোকটাকে কম্বল মুড়ি দেওয়া অবস্থায় প্রায় জোর করে তুলে দিয়ে অন্ধকার ষ্টেশনে নামিয়ে দিলাম, সে না জানি কত গালাগালি করছে। তার কথা ভেবে এনার কথায় চুপ করে আছি।

সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৭
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ঢাকার হারানো গন্ধ

লিখেছেন রাজসোহান, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫৯



নাজিরাবাজারের মোড় থেকে যে গলিটা ভেতরের দিকে সেঁধিয়ে গেছে, ঠিক তার মুখে শামসুর দোকান। দোকান বলতে সাড়ে চার হাত বাই সাত হাত কুঠুরি, সামনে কাচের শোকেস, শোকেসের ভেতরে সাজানো শিশি।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×