
১। মনে হয় আমি বেশি দিন বাঁচবো না। শুনেছি মৃত্যুর আগে মানুষ খাবারের কোনো স্বাদ পায় না। আমি কোনো খাবারের স্বাদ পাচ্ছি না। বাসায় হোটেলে আত্মীয় স্বজনের বাসায়। সব কিছুই কেমন মাটি মাটি লাগে।
২। পৃথিবীর ধূলোকণায় ভালোবাসার জন্য। কিন্তু ধূলোকণায় যখন সূ্র্যের আলো পড়ে তখন তা স্বর্ণরেনুর মত চিকচিক করে ওঠে। যখন বাতাসের স্পর্শ পায়, শিশুর নির্মল হাসির মতো কোমল হয়ে ওঠে। আকাশ থেকে যখন বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ে তখন ভালোবাসার ধূলিকণা হেসে বলে- আমি তো ঐশ্বরিক। পৃথিবীতে নেমে এসেছি বিধাতার কল্যাণ এবং ক্ষমা হয়ে।
৩।

৪।

৫। বাঙালি মুসলমান হজ্জ্ব করে পবিত্র সৌদি আরবে আর বাড়ি কেনে অপবিত্র ইউরোপ-আমেরিকায়। বড় বিচিত্র!
৬। একটি ইট দিয়ে ইমারত তৈরি হয় না। কিন্তু একটা ইট গেঁথে ইমারত নির্মাণের শুভ উদ্বোধন হয়। আমি একটি মেয়েকে ভালোবাসবো, সেই প্রেরণা থেকে দেশের মানুষকে এবং সমগ্র দেশকে ভালোবাসবো।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


