somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আপনার সামনে কেউ কান্না করলে কি করবেন?

২৯ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ গুগল।

মনে করুন, একটা মেয়ে পার্কে বসে কাঁদছে।
একাএকা। তার পাশে কেউ নেই। মেয়েটা হাউমাউ বা চিৎকার করে কাঁদছে না। কাঁদছে নীরবে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। দৃশ্য টা খুবই করুণ। আমি মেয়েটার কাছে যাবো। তাকে রুমাল বা টিস্যু দিবো। বলব, আপনি কাঁদছেন কেন? আপনার কি হয়েছে? প্লীজ আপনি কান্না করবেন না। আপনার কান্না দেখে আমার ভীষন খারাপ লাগছে। সমস্যা না থাকলে আমাকে বলুন আপনি কেন কাঁদছেন? আমার সামনে বসে একটি মেয়ে কাঁদবে তা আমি হতে দিতে পারি না। নো নেভার।

মেয়েটা তখন নিশ্চয়ই কিছু বলবে।
হয়তো বলবে আপনি আপনার কাজে যান। বিরক্ত করবেন না। অথবা বলবে, আমার খুশি আমি কাদছি, আপনার কি? তখন বলব, প্লীজ কান্না থামান। আমাকে বলুন কি হয়েছে? ক্ষুধা পেয়েছে? বার্গার আর কোক খাবেন? অথবা বিরানী? মেয়েটা তখন হেসে ফেলবে। তখন আমি বলব, কান্না করলে কিন্তু আপনাকে সুন্দর দেখায়। আপনার হাসি যেমন সুন্দর, আপনার কান্নাও তেমন সুন্দর। দুনিয়াতে কেউ সখ করে কান্না করে না। নিশ্চয়ই সে কোনো কারণে দুঃখী হয়েছে। একজন মানুষ হিসেবে আরেকজন দুঃখী মানুষের কষ্ট লাঘগবের চেষ্টা করা উচিৎ। আমার সামনে রাস্তার একটা ভিক্ষুকও কান্না করলে আমি তার কাছে যাই। তার কান্না থামানোর ব্যবস্থা করি। প্রতিটা মানবিক মানুষ তাই করবে।

আবার অনেক সময় একটা মেয়ে কান্না করলেই সামনে যেতে হয় না।
কারন, সেটা কান্না নয় একটা ফাঁদ। ফাঁদে পা দিয়েছেন তো আপনার মোবাইল, মানিব্যাগ সব যাবে। এজন্য আগে বুঝতে হবে কোনটা আসল কান্না, কোনটা নকল কান্না। একটা ঘটনা বলি- একবার ঈদের দিন সন্ধ্যায়। বেলী রোডে। আমি দাঁড়িয়ে আছি। একটা অপূর্ব সুন্দরী মেয়েকে দেখলাম। রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে। রাস্তার ল্যাম্প পোষ্টের আলোয় মেয়েটার চোখের পানি চকমক করছিলো। কিছু মানুষের কান্নাও অনেক সুন্দর হয়। সেই কান্না একদম হৃদয় স্পর্শ করে। হৃদয় তলপার করে দেয়।

আমার এখনও মনে আছে-
মেয়েটা সেদিন অফ হোয়াইট শাড়ি পড়েছিলো। শাড়িটা খুব যত্ন নিয়ে পড়েছিলো। শাড়ির কুচি গুলো দেখলেই সেটা বুঝতে পেরেছিলাম। দুই হাত ভরতি কাঁচের চুড়ি পরা ছিলো। কপালে টিপ ছিলো। মুখখানা ভারী মিষ্টি। আমার খুব খারাপ লাগলো- ঈদের দিন একটা মেয়ে কাঁদছে। আমি মেয়েটার কাছে গেলাম। কথা বললাম। তারপর মেয়েটার সাথে আমার খুব ভাব হয়ে গেলো। বললে হয়তো বিশ্বাস করবেন না- মেয়েটার সাথে আমার এখনও যোগাযোগ আছে। বছরে আমরা একবার দেখা করি, ঈদের দিন। সেই বেলী রোডে। দুজন দুজকে কথা দিয়েছি- আমৃত্যু আমরা দেখা করে যাবো। বছরে মাত্র একটা দিন।

মানুষের কান্না আমি সহ্য করতে পারি না।
হোক সে কোনো মেয়ে বা ছেলে। পুরুষ মানুষ সাধারণত কম কান্না করে। মেয়েরাই বেশি কান্না করে। এক জীবনে মেয়েদের কারনে অকারনে অসংখ্য বার কাঁদতে হয়। তবে যেসব পুরুষ মেয়েদের কাঁদায়, তাঁরা পাষান। তাঁরা মন্দ লোক। মেয়েদের খুব যত্নে রাখতে হয়। ভালোবাসতে হয়। হোক সে আপনার স্ত্রী, হোক সে আপনার বোন, হোক সে আপনার কন্যা। হোক সে আপনার মা। কথায় আছে- পুরুষ যেন মেয়েদের না কাদায়, স্বয়ং ইশ্বর রাখেন তাদের চোখের জলের হিসাব।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩৭
১৪টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×