somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

নদী ও আমি

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। মেঘনা নদীতে লঞ্চ চলছে।
লঞ্চের নামটি এই মুহুর্তে মনে করতে পারছি না। আমরা বাড়ির সবাই মিলে একটা বিয়ের অনুষ্ঠানে কুমিল্লা যাচ্ছিলাম। আমি লঞ্চের ছাদে বল খেলছিলাম। হঠাৎ আমার বলটি মেঘনা নদীতে পড়ে যায়। আমি লাফ দিয়ে বলটি ধরতে গিয়ে মেঘনা নদীতে পড়ে যাই। তখন আমার বয়স ১৩ বছর। জানি না সাঁতার। মুহূর্তের মধ্যে ডুবে গিয়ে মেঘনা নদীর পানি খেয়ে নিলাম পেট ভরে। তারপর কে বা কারা আমাকে বাঁচায় কিছু মনে নেই।
আমার ধারনা, আমার মৃত্যু হবে একদিন নদীতে ডুবে।

২। পাবনা যাচ্ছিলাম, বড় ভাইয়ের সাথে দেখা করতে।
তখন বড় ভাই পাবনা ক্যাডেট কলেজে লেখাপড়া করতো। আরিচা ফেরী ঘাটে। ফেরীর দোতলায় রেলিং এ বসতে গিয়ে ধাম করে নদীতে পড়ে যাই। ভাগ্য ভালো ছিল, তখনও ফেরী ছাড়েনি। তখন আমার বয়স ১৬ বছর। অল্প পানির মধ্যেই ডুবে গেলাম। কে বা কারা আমাকে যথা সময়ে বাচিয়েছিল মনে নেই, একটুও মনে নেই। বাংলাদেশের প্রতিটা নদী আমার খুব ভালো লাগে। পৃথিবীর কোথাও আর এতো সুন্দর সুন্দর নদী নেই। আমাদের দেশের নদীর নাম গুলোও অনেক সুন্দর।

৩। আমাদের গ্রামের বাড়ির কাছেই পদ্মা নদী।
পদ্মা নদী আমার অনেক প্রিয় একটি নদী। ইচ্ছা করলো মনের স্বাদ মিটিয়ে পদ্মা নদীতে লাফিয়ে ঝাঁপিয়ে গোছল করবো। একদিন সব বন্ধু-বান্ধব নিয়ে চলে গেলাম গ্রামের বাড়িতে। আমার গ্রামের বাড়ি বিক্রমপুর। মধ্যদুপুর বেলা সব বন্ধু নিয়ে নামলাম নদীতে। আমি হাফ প্যান্ট নিতে ভুলে গিয়েছিলাম। তাই চাচার কাছ থেকে একটা গামছা নিয়ে কোমরে প্যাচিয়ে নদীতে নামলাম। মনের স্বাদ মিটিয়ে বিকেল পর্যন্ত নদীতে লাফালাফি করলাম। কিন্তু আমি নদী থেকে লজ্জার কারণে উঠতে পারছি না। কোথায় কখন যেন আমার গামছাটি খুলে গেছে। বন্ধুদের কাছেও গামছা হারিয়ে যাবার কথা বলতে পারছি না। যদি বলি ওরা হাসাহাসি করবে। উফফ...ভয়াবহ লজ্জায় পড়েছিলাম।

৪। ঢাকার বাসাবো রাজারবাগ কালি বাড়িতে একটি বড় পুকুর আছে।
পুকুর না বলে দিঘী বলাই ভালো। বিশাল দিঘী। পুকুরের পাশেই কালী মন্দির। সেই পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম ৩৪ নং ওয়ার্ডের কমিশনারের সাথে। মাছ বড়শি ফেলতে গিয়ে আমিই ঘাট থেকে পুকুরে পড়ে গেলাম, আর কি আশ্চর্য সাথে সাথে ডুবেও গেলাম। পুকুরের মাটি অসম্ভব নরম- আমি কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারলাম না। সেদিন অনেক পুকুরের পানি খেয়েছিলাম। পেট ফূলে গিয়েছিল। এখনও মনে আছে- অনেক গুলো স্যালাইন খেতে হয়েছিল।

৫। দুই হাজার সালে জাহাজে করে বঙ্গোপসাগর গিয়েছিলাম।
চারদিন আমাদের জাহাজ বঙ্গোপসাগরে উপরেই ছিলো। সাগর পাড়ের বাতাস কি ঠান্ডা! মধ্যরাতে জাহাজের ছাদে উঠলাম একলা। জোছনা রাত ছিল। চাঁদের আলো পড়েছে সাগরে। সাগরের পানি ঝকমক করছিলো। চিকচিক করছিল। দেখে খুব ভালো লাগছিলো। আমাদের জাহাজ যাচ্ছিলো সুন্দরবনের দিকে। হঠাত আমার খুব তীব্র ইচ্ছা হলো- বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়ি। চারপাশ এত সুন্দর সহ্য হচ্ছিল না। সেই প্রথম আমার মাথায় স্বেচ্চায় মৃত্যু চিন্তা এলো। স্থির সিদ্ধান্ত নিতে পারছিলাম না- ঝাপ দিবো কিনা। আমার কপাল ঘামে ভিজে উঠলো! অতঃপর সিদ্ধান্ত নিয়েই ফেললাম ঝাঁপ দিবো- কিন্তু তার আগে একটা সিগারেট শেষ করবো। সিগারেট শেষ হওয়ার আগেই দেখি আব্বা পেছনে এসে দাঁড়িয়ে আছেন।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৭
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন-উচাটন

লিখেছেন বাকপ্রবাস, ১৩ ই মে, ২০২৬ সকাল ৯:৫০


তিড়িং বিড়িং ফাল পাড়ি,
যাচ্ছে রে মন কার বাড়ি?
পুড়ছে তেলে কার হাঁড়ি,
আমি কি তার ধার ধারি!

পানে চুনে পুড়ল মুখ,
ধুকছে পরান টাপুর-টুপ;
তাই বলে কি থাকব চুপ?
উথাল সাগর দিলাম ডুব।

আর পারি না... ...বাকিটুকু পড়ুন

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

×