somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ভালোবাসার গুণগান

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিঃ ফেসবুক।

মানুষের জীবনে সবচেয়ে বড় অস্ত্র'ই হচ্ছে- ভালোবাসা।
শত্রুকেও দিনের পর দিন ভালোবেসে গেলে শত্রু একদিন না একদিন মাথা নত করবে। নিঃস্বার্থ ভাবে ভালোবেসে দেখুন- প্রমান পাবেন। আমি কোনো মানুষের মুখে পাপ দেখি না বলেই, সহজেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেই। খুব সহজেই তাকে ভালোবেসে ফেলি। এবং অবহেলিত হই, অপমানিত হই। তবু সব কিছু ভুলে গিয়ে ভালোবেসে যাই। একবার মাদার তেরেসার কথা ভাবুন- নিজের দেশ ছেড়ে এসে অন্য দেশের কুষ্ঠ রোগীদের সেবা করতেন। আপনি যদি আপনার শত্রুকেও ভালোবাসেন- একদিন না একদিন সে আপনার বশ্যতা স্বীকার করবে।

আজ ভালোবাসার দিন।
অথচ এই দিনে- রাজগুরু, সুখদেব, ভগৎ সিংহকে ফাঁসি দেওয়া হয়েছিলো। মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় আজকের দিনে। নেতাজির অন্তর্ধান দিবসও আজই। ইন্দিরা গান্ধীকে গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয়েছিল কবে? ঠিক ধরেছেন, ১৪ ই ফ্রেবরুয়ারী। জন এফ কেনেডিকে ডালাসে গুলি করে করে হত্যা করা হয়েছিল সেই আজকেই। ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা, জালিয়ানওয়ালা বাগ, হিরোশিমা, নাগাসাকি, পম্পেই নগরীর ধ্বংস হওয়া, নুহু'র মহাপ্লাবন, ডাইনোসরের অবলুপ্তি সব আজকেই।

আজকের দিনটিকে বিশেষ দিন মনে করার কিছুই নাই।
তাই আজকে প্রেম ট্রেম নাম দিয়ে নষ্টামি না করে সবার উচিত সকাল থেকে বাড়িতে বসে গোবর মেখে হাউ হাউ করে কান্নাকাটি করা। আর দিনের শেষে এক কাপ কফি খেয়ে টিভি দেখা। টিভি দেখে কিছু পড়তে অথবা লিখতে বসা। তাছাড়া আমাদের মতো গরীব দেশে রঙ ঢং করা মানায় না। জানেন তো আজও মানুষ ফুটপাতে ঘুমায়। কত লোক টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না। কত লোক বেকার। কত লোক না খেয়ে আছে। রাস্তায় বের হলেই ভিক্ষুক আর ভিক্ষুক।

আমি সুরভিকে বলেছি-
একটিও গোলাপ তোমাকে দেইনি, অথবা কোনো কোনো গিফট- তার মানে এই না যে তোমাকে ভালোবাসি না। তারপর দুই লাইন গান শুনিয়ে দিলাম- ''তুমি যে তুমিই, ওগো/ সেই তব ঋণ/ আমি মোর প্রেম দিয়ে/শুধি চিরদিন''। আমি জানি, প্রতিটি মানুষ তার মনে এক আকাশ ভালবাসা জমিয়ে রাখে। তার কিছুটা মা-বাবার জন্য, কিছুটা ভাই-বোনের জন্য, কিছুটা পছন্দের মানুষটির জন্য। আসুন আমরা সবাই সবাইকে ভালোবাসি। এক আকাশ ভালোবাসা নিয়ে বুকে জড়িয়ে ধরি। তবেই না পৃথিবীটা সুন্দর হবে। তাহলে সুন্দর করে বাঁচা যাবে। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। জয় বাংলা।



সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

উন্মাদ; নেতা না জনগন

লিখেছেন সামছুল আলম কচি, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৩



১। জনগন উন্মাদ, নাকি নেতা-পাতি নেতারা !!?? যেহেতেু জনগনই ভোট দিয়ে (বাংলাদেশ ছাড়া) নেতা নির্বাচন করে; বলা যায় জনগনের উন্মাদনা-ই নেতা-পাতি নেতাদের উন্মাদনা আরও বাড়িয়ে দেয় !!... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

সময়

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৩

আহ সময়,
তুমি শেখাও,আমি শিখি না।
তুমি পড়াও,আমি পড়ি না,
তুমি দেখাও, আমি দেখি না।
বলেছিলে- একদিন বুঝবো,
সবকিছু হারিয়ে খুঁজবো!


তুমি ভুল!

চেয়ে দেখো-
আমি আজো বুঝি না,
আজো হা-হুতাশ নিয়ে কিছু খুঁজি না!

বি:দ্র: অনেকদিন পর!কেউ আছে আমার... ...বাকিটুকু পড়ুন

×