
ছবিঃ আমার তোলা।
১। আমি যে পৃথিবী আছি- কেউ জানে না। আমার মৃত্যুর পর জানা যাবে, আমি পৃথিবীতে জন্মে ছিলাম এবং বেঁচে ছিলাম। আমি একা অন্ধকারে, কেউ শ্রোতা নেই জেনেও আপন মনে একটা গান গেয়েছিলাম। আমি জানি, সব দৃশ্যই অদৃশ্য জগতের উল্টা পিঠ। মাঝে মাঝে বালিশ ছাড়া বিছা্নায় শুই। চুপ করে দাঁড়িয়ে জোছনা দেখি একা।
২। মহানবী (সাঃ) বলেছেন "যে ব্যাক্তি দিনে ৪০ জন লোককে সালাম দিবে, ঐ ব্যাক্তি ঐদিন মারা গেলে জান্নাতে প্রবেশ করবে।
(- সহীহ বুখারী)
৩। টিচার : যদি কোন সময় তোমার বেস্টফ্রেন্ড এবং তোমার গার্লফ্রেন্ড একসাথে পানিতে ডুবে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে, তাহলে তুমি কাকে বাঁচাবে?
বল্টু: মরতে দেন দুইজন কেই।
টিচার: কেন?
বল্টু: তারা দুইজন একসাথে পানিতে কি করতে গেছিল!
৪। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ১১ জন।
নতুন আক্রান্ত ৪৪৬ জন।
সুস্থ ৬৪১ জন।
নমুনা পরীক্ষা ১৪১৩৮ জন।
মোট মৃত ৮২৮৫ জন।
আক্রান্ত ৫৪১০৩৮ জন।
এবং সুস্থ ৪৮৭৮৭০।
৫। 'ধর্ম' থেকে 'কর্ম' বেশি মহত্বপূর্ণ।
ধর্ম করে প্রভুর কাছে চাইতে হয়। আর কর্ম করলে প্রভুর রাস্তায় ব্যয় করা যায়।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


