somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

প্রিয় কন্যা আমার- ৩৭

৩০ শে মে, ২০২২ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয় কন্যা আমার-
আর একদিন পর তুমি ১৮ মাসে পা রাখবে। অর্থ্যাত দেড় বছর। এখন তুমি সুন্দর করে হাঁটতে পারো। তোমার যে কোনো সমস্যা বা ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করতে পারবো। হামাগুড়ি দিয়ে সিড়ি দিয়েও উঠে যাও! ফারাজা, পৃথিবীতে প্রতিটি মানুষ একা জন্মগ্রহণ ও একা মৃত্যুবরণ করে। তেমনি প্রতিটা মানুষ'ই আসলে একা-ই। একটা নির্দিষ্ট সময়ের পর আমি আর সুরভি মরে যাবো। সবাইকে একদিন মরে যেতে হবে। মানুষ অমর না। তোমার দায়িত্ব, কর্তব্য এবং জীবনযাপন সব তোমাকেই নিতে হয়। বাবা-মা ছাড়া তোমাকে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে। তাই নিজের ভাবনাটা নিজেই ভাবতে হয়। তাই আমার মনে হয়, জীবনের প্রয়োজনে আমরা কিছু মানুষের সংস্পর্শে কিছুদিন থাকি। তারপর আস্তে আস্তে আবার সেই একা পথে এগিয়ে যেতে থাকি মৃত্যুর দিকে।

প্রিয় কন্যা ফারাজা,
গতকাল তুমি সাড়ে ৯ ঘন্টা আমাদের ছেড়ে ছিলে। তুমি ভোরে তোমার বড় মায়ের সাথে বের হয়েছিলো। ফিরেছো বিকেলে। এই লম্বা সময়টুকু আমি সুরভি কেউ তোমার কাছে ছিলাম না। তুমি বেশ ভালো ছিলে। কান্নাকাটি করো নাই। সারাদিন পরীর স্কুলে ছিলে। পরীর স্কুলে অনুষ্ঠান ছিলো দুপুর পর্যন্ত। এরপর তুমি গেলে মোহনাদের বাসায় গুলশান। সেখান থেকে বিকেলে বাসায় ফিরলে। তোমার খাবার সুরভির বক্স ভরে দিয়েছে। ভাবী অর্থ্যাত তোমার বড় মা তোমাকে যথাসময়ে খাইয়ে দিয়েছে। বিকেলে বাসায় এসেই তুমি আমাকে জড়িয়ে ধরলে। এবং তোমার মাকে খুঁজতে শুরু করলে। একটু পর তোমার মাকে দেখতে পেয়ে তার কোলে ঝাঁপ দিলে।
ফারাজা তোমাকে নিয়ে ভবিষ্যতে আমার অনেকে পরিকল্পনা আছে। তোমাকে সাঁতার শেখাবো। মাশার্লাট শেখাবো। এবং গান এবং নাচ। আকাআকি। কবিতা আবৃত্তি। শেখার জিনিসের তো দুনিয়াতে অভাব নাই। অবশ্য আমি তোমাকে কোনো কিছুতেই জোরজবদোস্তি করবো না। তোমার যেটা ভালো লাগে সেটাই শিখবে। বেশির ভাগ বাবা মা করে কি- নিজে জীবনে যেটা হতে পারেনি, সেটাই হওয়াতে চায় ছেলেমেয়েকে। তোমার ভাগ্য ভালো। তোমার বাবা মা এরকম নয়।

প্রিয় কন্যা ফাইহা,
কিছু দিন আগে তোমার হাম উঠলো। ২/৩ দিন তোমার খুব কষ্ট গেলো। ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বলেছেন, চিন্তার কিছু নেই। ঠিক হয়ে যাবে। হ্যাঁ এখন তুমি সুস্থ। হামের টিকা কিন্তু তোমাকে দেওয়া হয়েছে। সরকারী সব টিকা তোমাকে যথাসময়ে দেওয়া হয়েছে। এখন তোমাকে বর্তমান দেশ বিদেশের পরিস্থিতির কথা কিছু বলতে চাই। বাংলাদেশে করোনা পরিস্থিতি ভালো। বলতে গেলে দেশে করোনা নাই। মাস্ক ছাড়াই সকলে বাইরে যাচ্ছে। চলতি বছরের নভেম্বরে ফুটবল বিশ্ব কাপ শুরু হবে। এবার বিশ্বকাপ হবে কাতারে। ফুটবল খেলা আমার কাছে ভালো লাগে। ছোটবেলা আমি অনেক ফুটবল খেলেছি। সিলেট অঞ্চলে এবার খুব বন্যা হয়েছে। দেশে নব্য ধনীদের সংখ্যা বেড়েছে। ঢাকা শহরের ফুটপাত থেকে প্রতিদিন কোটি কোটি টাকা চাঁদা বাজি হয়। যেহেতু চাঁদাবাজি সরকার বন্ধ করতে পারছে না, তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন- চাদাবাজির টাকা থেকে সরকার যেন রাজস্ব আদায় করে।

রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও থামেনি।
আমাদের দেশে তেলের দাম হঠাত বেড়ে গেছে। এখন গরুর মাংস কেজি ৭০০ শ' টাকা। একটা ছোট দেশী মূরগী ৫/৬ শ' টাকা। এ বছর সব জিনিসপত্রের দাম খুব বেশি বেড়ে গেছে। তোমার জন্য নাশপাতি কিনতাম ২২০ টাকা কেজি, এখন নাশপাতির দাম ২৬০ টাকা কেজি। আপেল ২০০ টাকা কেজি। কয়েকদিন আগে এক মেয়ে নরসিংদী গিয়েছে। কয়েকজন লোক তার জামা ধরে টানাটানি করেছে। কারন মেয়েটা নাকি অশালীন জামা পড়েছে। দেশে দুষ্ট লোকের অভাব নাই। আমাদের দেশের লোকজন মূলত অসৎ। অথচ এই অসৎ লোকজন ধর্ম নিয়ে খুব বাড়াবাড়ি করে। কিন্তু এই ধর্ম তাদের সৎ পথে আনতে পারেনি। ধার্মিকেরা খুব ভয়াবহ হয়। যাইহোক, নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় আসামি শিলা আক্তার ওরফে সায়মাকেও গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে রাষ্ট্রের চরিত্র বোঝা গেল। ভবিষ্যতে কেউ যেন আর এমন ঘটনা ঘটানোর সাহসও না পায়। সবার যেন স্মরণ থাকে এটা আফগান নয়, বহুত্ববাদী বাংলাদেশ।

প্রিয় কন্যা আমার-
সেদিন তোমার মা আর আমি বুস্টার টিকা দিয়ে এলাম। তোমাকেও সাথে করে নিয়ে গিয়েছিলাম। বাইরে বের হলেই তুমি খুব খুশি হও। ফারাজা, মাঝে মাঝে তোমার ঠিক রাত তিন টায় ঘুম ভেঙ্গে যায়। তখন তুমি এ-ঘর ও-ঘর করতে থাকো। খেলো। হাটো। তোমার জন্য আমি আর সুরভি জেগে বসে থাকি। এছাড়া তুমি ভোরে ঘুম থেকে জাগো। তখন আমার কঠিন ঘুম আসে। কিন্তু তোমার জন্য ঘুম থেকে উঠে বসে থাকতে হয়। সবচেয়ে অবাক ব্যাপার তুমি সব সময় দুজন মানুষকে খুজো। আমি যদি তোমার পাশে থাকি, তাহলে তুমি তোমার মাকে খুজো। রান্না ঘরে খুজো ওয়াশরুমে খুজে। পাশের ঘরে খুজো। আবার যদি তোমার মা তোমার কাছে থাকে, তাহলে আমাকে খুজো। এমন কি আমি বাইরে থাকলে- তোমার মা যখন আমার সাথে মোবাইলে কথা বলে, তখন তুমি সমানে বাবা বাবা করতে থাকো। তখন তোমার সাথে কথা বলতে হয়।

সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০২২ বিকাল ৩:৪৫
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×