
১। শেখ হাসিনা দূরদর্শী একজন মানুষ, তাঁকে আরো ঠান্ডা মাথায় করোনা নিয়ে ভাবতে হবে।
২। 'যদ্যপি আমার গুরু' আহমদ ছফার উদ্দেশ্য কি ছিল এই বইটি লেখার পিছনে, নিজের গুরুর মহত্ব তুলে ধরা নাকি আবদুর রাজ্জাক স্যারের নানান বক্তব্যের ব্যাখ্যা প্রদান?
৩। বেশিরভাগ মানুষেরই ধারনা, সে অনেক জানে। আমাদের মধ্যে খুব কম মানুষই আছে, যারা সব দৃষ্টিভঙ্গি বিবেচনা করে তাদের বিশ্বাসের দেয়াল গড়ে তোলে।
৪। স্ত্রী হয়ে যে স্বামীর বচন না শুনে, স্বামীর বংশ রক্ষা না করে, অবজ্ঞায় স্বামী কার্য্যে অনাদর করে তবে সে নারী চিরকাল নরকে মজবে। ------(মহাভারত )
৫। ভলতেয়ারের এই কথাটা আমার অসম্ভব পছন্দের, 'আমি তোমার সঙ্গে একমত না কিন্তু তোমার মত প্রতিষ্ঠার জন্য আমৃত্যু লড়ব'।
৬। বাংলাদেশে আসলে কোনো সত্যিকার ধার্মিক নেই।আমাদের সমাজটাই ভণ্ডামিতে পরিপূর্ণ।দূর্নীতিবাজরা যখন মসজিদে বা মাদ্রাসায় বড় অংকের টাকা দেয়, হুজুর তখন তার নামে দোয়া পড়তে থাকেন।সমাজের সর্বত্রই শুধু ভণ্ডামি চলছে।
৭। মাওলানা ভাসানী পর বাংলাদেশের ইতিহাসে আর কোন মাওলানা তৈরি হয়নি যে জাতীয় নেতা হতে পারে! যা তৈরি হয়েছে তা সব চরিত্রহীন এবং শিশুধর্ষক!
৮। আমাদের এলাকার মসজিদটা গত এক সপ্তাহ ধরে বন্ধ করে দিয়েছে। আজ লোকজন জুম্মার নামাজ পড়তে পারে নি। অন্যান্য এলাকায় যেসব মসজিদ আছে, সেগুলোতে দেখলাম লোকজন খুবই কম। মুসুল্লিরা মনে হয় সচেতন হচ্ছে। আগে তো বাঁচতে হবে। বাঁচলে অনেক নামাজ পড়তে পারবে।
৯। মানুষের নিজের মধ্যে যখন সমস্যা থাকে তখন অন্যকে দোষী মনে করে। অপরাধীর মন সব সময় সন্দেহপ্রবন।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




