somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ঢাকা- ১৪ আসনের এমপি আসলামুল হক মারা গেছেন

০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



করোনার আপডেট দিয়ে লেখাটা শুরু করি-
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু এবং শনাক্ত হয়েছে। ৬৬ মৃত্যু, শনাক্ত ৭২১৩ জন। বাংলাদেশে করোনা রেকর্ড। প্রতিদিন নতুন আক্রান্ত আর মৃত্যু বেড়েই চলেছে। প্রতিদিন নতুন রেকর্ড হচ্ছে।

ঢাকা-১৪ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক মারা গেছেন। অনেকেই বলছেন, বিনা ভোটের সংসদ সদস্য, ভূমিদস্যু আসলামুল হক মারা গেছেন। মানুষ মরে গেলে বলতে হয়- বড় ভালো মানুষ ছিলেন। তিনি মানুষের জমিজমা নিজ জমি হিসেবে সংরক্ষণ করতেন। বুড়িগঙ্গা নদীর একটা বিশাল অংশ তার দখলেই ছিল। তার স্থাপনা ভাংতে গিয়ে অনেককেই নাজেহাল হতে হয়েছে।

মানুষের মন থেকে কি মায়াদয়া উঠেই গেলো?
একজন মৃত মানুষকে নিয়ে মানুষ বলছে, আশেপাশের শত শত একর জায়গা দখল করে কি লাভ হলো? অবৈধভাবে শত কোটি হাজার কোটি টাকার মালিক হয়ে কি লাভ হলো? অন্তত ৯ হাজার কোটি টাকার মালিক হয়েছেন বৈধ অবৈধ পথে, আজ নিঃস্ব হাতে বিদায়। এসব কার জন্য রেখে গেলেন? আল্লাহ উনাকে মাফ করে দিন আর যারা এসব হারাম উপার্জনের সাথে আছেন তাদের হেদায়েত দান করুন।

তার এই শূন্যতা পূরণ হওয়ার নয়।
এমন একজন নেতা যুগে যুগে আসে না। এখন এত এত মানুষের জমিজমা কে সংরক্ষণ করবে? জোরপূর্বক দখল করা জমি গুলি এখন প্রকৃত মালিকদের ফিরিয়ে দেয়া হোক। আসলামুল হকের মৃত্যু থেকে আমাদের সবাইকে শিক্ষা নেওয়া উচিৎ। যত জমিই দখল করি না কেন- যত সম্পদের পাহাড় গড়ি না কেন- যত ক্ষমতারই মালিক হই, আজরাইল আসলে কোন ক্ষমতাই কাজে লাগবে না এবং সাথে করে কিছু নিয়েও যেতে পারবো না। চাপাতি, পিস্তল, হেলমেট বাহিনীর মাধ্যমে জোর করে এমপি হয়েছেন এখন কবরে গিয়েও জোর করে বেহেশতে যাবেন চেষ্টা করে দেখতে পারেন। কারণ আপনারা সব করতে পারেন।

ধারনা করা যেতে পারে, পরবর্তী ঢাকা- ১৪ আসনের সম্ভাব্য এমপি সাবিনা আক্তার তুহিন। আন্টি আপনাকে আগাম শুভ কামনা রইল, মানুষের পাশে সবসময় থাকবেন বলে আশা করি।

প্রধানমন্ত্রী এক শোকবার্তায় আসলামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ব্যবসায়ী আসলামুল হকের প্রতিষ্ঠান মায়িশা গ্রুপ। আসলামুল হক ঢাকা-১৪ আসন থেকে টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছেন। এমপি আসলামুল হক স্ট্রোক করে মারা গেছেন। তিনি সুস্থ ছিলেন। গতকালও তিনি সংসদে ছিলেন। আজকে তিনি আর নেই। এটাই হলো বাস্তবতা, এটাই হলো মানুষের জীবন।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৮
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টগর ফুল

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪০

টগর ফুল
সাইফুল ইসলাম সাঈফ

টেম্পুতে উঠে বসে আছি
গন্তব্য উত্তরা, আজমপুর
আগে আরো কয়েকজন বসে আছে
একটু পর পর একজন করে উঠছে
হঠাৎ অষ্টাদশী যুবতী, হাতে শুভ্র
তিনটি টগর ফুল, সে রূপসী, ফুলগুলো
নাড়াচাড়া করছে, ডান হাত-
থেকে... ...বাকিটুকু পড়ুন

আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

লিখেছেন মাথা পাগলা, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৫




আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।

কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।

এখন উন্নয়নের নতুন... ...বাকিটুকু পড়ুন

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

×