somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আশা, আশাহত এবং স্বপ্ন

২৭ শে মার্চ, ২০২২ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।

আশা এবং স্বপ্ন কি এক জিনিস?
আমি আশা করি না। আমি স্বপ্ন দেখি। স্বপ্ন দেখতে আমার ভালো লাগে। স্বপ্ন গুলো পূরন করতে অনেক অনেক সময় লাগবে। ততদিন আনন্দ নিয়ে সুন্দর ভাবে একটা আশা নিয়ে বাঁচা যায়। প্রতিটা মানুষই ভাবে- আমি এটা করবো, আমি ওটা করবো। এ গুলো তার আশা বা স্বপ্ন। দুঃখের বিষয় হচ্ছে বেশির ভাগ মানুষের আশা বা স্বপ্ন পূরন হয় না। সংসারের ঘানি টানতে টানতে জীবন পার হয়ে যায়। গত স্বপ্ন, কত আশা দীর্ঘশ্বাসের সাথে মাটিচাপা পড়ে যায়। কেউ তার খবর রাখে না।

আমার নিজের কথা বলি-
আমার আশা ছিলো ক্যাডেট কলেজে লেখাপড়া করবো। পূরন হয়নি। আমার আশা ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবো। পূরন হয়নি। আমার আশা ছিলো সরকারের কাছ থেকে একটা পাহাড় লিজ নিবো। সেখানে ঝুম চাষ করবো। পূরন হয়নি। আমার আশা ছিলো অতি দুর্গম এলাকায় একটা কাঠের দোতলা বাড়ি করবো। একা একা থাকবও। আলু সিদ্ধ খাবো আর চায়ের মগ হাতে নিয়ে বই পড়বো। সেই আশাও পূরন হয়নি। তবে মনে মনে বলি- দেরী হোক, যায়নি সময়। এটা আসলে নিজেকে নিজেই শ্বান্ত্বনা দেওয়া। এ কথা সত্য বয়স বাড়ার সাথে মানুষের আশা ও স্বপ্ন পরিবর্তন হতে থাকে। অসংখ্য বার আমার আশা গুলো, স্বপ্ন গুলো পরিবর্তন হয়েছে। তবে কি আশা, কিছু স্বপ্ন স্থির থেকে গেছে।

এখন আমি আর কোনো কিছু নিয়ে আশা করি না।
তবে স্বপ্ন দেখি। স্বপ্ন দেখতে ভালো লাগে। আমার বেশ কিছু স্বপ্ন আছে। বিশাল এক লাইব্রেরী করবো। লাইব্রেরিটা এত বড় হবে যে, সবাই মুগ্ধ হয়ে যাবে। সারা দেশের মানুষ আমার লাইব্রেরির সুনাম করবে। হাজার হাজার মানুষ আমার লাইব্রেরী আসবে। বই পড়বে। বিশ্বসাহিত্য কেন্দ্রের চেয়ে আমার লাইব্রেরী বড় হবে। আবদুল্লাহ **আবু** সায়ীদ স্যার হা করে তাকিয়ে থাকবেন। লাইব্রেরী দেওয়ার উদ্দেশ্য মানুষ বই পড়বে। টাকা ইনকাম নয়। আমার লাইব্রেরী দেশ বিদেশের সব রকম বই পাওয়া যাবে। যারা বই পড়তে আসবেন, বই পড়া শেষে সেই বই নিয়ে আলোচনা করবে।

আমার দ্বিতীয় স্বপ্ন হলো- বিশাল একটা জায়গা কিনব। সেখানে গাছ লাগাবো। মন ভরে গাছ লাগাবো। অসংখ্য গাছপালা। ছোট একটা বাগান বাড়ি থাকবে। বিশাল একটা দীঘি থাকবে। থাকবে বাঁধানো ঘাট। যেন সেই বাঁধানো ঘাটে যে বসবে তার'ই শান্তি শান্তি লাগবে। আমার এই ঘাট, এই বাগান বাড়ি সকলের জন্য উন্মুক্ত থাকবে। মানুষ এসে বিশ্রাম নেবে। গাছপালা দেখে মুগ্ধ হবে। যারা এখানে বিশ্রাম নিতে আসবে তাদের বিনামুল্যে চা নাস্তা খাওয়ানো হবে। এখানে দেশের বুদ্ধিজীবিদের দাওয়াত করে নিয়ে আসব- তারা দেশের সমস্যা ও সমামধান নিয়ে আলচনা করবেন। তাদের বৈঠকের সঞ্চলক থাকব আমি।

আমার একটা গভীর গোপন নিষিদ্ধ ইচ্ছে আছে।
শুনেছি আমস্টারডাম শহরে লাইভ সেক্স করে। লোকজন টিকিট কেটে নারী পুরুষের সঙ্গম দেখে। সেটা নাকি দেখার মতো এক জিনিস। একটা শিল্প। শরীরের খেলা। আবেদন, নিবেদন। রহস্য, রোমাঞ্চ। সামনাসামনি এটা দেখার আমার খুব শখ। দুজন নারী পুরুষ আদিম খেলায় মাতে। হাজার খানিক মানুষ মুগ্ধ হয়ে দেখে। নারী পুরুষ দর্শকদের দিকে একবারও ফিরে তাকায় না। তাঁরা তাদের খেলায় মেতে থাকে। দর্শক শারীরিক সৌর্ন্দয, আদিম খেলা মুগ্ধ হয়ে উপভোগ করে।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০২২ রাত ১০:০৩
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×