
স্বামী স্ত্রী অন্যরকম একটা সম্পর্ক।
বিয়ের পর যদি আপনার স্বামীর প্রতি প্রেম ভালোবাসা কমে যায়- তাহলে The Vow এই মুভিটি দেখুন। ইদানিং দেখা যায় আমাদের সমাজে বিয়ের পর ভালোবাসা উঠেই গেছে। এই মুভিটি স্বামী-স্ত্রীদের নতুন করে ভালোবাসাতে শেখায়। বিয়ের পর যদি স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকে তাহলে বেঁচে থাকা অর্থহীন।

ছবির কাহিনী অনেকটা এই রকমঃ
চরম রোমান্টিক একটি মুভি। ভালোবাসার মানুষটির জন্য মানুষ কি না কি করে মুভিটিতে তাই দেখতে পারবেন। মুভিতে লিও এবং পেইজ হচ্ছে দম্পতি যারা সবেমাত্র বিয়ে করেছে। একটি গাড়ি দুর্ঘটনায় পেইজ এবং লিও মারাত্মক ভাবে আহত হয়। লিও সম্পূর্ণ সুস্থ হলেও পেইজ তার স্মৃতিশক্তি হারায়। সে লিওকে চিনতে পারে না। লিও পেইজকে তার বাসায় আনতে চাইল, কিন্তু বাধ সাধল তার বাবা মা। যেহেতু লিও পেইজের কাছে সম্পূর্ণ অচেনা একজন মানুষ। তাই সে চেষ্টা করতে থাকে পেইজের স্মৃতি ফিরিয়ে আনার।

ছবিটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি।
মুভিটি দেখার পর এক আকাশ আনন্দে আপনার মন ভরে উঠবে। নিজের অজান্তেই চোখ ভিজে উঠবে। অবচেতন ভাবেই স্বামী-স্ত্রী দুইজনের প্রতি দুইজনের ভালোবাসা বেড়ে যাবে। তো দেখে ফেলুন এই অসাধারন মুভিটি।

সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


