
১। মানব দেহের মধ্যে প্রানটা কোথায় থাকে? খুব জানতে ইচ্ছা করে মানুষের আত্মাটা শরীরের ঠিক কোথায় থাকে? ডাক্তাররা কি জানেন?
প্রায় সব ধর্মেই আত্মার কথা বলা হয়েছে।
২। গার্লফ্রেন্ডের মুখে জানু, বাবু ডাক শোনার চেয়ে- মায়ের মুখ থেকে হারামজাদা ডাক শোনা হাজার গুন ভালো।
৩। ইংরেজি সাহিত্যিক হ্যারিয়েট বীচার। আজও বিশ্বে তিনি সমাদৃত 'আঙ্কল টমস কেবিন' এর জন্য। আঙ্কল টমস কেবিন পড়ে মানবতাবাদী মানুষদের হূদয় হুঁ হুঁ করে কেঁদে ওঠে। গল্পে টমচরিত্র এত জীবন্ত যে মনে হয় আমার নিজের কোন চাচা। কিন্তু এ টম ছিলেন দেড়শ বছর আগের একজন ক্রীতদাস।
বইটি পড়ার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি।
৪। বিলেত ফেরত এক বাঙালী যুবক আসেন দিল্লি তে, ক্রিপস মিশন সম্পর্কে লেখার জন্য। কাজের ফাঁকে সে তার বান্ধবী-কে যে চিঠি লিখত তারই সংকলন এই উপন্যাসের আঙ্গিক। যুবক-এর নাম জানা যায় না। সবাই 'মিনি সাহেব' বলেই ডাকত। কি অসম্ভব সুন্দর বর্ণনা দিল্লি শহরের!
বলুন তো আমি কোন উপন্যাসের কথা বলছি এবং লেখক কে?
৫। গতকাল রাতে ছোট্র একটা স্বপ্ন দেখলাম।
মনুষ্য সমাজ থেকে আমাকে বিতারিত করা হয়েছে। আমি চলে গেছি জঙ্গলে। সেখানে আধুনিক জীবনের কোনো সুযোগ সুবিধা নেই। অথচ আমার কোনোবেগ পেতে হচ্ছে না। আমি খাপ খাইয়ে নিয়েছি। সমুদ্রে অনেক সময় নিয়ে উলঙ্গ হয়ে লাফালাফি করে গোছল করি। ক্ষুধা পেলে নিজেই আগুন জ্বালিয়ে মাছ পুড়িয়ে খাই। আছে নানান রকম ফল। ফল গুলোর স্বাদ অতি মিষ্ট। সারারাত জেগে চাঁদের আলোয় লেখাপড়া করি। আর লিখি। একদিন নিজে নিজেই আবিস্কার করে ফেললাম- ঈশ্বর বলে কেউ নেই।
ছবিঃ আমার তোলা।
স্থানঃ বানিজ্য মেলা।
সময়ঃ বিকেল চারটা।
ক্যামেরাঃ নাইকন ৩২০০ মডেল।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


