
১। যার যা প্রবৃত্তি এবং ক্ষমতা সেটার চর্চা না করলে সে সুখী হয় না, আনন্দ পায় না। শিং-এ শান দেওয়ার জন্য হরিণ শক্ত গাছের গুঁড়ি খোঁজে, কলা গাছে শিং ঘষলে সুখ পায় না, আনন্দ পায় না। আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনকে কত অপ্রয়োজনীয় কাজেই ব্যস্ত রাখি! টেলিভিশন দেখে, আজাইরা আড্ডা দিয়ে জীবনের মূল্যবান সময়নষ্ট করি। অথচ আমাদের জীবনের আয়ু সীমিত।
প্রতি বছর ৫/৬ হাজার নতুন বই তো বের হয়। বইপত্র নিয়ে এলোমেলো পড়তে গিয়ে প্রচুর সময় নষ্ট হয়। বই পড়ার আগে ভাবতে হবে- আমি এই বইটি কেন পড়ব? বইটি থেকে কী চাই। যা পড়া হয়, তা আত্মস্থ করা গুরুত্বপূর্ণ। বই পড়ার মূল উদ্দেশ্য থাকতে হবে আত্মিক উন্নয়ন।
একজন অন্যতম সেরা লেখকের দুঃখ ছিলো মানুষ এক জীবনে ১০ হাজারের বেশী বই পড়তে সক্ষম হয়না। লেখকের নাম হুমায়ুন আহমেদ। আমেরিকান মিউজিসিয়ান, ফিল্ম ডিরেক্তর ফ্রাঙ্ক যাপ্পা এই কথায় হইতো বলেছিলেন অন্য ভাবে“ এতো এতো বই অথচ এতো কম সময়”। আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনকে কত অপ্রয়োজনীয় কাজেই ব্যস্ত রাখি!
২। রবীন্দ্রনাথের বিসর্জন নাটকে একটি সংলাপ আছে যে, 'এইবার ফসল খুব বেশি হয়েছে। না জানি কৃষকের ভাগ্যে কী দুর্গতি আছে। 'আমার মনে হয় একশটি বাক্যে যা বলা যেত না তিনি একটি মাত্র বাক্যে বা সংলাপে তা বলে দিয়েছেন।
৩। পুরুষের ভালোবাসাই মেয়েদের শক্তি। জীবনের মূলধন। এই জন্যই ঈশ্বর ভালোবাসা-মান যন্ত্রটি মেয়েদের হৃদয়ের মধ্যে ঝুলিয়ে দিয়েছেন। ভালোবাসাবাসির বোধশক্তি বিধাতা পুরুষ মানুষকে দেননি, দেওয়ার প্রয়োজন হয় নাই।
৪। ১০ বছরে মধ্যে তেলের সর্বোচ্চ দাম! ১ লিটার তেল ১৪০ টাকা! সরকারের কার্যকর কোন পদক্ষেপ নাই! চাউলের কেজি ৬৫ টাকা। সরকার চুপ কেন?
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


