somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমাদের প্রেমের দিনগুলি

৩১ শে মার্চ, ২০২২ রাত ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।

হ্যাঁ প্রেম করেছি। অস্থির প্রেম করেছি।
তবে আমাদের প্রেম এ যুগের ছেলেমেয়েদের মতোন ছিলো না। আমাদের প্রেমে গভীরতা ছিলো। স্বচ্ছতা ছিলো, সততা ছিলো। সৌন্দর্য ছিলো। লোভ ছিলো না। কামাতুর ভাব ছিলো না। আমরা দুজনকে দুজন কখনও মুখে বলতাম না 'ভালোবাসি'। কিন্তু একজন আর একজনের ভালোবাসাটা অনুভব করতে পারতাম। অনুভবের মাত্রাটা গভীর ছিলো। আসলে ভালোবাসার কথাটা বারবার বলতে হয় না। ভালোবাসা হলো অনুভব করার বিষয়।যাদের ভালোবাসায় গভীরতা নেই, তারাই বারবার ভালোবাসার কথা মুখে বলে।

মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় প্রেমের সময়।
সুরভি যখন আমার পাশে থাকতো নিজেকে মিশরের সম্রাট বলে মনে হতো। তবে আমরা ফাস্ট ফুডের দোকানে প্রেম করি নাই। প্রেমিক প্রেমিকারা সাধারনত নিরিবিলি জায়গা খুঁজে। কিন্তু আমরা যেতাম ভিড়ের মধ্যে। আমি দুষ্ট প্রেমিকের মতো হাত ধরার সুযোগ খুজতাম না। রিকশায় বসে কোমরে হাত রাখার জন্য আকুলি বিকুলি করতাম না। আমাদের প্রেম ছিলো সহজ সরল সুন্দর পবিত্র। সুরভি দারুন রান্না জানে। সে আমার জন্য নানান রকম খাবার রান্না করে নিয়ে আসতো। আমরা যেতাম জেনিভা ক্যাম্পে। সুরভি লুচি, কাবাব, চাপ খেত। আর আমি সুরভির হাতের রান্না খেতাম। আহ সেই দিন গুলোর কথা এখনও মনে পড়লে ভালো লাগে। আনন্দ হয়।

আমরা যেতাম বৃক্ষ মেলা।
আমরা যেতাম বইমেলায়। আমরা যেতাম বানিজ্য মেলায়। আমরা যেতাম পিঠা উৎসবে। আমরা যেতাম টিএসসি বা চারুকলায় কোনো অনুষ্ঠানে। আমরা যেতাম নিউমার্কেট। আমরা যেতাম কম্পিউটার গার্ডেন সিটি। আমরা যেতাম নীলক্ষেত পুরোনো বইয়ের দোকানে। কোনো দিনও আমরা নিরিবিলি জায়গা খুজতাম না। প্রেম করার সময় আমার মাথায় একটা মুহুর্তের জন্য বাজে চিন্তা আসেনি। তবে আমরা রিকশায় করে খুব ঘুরতাম। আমাদের প্রিয় রাস্তাটা ছিলো মিরপুরের বেড়িবাধ। তূরাগ নদীর পার দিয়ে যেতে কি যে ভালো লাগতো। বাচ্চাদের মতো চকবারর খেতে খেতে আমরা যেতাম। আমাদের একটা পরিচিত রিকশাচালক ছিলো। ফোন দিলেই চলে আসতো।

অন্যসব প্রেমিক প্রেমিকার মতো আমরা ঝগড়া করতাম না।
আমাদের কথাকাটি হতো না। তবে বৃহস্পতিবার আমরা অনেক রাত পর্যন্ত কথা বলতাম। সুরভিকে কবিতা আবৃত্তি করে শুনাতাম আমি। সুরভি আমাকে গান শোনাতো। কথা বলতে বলতে একসময় আমরা ঘুমিয়ে যেতাম। দুই তিনবার আমরা একসাথে ঢাকার বাইরে গিয়েছিলাম। একবার গেলাম বরিশাল, একবার গেলাম নোয়াখালি। আর একবার নিয়ে গেলাম আমাদের গ্রামের বাড়ি। বরিশাল গেলাম কীর্তন খোলা লঞ্চে করে। শীতের সময়। সেবার অনেকে মিলে একসাথে গিয়েছিলাম। নোয়াখালি গেলাম সুরভির বোনের শ্বশুর বাড়ি। আর বিক্রমপুর গেলাম- আমার সব বন্ধুবান্ধব মিলে। সম্ভবত কোনো বিয়ের অনুষ্ঠানে।

সুরভিকে একদিন আমাদের বাসায় নিয়ে এলাম।
সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। প্রথম দেখাতেই মা তার গলার চেন খুলে সুরভিকে পরিয়ে দিয়েছিলো। আর আব্বা বলেছিলো- এক কাপ চা বানাও। সুরভি চা বানালো। আব্বা চা খেয়ে মুগ্ধ! আব্বা সেদিন সুরভিকে বলেছিলো- তোমার হাতের চা অসাধারণ। আমি যদি সম্রাট হতাম তাহলে তোমাকে আমার সাম্রাজ্য লিখে দিতাম। যাই হোক, আমার পকেটে কত টাকা আছে, আমি জানি না। সবটাই তোমাকে দিয়ে দিলাম। পরে আমি সুরভিকে জিজ্ঞেস করেছিলাম, কত টাকা ছিলো? সুরভি বলল- এগারো হাজার সাত শ' টাকা।

সুরভিকে আমি খুব চমকে দিতাম।
একবার রাত তিনটায় সুরভিকে ফোন করে বললাম, ব্যলকনিতে আসো। সুরভি ব্যলকনিতে এসে দেখে আমি দাঁড়িয়ে আছি। আমাকে দেখে সুরভি ভয়ানক চমকে গিয়েছিলো। একবার দুপুর দুইটায় আমি সুরভিদের বাসায় গিয়ে হাজির। বললাম, ভাত খেতে এসেছি। তখন বাসায় কেউ ছিলো না। আমি টেবিলে ভাত খেতে বসেছি, ঠিক তখন সুরভি বাবা এসে হাজির! একবার সুরভি তার পরিবারের সাথে কক্সবাজার গেছে। সুরভিরা যে হোটেলে উঠেছে, সেই হোটেলে আমি আগে পৌঁছে যাই। আমাকে দেখে সুরভি ভীষন অবাক। চমকে দেওয়ার অভ্যাসটা আমার এখনও আছে। নানান রকম কর্মকান্ড করে সুরভিকে চমকে দেই। সুরভি বলে, একদিন তুমি আমাকে চমকে দিয়েই মেরেই ফেলবে। আমি তোমার চমকের জন্য প্রস্তুত নই। ব্যাপার বুঝ। প্লীজ।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০২২ রাত ২:৩৫
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×