somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আব্বাকে নিয়ে কিছু স্মৃতি

১১ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। আব্বা তার ভাই বোনদের মধ্যে সবার বড় ছিলেন।
আব্বা তার ভাইবোনদের সব সময় খোজ খবর রেখেছেন। যার যা প্রয়োজন আজীবন দিয়ে গেছেন। আব্বার ভাই বোনের সংখ্যা অনেক। সব মিলিয়ে এগারো জন। আমার দুই চাচা বউ বাচ্চা নিয়ে গ্রামে থাকেন। তাঁরা কিছুই করেন না। আব্বা চাচাদের সংসার টানতেন। দাদা দাদীর খুব খেয়াল রাখতেন। একটা বিষয় আমার খুব ভালো লাগতো আমার চাচা ফুপুরা কখনও আব্বার অনুমতি ছাড়া কিছু করতো না। আব্বাকে খুব সম্মান, শ্রদ্ধা করতো। চাচা ফুপুরা কিছু করার আগে আব্বার পরামর্শ নিয়ে নিতো।

২। ১৬ ডিসেম্বর রাতের কথা।
তখন আমি অনেক ছোট। ১৬ ডিসেম্বর উপলক্ষ্যে টিএন্ডটি কলোনী মাঠে কর্নসাট হচ্ছিলো। আমি সেই কনসার্টে যাই। আব্বা রাতে বাসায় ফিরে দেখেন আমি বাসায় নাই। রাত তখন বারোটা। আব্বা জানেন না আমি কোথায় গান শুনতে গিয়েছি। কিভাবে কিভাবে যেন আব্বা আমাকে খুঁজে বের করে ফেললো! বলল, প্রচন্ড শীত! তোমার তো ঠান্ডা লেগে যাবে। চলো বাসায়। চলো। আমি বললাম, তুমি জানলে কি করে আমি এখানে। তাছাড়া বিশাল মাঠ। হাজার হাজার মানুষ। এত মানুষে মধ্যে আমাকে খুঁজে বের করলে কি করে? আব্বা বলল, বাপদের অনেক কিছু জানতে হয়। বুঝতে হয়।

৩। একবার আমি দাঁত ব্যথায় বিধ্বস্ত।
ঘরোয়া চিকিৎসায় কোনো উপকার পাই নি। গাল ফুলে আলু হয়ে আছে। রাতে আব্বা বাসায় এসে আমার অবস্থা দেখে অবাক! আব্বা বলল, চল ডাক্তারের কাছে যাই। মা বলল এখন বাজে রাত ১১ টা। এত রাতে ডাক্তারখানা খোলা পাবে না। আব্বা বলল, ছেলে ব্যথায় কষ্ট পাচ্ছে, একটা কিছু তো করতে হবে। রাত ১১ টায় বের হলাম। নীচতলায় ফার্মেসী খোলা কিন্তু দোতলায় দাঁতের ডাক্তার নেই। আব্বা ফার্মেসী থেকে ডাক্তারের ঠিকানা নিয়ে নিলো। ডাক্তারের বাসায় গেলাম। তখন রাত বারোটা। ডাক্তার ঘুমাতে যাচ্ছিলেন। আব্বা বলল, আমার ছেলে দাঁত ব্যথায় কষ্ট পাচ্ছে। তাড়াতাড়ি ব্যথা নাই করার ব্যবস্থা নিন।

৪। আমাকে নিয়ে আব্বার চিন্তা খুব বেশি ছিলো।
একবার আমাদের সমস্ত আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব মিলে সুন্দরবন গিয়েছিলাম। বিশাল এক তিনতলা লঞ্চ ভাড়া নিয়ে। বঙ্গোপসাগরে আমাদের লঞ্চ। প্রচন্ড শীত। এত শীত যে হাতের ও পায়ের আঙুল ঠান্ডার কারনে বাঁকা হয়ে যায়। টেনে সোজা করতে হয়- এমন অবস্থা! তখন মধ্যরাত। যে যার কেবিনে। কেউ লেপ গায়ে দিয়ে ঘুমাচ্ছে। কেউ তাস খেলছে। কেউ মদ্যপান করছে। আমার ঘুম আসছিলো না। আমি হাঁটতে বের হয়েছিলাম। তখন দেখলাম একটা কেবিনের দরজা খোলা। সেখানে গিয়ে দেখি তাঁরা মদ খাচ্ছে। আমাকে বলল, খাও। তাহলে শীত কম লাগবে। আমি মদ খেলাম। লঞ্চের ছাদে গেলাম। বঙ্গোপসাগরে দিকে তাকিয়ে আছি। আমার খুব ভালো লাগছিলো। হঠাত পা পিছলে পড়ে যাচ্ছিলাম সাগরে। ঠিক এমন সময় আব্বা এসে আমার হাত ধরে ফেলে।

৫। আব্বার হাতের লেখা খুব সুন্দর ছিলো।
দেখলে মনে হবে কম্পিউটার কম্পজ। আব্বা সব সময় টিপটপ থাকতো। জামা জুতো, খাওয়াদাওয়া, হাতঘড়ি, গাড়ি, পারফিউম নিয়ে আব্বা খুব বিলাসিতা করতো। বাসায় পড়া লুঙ্গিটা পর্যন্ত দোকান থেকে আয়রন করে আনতো। আর আমার স্বভাব ছিলো এলোমেলো। অগোছালো। প্রায়ই আব্বা পকেট থেকে চিরুনি বের করে বলতো চুল আচড়ে নে। আব্বা কোনো দিন তার কোনো সমস্যার কথা আমাকে বলে নি। এমন কি তার শরীর খারাপ হলেও বলে নি। টাকা চাইলে কোনো দিন মানা করতো না। পাঁচ শ' টাকা চাইলে এক হাজার টাকা দিতো। আব্বা কেনাকাটা করলে কখনও কোনো কিছুর দাম জিজ্ঞেস করতো না। এই অভ্যাসটা আমার আছে। আমিও কেনাকাটা করার সময় দাম জিজ্ঞেস করিই না। শুধু বলি- ভালো জিনিসটা দাও।

সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৪৮
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×