somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

লোহার দেয়াল

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ সুত্র

লোকটি বললেন, তুমি আমার সাথে চলো।
লোকটিকে আমি চিনি না। আগে কোনোদিন দেখি নি। বয়স্ক লোক। মাথা ভরতি এলোমেলো চুল। মুখে কাঁচাপাকা খোঁচা খোঁচা দাঁড়ি। চাপা ভাঙ্গা। চোখ গুলো গর্তে ঢুকে গেছে। লোকটির সাথে আমার যাওয়ার প্রশ্নই আসে না। তবু আমি লোকটির সাথে যাচ্ছি। আমার ধারনা তার সাথে না গেলে তিনি আমাকে জোর করে নিয়ে যাবেন। লোকটির সাথে যে আমি যাবো এটাই আমার নিয়তি। নিয়তিকে উপেক্ষা করা যায় না।

অচেনা পথে লোকটির সাথে আমি যাচ্ছি।
চারপাশ আমার কাছে অচেনা মনে হচ্ছে। কিছুক্ষন পর লোকটি আমাকে একটা বিশাল বাড়ির সামনে নিয়ে গেলেন। বাড়িটি বাইরে থেকে দেখতে ফাইভ স্টার হোটেলের মতোন। লোকটি বললেন, আমার দায়িত্ব শেষ। এখন তুমি একা এই বাড়িতে প্রবেশ করবে। এবং দয়া করে আমাকে কোনো প্রশ্ন করবে না। বাড়িত ভেতরে গেলেই তুমি তোমার সব প্রশ্নের জবাব পাবে। কি করবো বুঝতে পারছি না। নিয়তিতে যা আছে তাই হবে।

আমার খুব ভয় করছে।
ভয় নিয়েই আমি বাড়ির ভিতরে প্রবেশ করলাম। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। নীচ তলা কেউ নেই। আমি লিফটে করে দোতলায় উঠলাম। দোতলায় আলো কম। তবে চারপাশ দেখতে অসুবিধা হচ্ছে না। দোতলায় পা দিয়েই আমার মনে হচ্ছে কেউ একজন আমাকে অনুসরন করছে। অথচ কাউকেই দেখতে পারছি না। প্রথম ঘরটার দরজা খুললাম। সেই ঘরে অসংখ্য মানুষের গলা কাটা মাথা। মনে হচ্ছে কিছুক্ষন আগেই মানুষ গুলোর গলা কাটা হয়েছে। রক্তে চারিপাশ ভেসে গেছে। আমার প্রচন্ড বমি পাচ্ছে।

ভয়ে আমার সারা শরীর কাঁপছে।
আমি রক্ত সহ্য করতে পারি না। আমি কোনো দিন একটা মূরগী জবো করি নি। কোনো দিন গরু জবাই দেখি নি। আমি খুবই নরম মনের মানুষ। কাটা মাথা গুলো দেখে আমার বুক ধড়ফড় করছে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি দৌড়ে লিফটে উঠলাম। বোতাম টিপার আগেই লিফট চলা শুরু করলো। লিফট থামলো। আমি নামলাম। এখানে চারপাশ লোহার দেয়াল, দরজা-জানালা। দুই পাশ থেকে লোহার দেয়াল আমার দিকে আসছে। বুঝতে পারছি কিছুক্ষনের মধ্যেই আমার মৃত্যু হবে। দুই পাশ থেকে লোহার দেয়ালের চাপ খেয়ে আমি চেপ্টা হয়ে যাবো। খুব কষ্ট হচ্ছে আমার। এইভাবে আমার মৃত্যু লেখা ছিলো!

আমার ঘুম ভাঙ্গল।
ফাইহা আর সুরভি গভীর ঘুমে। আমার সারা শরীর ঘামে ভেজা। বুক কাঁপছে। নিঃশ্বাস নিতে পারছি না। বুঝতে পারছি ভয়াবহ এক দুঃস্বপ্ন দেখেছি। প্রচন্ড ভয় পেয়েছি। এক গ্লাস পানি খেলাম। ঠিক তখন একসাথে তিনটা চারটা মসজিদে আযান হচ্ছে। আমি বিছানায় গিয়েছিলাম চার টায়। এখন সোয়া পাঁচ টা। ঘুমন্ত মেয়ের কাছে বসলাম। তার কপালে একটা চুমু খেলাম। সে একটু নড়ে উঠলো। আমি বললাম, ভয় নেই। আমি। তোমার বাবা। তুমি আরাম করে ঘুমাও। আমি আছি।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৯
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×