somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

এই সমাজ- ৪৩

২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিঃ আমার তোলা।

সব কিছু বদলে যায়।
মানুষ, সমাজ এবং দেশ। সময়ের সাথে সাথে বদলে যায়। যান কেউ থামাতে পারবে না। ৯০ এর দশকে দেশ যেমন ছিলো আজ তেমন নেই। দুনিয়াতে শুধু মাত্র ধর্ম, কোরআন আর হাদীস বদলায় না। এমনকি ধার্মিকরা বদলায়। এযুগে তেরো বছরের ছেলেরও একজন গার্ল ফ্রেন্ড আছে। এমনকি সেই ছেলে তার গার্ল ফ্রেন্ড নিয়ে পার্কে বেড়াতে যায়। রাত জেগে চ্যাটিং করে। আমি যখন ছোট ছিলাম- তখন প্রেম, ভালোবাসা, গার্লফ্রেন্ড ইত্যাদি শব্দ গুলো কখনও ব্যবহার করতাম না। মনে করতাম এসব শব্দ বড়দের জন্য।

এযুগের ছেলেমেয়েদের লজ্জা কম।
ইন্টারনেট তাদের লজ্জা কমিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় খারাপ পরিবর্তন করেছে ইন্টারনেট। ইন্টারনেট আশার পর চ্যাংড়া পোলাপান থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত বদলে গেছে। এখন যদি বাংলাদেশে ফেসবুক, টিকটক এবং ইউটিউব বন্ধ করে দেওয়া হয় তাহলে এই প্রজন্ম পাগল হয়ে যাবে। ভালো করে খেয়াল করলে দেখা যায় সমস্ত চ্যাংড়া পোলাপানদের হাতে স্মার্ট ফোন। এমন কি দরিদ্র বাবা মায়ের সন্তানের হাতেও দামী ফোন। এরা সব সময় ফোন টিপতেই থাকে।

দেশ, সমাজ আর মানুষের কথা কি বলব!
বলতে গেলে রাগ লাগে। নিজের অজান্তেই মুখে গালি চলে আসে। কুৎসিত গালি। তার চেয়ে বরং নিজের কথাই বলি- সেদিন বাজারে গেলাম। ইলিশ মাসের দাম জিজ্ঞেস করলাম। বিক্রেতা চারটা ইলিশ মাছ পলিথিনে দিয়ে বলল, নিয়ে যান। পদ্মার ইলিশ। ছয় হাজার টাকা দেন। আমি অবাক! আমি তো বিক্রেতাকে বলি নাই- আমাকে এক হালি ইলিশ দেন। শুধু দাম জানতে চেয়েছিলাম। মানুষ গুলো এরকম কেন? আরেক দোকানে রুই মাছের দাম জানতে চাইলাম সে-ও ব্যাগে সাড়ে চার কেজি মাছ দিয়ে বলল- নিয়ে যান। একদম জেতা। বাইশ শ' টাকা দেন। আপনার কাছে দাম কম রাখছি।

মূরগী কিনতে গেলাম-
সেখানেও একই কাহিনী! ফল বা সবজি কিনতে গেলেও এরকম করে। গরুর মাংসের দোকানে গেলেও দুই কেজি কিনতে গেলে দোকানদার জোর করে পাঁচ কেজি দিয়ে দিতে চায়। আমি তো পাঁচ কেজি দিতে বলি নি। মানুষ গুলো এমন করে কেন? কেনাকাটাও কি নিজের ইচ্ছায় করতে পারবো না? তাদের ইচ্ছায় কিনতে হবে? ডিম কিনতে গেলাম। আমি সব সময় একসাথে চার ডজন ডিম কিনি। বিক্রেতা তা ভালো করেই জানে। কিন্তু সে পাঁচ ডজন দিয়ে দিলো। বলল, নিয়ে নিন। সামনে ডিমের দাম বাড়বে। ছোট মেয়ের জন্য দেশী মূরগীর ডিম কিনি। ১৮০ টাকা ডজন। সে শুধু ডিমের কুসুম খায়। যাই হোক, ক'দিন আগে জানতে পারলাম- এতদিন বিক্রেতা আমাকে দেশী মূরগীর ডিম দেয় নি। দিয়েছে কক বা সোনালী মূরগীর ডিম।

আমি সব সময় পকেটে নতুন টাকা রাখি।
ছেঁড়া, নোংরা বা ময়লা টাকা আমার ভালো লাগে না। হাত দিয়ে ধরতেও ইচ্ছা করে না। জিনিস কেনার পর দোকানি আমাকে সব সময় বেছে বেছে ছেঁড়া, নোংরা আর ময়লা টাকা দেয়। সেই টাকা অন্য দোকানদার নেয় না। আমি বললাম- আমি তো নিয়েছি- আপনি কেন নিবেন না? দোকানদার বিরক্ত হয়ে বলে- আপনি নিয়েছেন বলে কি আমারও নিতে হবে? বেশির ভাগ দোকানদারই এই কাজ করে। ছেঁড়া ময়লা টাকা দেয়। ক্যাশে ভালো টাকা থাকলেও বেছে বেছে ময়লা টাকা দেয়। আজিব! দুইটা পাঁচ শ' টাকা নোট কে যেনো আমাকে ছিড়া দিয়েছে। এখন চালাতে পারছি না।

আজ এক কাজে মুন্সিগঞ্জ গিয়েছিলাম।
যেখানে কাজে গিয়েছিলাম সেখান থেকে বাসে বা অটোতে বিশ-পঁচিশ মিনিট দুরত্বে আমার গ্রামের বাড়ি। অথচ গ্রামে যাই নি। যাওয়া উচিত ছিলো। তাহলে আব্বার কবরটা দেখে আসতে পারতাম। যাই হোক, বিকেলে ঢাকা ফিরলাম। বাস থেকে নামলাম গুলিস্তান। এক দোকানে চা খাচ্ছি। এমন সময় দেখি এক মহিলা ভিক্ষা করছে। সাথে তার দুই কন্যা। দুই কন্যার বয়স যথাক্রমে আড়াই এবং চার বছর হবে। দুইটা মেয়ে দেখতে ভীষন সুন্দর। দেখে খুব মায়া লাগলো। আমার কাছে বাচ্চা মেয়েটা বলল- টাকা দেন মজা খাবো। আমি বললাম- কি খাবে বলো। আমি কিনে দিচ্ছি। তাদের মা বলল- টাকা দিলেই হবে। আমি এক শ' টাকা দিলাম।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪



কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন

ইরানে দরীদ্রদের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতি বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:১৭



ইরানের ২০১০ সালে প্রবর্তিত 'টার্গেটেড ক্যাশ ট্রান্সফার' বা সরাসরি গরিবের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতিটি বিশ্ব অর্থনীতি ও সমাজবিজ্ঞানের ইতিহাসে অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে সাহসী পরীক্ষা হিসেবে স্বীকৃত। বিশ্বব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লিখেছেন কাছের-মানুষ, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১১:৩৯


লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে

এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

×