somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

অতৃপ্তি

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।

মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা,
ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা।
ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে
দাও ছেরে দাও, ওগো, আমি তুফান পেলে বাঁচি॥


সকালে ঘুম থেকে ওঠার পরই খুব অস্থির লাগছে।
এবং মনে হচ্ছে আজ একটি বিশেষ দিন। বিশেষ দিনটা কি মনে করতে পারলাম না। খবরের কাগজ হাতে নিলাম । আজ ১৬ ফেরুয়ারী। ৩ ফাল্গুন। ২২ রবিউল আউয়াল। সব দিনই আমার কাছে সমান। কিন্তু অস্থির লাগছে কেন? কারো জন্যই কিছু থেমে থাকে না। সরকারী দল অথবা বিরোধী দলের কেউ মরে গেলেও দেশ চলবে। আবার খবরের কাগজে মন দিলাম। আমি তুলা রাশির জাতক। তুলা রাশিতে আজ লিখেছে- ''আজ নিজেকে সামলে চলুন। মনের মাঝে জমে থাকা কষ্টগুলো আজ দূরীভূত হতে পারে। অহেতুক কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। সুনাম ধরে রাখতে চেষ্টা করুণ। বস্ত্র ব্যবসায়ীদের লাভ কমে যেতে পারে। আজ কোনো সংবাদে আনন্দ বা দুশ্চিন্তা দুই-ই তৈরি হতে পারে। যাদের নাক, কান অথবা গলায় অসুস্থতা আছে তাদের কষ্ট বেড়ে যেতে পারে।'' রাশি হচ্ছে ফালতু একটা বিষয় । এর পেছনে সময় ব্যয় করার কোনো মানে হয় না। শুধু মাত্র বোকা'রাই খবরের কাগজে রাশিফল মন দিয়ে পড়ে।

আলিঁয়স ফ্রসেজের লা গ্যালারিতে পিয়ার ক্লাকার একক আলোকচিত্র প্রদর্শনী এবং গ্যালারি জুমে ইলোডি ওবারলি চিত্র প্রদর্শনী 'মুডস' । এটা খুব ভালো সংবাদ। টিভি চ্যানেল গুলো বিশেষ বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। সব অনুষ্ঠান শুধু ভালোবাসা নিয়ে। এত ভালোবাসা!! ইন্টারনেট- ফেসবুকের কল্যাণে যোফাযোগটা খুব সহজ হয়ে গেছে। কিন্তু নিরাপত্তার বিষয়টা নিয়ে কেউ ভাবে না! বন্ধু নির্বাচনে মেয়েদের অনেক সর্তক হওয়া উচিত। হুটহাট সিদ্দান্ত নিলে ভুল হবে, হবেই। তার মানে এই নয় প্রযুক্তিকে বাদ দিয়ে দিতে হবে। কিন্তু যোগাযোগ সহজ হলেও আমি যাকে চিনি না, যাকে জানি না, তার সঙ্গে সম্পর্কে জড়ানো যাবে না। নো নেভার।

অনেকদিন আগে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম।
আজমেরী মা। তিনি অলৌকিক ক্ষমতা সস্পূর্ণ মানুষ। দেশ বিদেশে অনেক পুরস্কার পেয়েছেন। আজমেরী মা যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারেন। আমি গেলাম বায়তুল মোকারম তার অফিসে। বিশাল অফিস। আজমেরী মা বোরকা পরা। আমি বললাম, মুখ না দেখে কথা বলব কি করে? মুখের ডাকনা খুকুন। আজমেরী মা বোরকা খুললেন। খুব সুন্দরী একটা মেয়ে। চোখে মোটা করে কাজল দিয়েছে। কপালে টিপ পরেছে। হাত ভর্তি চুড়ী। এত সুন্দর একটা মেয়েকে দেখেই তো মন ভালো হয়ে যায়! মেয়েটি তার সুন্দর গলায় বলল, আপনার সমস্যা বলুন। আমি বললাম, আপনি কি আসলেই সমস্যার সমাধান করতে পারেন? মেয়েটি বলল- আমি কিছুই পারি না। হাসি মুখে সুন্দর করে কথা বলি- ব্যস আর কিছু না। এতেই অনেকে শান্তি পায়। অনেক গুলো করে টাকা দিয়ে যায়। তারপর আরও কিছুক্ষন কথা হলো, মেয়েটি কফি খাওয়ালো। আমার কাছ থেকে চেয়ে সিগারেট খেলে।

একদিন আব্বা আর আমি বাংলা মটর যাচ্ছি রিকশা করে।
আব্বা মোবাইলে যেন কার সাথে কথা বলছে। মগবাজারের জ্যামে আটকে আছি। হঠাত বোরকা পরা একজন মহিলা এসে আমার হাতে একটা কাগজ দিয়ে গেল। বোরকা পরা মহিলাটি- দেখলাম সেই কাগজ অন্যদেরও দিচ্ছে। ব্যাপারটা সবাই খেয়ালা করেও খেয়ালা করছে না। সেই কাগজে অদ্ভুত সব রোগের কথা লেখা। এবং সেই সব রোগ গ্যারান্টি দিয়ে সারানো হয়। পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত। তারা চিকন স্বাস্থ্য মোটা করিয়ে দেয়-এর জন্য লাগবে ৮০০/- টাকা। এক ধরনের হালুয়া আছে যার নাম পোস্তাই হালুয়া। এটা খেলে নাকি শরীরে শক্তি উৎপাদন হবে, এটার দাম ৩০০/- টাকা। এক ধরনের মালিশ পাওয়া যায়, নাম হচ্চে শক্তি মালিশ। এই মালিশ ব্যবহার করলে অনেক গুলো রোগ থেকে মুক্তি পাওয়া যাবে তিন দিনের মধ্যে। ঠিকানাতে লেখা, শাহজাদপুর বাসস্ট্যান্ড নামুন। রোডের পূর্ব পার্শ্বে সাইন বোর্ড দেখুন। মোবাইল নম্বর দেওয়া আছে। আমি ফোন করেছিলাম । বন্ধ পেয়েছি।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×