somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

কিছুই বুঝতে পারছি না

০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ গুগল।

(অনন্ত নক্ষত্র বীথির মাঝে যে বিশাল শূন্যতা, যে তীব্র নিঃসঙ্গতার বেদনা, তা যেন বুকের ভেতর হাহাকার করতে থাকে। বারবার মনে হয় এ জগৎ সংসার, এই জীবন, এই বেঁচে থাকা সব কিছু মিথ্যে, সবকিছু অর্থহীন।)

রাত দুইটা। চোখে ঘুম নেই।
ব্যালকনিতে বসে আছি একা চুপচাপ। একটার পর একটা সিগারেট শেষ করছি। ভাবছি পৃথিবীর সবাই আমার মতো নয় কেন? গভীর রাতে সবকিছু কেই বড় জীবন্ত বলে মনে হয়। গাছ-পালা, কীটপতঙ্গ, জ্যোছনা। আমি আকাশের দিকে তাকিয়ে কত কথা বলি, কিন্তু আকাশ কথা বলে না। চুপ করে থাকে। মধ্যরাত্রের নীরবতা বড় বেশি অসহ্য লাগে। ঈশ্বর তুমি যদি থাকো আমাকে সাড়া দাও না কেন?এই নির্জন মধ্যরাত্রে একবারও কি আমার তাপিত হৃদয়ের ডাকে বলে উঠবে না, আমি আছি? নাকি নিজের অস্তিত্ব সম্পর্কে তোমার নিজেরও সংশয় আছে? যতদিন অজানা এবং জ্ঞানের সীমার বাইরের ব্যাপার থাকবে ততদিন ঈশ্বরকে না মেনে উপায় নেই নাস্তিক দলের।

মনে হয় আমার পূর্বপুরুষের ডিএনএ- তে অনেক সমস্যা ছিল। তা না হলে কেন আমার বার বার মনে হবে- 'সে' আমার। শুধু আমার। 'সে' আমার সম্বল, 'সে' আমার আশ্রয়, 'সে' আমার ইহকাল, 'সে' আমার পরকাল। দুনিয়ার কোটি কোটি মানুষের ভিড় থেকে এই যে একজন উঠে আসে! আমার মৃত্যু আমার হাতে। আমি জানি আমার মৃত্যুটা কেমন হবে। কত কুৎসিত মৃত্যু হয় চারপাশে। অনেক মানুষ প্রিয় মানুষের এক ফোঁটা চোখের জল দেখে মরতে পারে না। মরার আগে তাদের কপালে কোনো মায়াময় ভালোবাসার কোমল স্পর্শ পড়ে না। আমার মৃত্যু ঠিক এই রকমই হবে। এই মধ্যরাত্রিতে অতলস্পর্শী ক্লান্তি আমাকে আচ্ছন্ন করে। খুব ইচ্ছে হয়, 'সে' যদি এখন আমার হাত ধরে বসে থাকতো!

আচ্ছা, মানূষ কি মানুষের দুঃখ কষ্ট দূর থেকেও টের পায়?
আহ্ চোখে পানি এসে যায় কেন? এবার ডাক্তার দেখাতে হবেই। আসলে, মানুষের একান্ত ভালোবাসা নিয়ে কোনও মানুষ কখনও হারিয়ে যায় না। রবীন্দ্রনাথের একটি ছোট গল্প আছে না, যার নাম 'ঘোড়া'। আগামীকাল সুন্দর একটা মেয়ের সাথে দেখা করতে যাবো। এই মেয়ের অনেক গুন। সে বিশ্বের ২৩ টি দেশের মন্ত্র-তন্ত্র বিদ্যায় স্বর্ণ পদক প্রাপ্ত। উনি এখন বাংলাদেশে আছেন। তার স্বপ্নে পাওয়া দৈববস্তু দিয়ে যে কোনও সমস্যার সমাধান মাত্র ৭ থেকে ২১ দিনের মধ্যে দিয়ে থাকেন। যে সমস্যার সমাধান তিনি করেন, সেগুলো হলো- স্বামী-স্ত্রী অমিল, প্রেম-ভালোবাসায় ব্যর্থতা, চাকরি ফিরে পাওয়া, বিবাহের বাধা, সন্তান না হওয়া, ব্যবসায় উন্নতি, জ্বীন-পরীর আছর থেকে মুক্তি, বান মারা থেকে ফেরানো সহ সকল সমস্যার সমাধান দেন। (সকল ধর্মের লোক তার সাথে দেখা করতে পারেন) তার অস্থায়ী অফিস গুলশান। আমি অনেক ঝামেলা করে তার সাথে দেখা করার অবস্থা করেছি। আমার খুব কাছ থেকে দেখার শখ একটা সুন্দরী মেয়ে কি করে মানূষকে মিথ্যা বলে বোকা বানায়। আগামীকাল এই মেয়েটাকে আমি খুনও করতে পারি। আবার তাকে নিয়ে নৌকা ভ্রমনেও যেতে পারি। মানুষের মন রহস্যে ভরা। আকাশেও এত রহস্য নেই।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌভাগ্যের কপাল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৭ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮


এই কবিতাকে ভুলে যাওয়ার
সবচেয়ে উত্তম কাজের মধ্যে
নিঃশ্বাস ফেলার কিছু জায়গা পাব;
স্বার্থপর কবিতা কোনদিন আমাকে
স্মরণ করবে না- কি দরকার
এতো বর্ণ মালার প্রেম লেখে,
তার চেয়ে আমি দুবলা ঘাস হই... ...বাকিটুকু পড়ুন

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

×