
আমার যদি করোনা হয়। এবং আমি যদি করোনায় মারা যাই!
এই আতঙ্কটা আমার আছে। খুব ভালো করেই আছে। আমি মরে গেলে বিশ্বসংসারের কিছুই এসে যাবে না। কিন্তু আমার সংসারটা এলোমেলো হয়ে যাবে। আমার ছোট্র মেয়েটার সীমাহীন কষ্ট হবে। আমার আব্বা স্বাস্থ্যবান মানুষ ছিলেন। করোনায় মরে গেলো। প্রায় চার মাস হয়ে গেলো। সবাই ভালো থাকুক। সুস্থ থাকুক। এটাই প্রার্থনা করি।
গতকাল রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি।
স্বপ্নের কথাটা বলে নিই, তা না হলে ভুলে যাবো। দেখি, আমি একটা নৌকায় বসে আছি। চারিদিকে ঘন কুয়াশা। আশেপাশে আর কোথাও কেউ নেই। আমার নৌকা স্থির নয়। চলমান। অথচ কেউ বৈঠা বাইছে না। নৌকা চলছে অথচ কোথাও কোনো শব্দ নেই। নদীর কলকল ধ্বনি নেই। হঠাত মনে হলো- নদী চলছে না। থেমে আছে। আমার খুব ভয় করছিলো।
একবার এক শিক্ষিকা ছাত্রকে জিজ্ঞেস করলেন, তোর নাম কি?
ছাত্রঃ ঝিলম।
শিক্ষিকাঃ এইটা কেমন নাম?
ছাত্রঃ এটা পাকিস্তানের একটি নদীর নাম।
শিক্ষিকাঃ তোমার বাবা বাংলাদেশের কোন নদী খুজে পান নাই?
ছাত্রের বান্ধবীঃ ম্যাডাম, অর আব্বায় আড়িয়াল খা আর মাথাভাংগা সাজেস্ট করছিল কিন্তু ওর মায় শেষ পর্যন্ত রাজি হয় নাই!
মিয়ানমারে মৃত্যুর দীর্ঘ মিছিলঃ
গতকাল প্রায় ৭০ জন বিপ্লবীকে রাজপথে গুলি করে হত্যা করেছে আর্মি-পুলিশিরা। আজ সকালে ১৯ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেয় সামরিক বাহিনী। আজ দুপুরের পরে পুলিশ স্টেশনে হামলা করে ১৪ জন পুলিশকে হত্যা করে বিপ্লবী জনতা। এই করোনার মধ্যে মিয়ানমার কি শুরু করেছে? এরা কি মানুষ? সারা বিশ্ব কেমন এলোমেলো মনে হচ্ছে।
যখন আমাদের নিজের সাথে ভাল কিছু হয়,
আমরা বলি আমরা ভাল তাই আল্লাহ সাহায্য করছে। আর যখন খারাপ কিছু হয় তখন বলি আমরা ভাল, আল্লাহ তাঁর ভাল বান্দার পরীক্ষা নিচ্ছে। যখন অন্যের ভাল হয়, আমরা বলি আল্লাহ পাপীদের দুনিয়াতে ভাল রাখে! আর অন্যের খারাপ কিছু হলে বলি, আল্লাহ পাপের শাস্তি দিচ্ছে! মানুষ হওয়ার যোগ্যতা হতে পারত- সততা, বিশ্বস্ততা, নৈতিকতা, ন্যয়পরায়ণতা, সহিষ্ণুতা, আন্তরিকতা, মহানুভবতা, এইসব গুণের সমষ্টি অথবা সংখ্যাধিক্যের প্রাধান্য অথচ আমরা একটা আকৃতি নির্ধারণ করে নিয়েছি!
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




