ভালোবাসার কবিতা
১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওগো স্বর্গের রাজকন্যা
অনন্ত নক্ষত্র বীথির অপ্সরী-
একটু উদারতা দেখাও, নমনীয় হও!
বলো তুমি, কিভাবে পৌছাবো তোমার দ্বারে?
বহু বছরের গোপন থাকা মহান সত্য, জানিয়ে দাও
সহজলভ্য করো নিজেকে, আমার জন্যে
তোমাকে ভালোবাসতে দাও।
ওগো আমার প্রিয়তমা-
আসো, কিছু ভালোবাসা দাও
ওগো স্বর্গের পরী-
তুমি তো স্বর্গের একটুকরো বাগান
এতোটা নিষ্ঠুর হয়ো না।
দয়া আর করুণা করে
নিজের ভালোবাসার শিখা জ্বালাও
নিজেকে আমার কাছে সমর্পণ করো
আমি তো অপার হয়ে তোমার'ই অপেক্ষাতে
পৃথিবীতে বিছিয়ে রেখেছি মসৃন চাদর
রাত ভালোবাসার জন্যে প্রস্তুত
সূর্য তার আলো নিভিয়ে দিয়েছে।
নক্ষত্রময় রাতের আকাশ
এখন'ই উপযুক্ত সময়।
ওগো আমার স্বর্গের সুন্দরী
জলদি আসো, আওয়াজ দাও
তীর্থের কাকের মতো অপেক্ষায় আছি
উপভোগ করতে চাই তোমার সান্নিধ্য
ওগো আমার প্রিয়তমা
পৃথিবীর রাজকন্যা
দেখাতে দাও আমার পৌরুষত্ব আর সাহসীকতা।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!
ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুননীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন