somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

অর্জুন চুপ করো

৩১ শে মে, ২০২২ বিকাল ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।

তুমি মিয়া অনেক চালাক। তোমাকে কি দেখেছি, আজ তুমি কি হয়ে গেলে! পায়ে জুতো ছিলো না তোমার। আজ তুমি বউ নিয়ে ইউরোপ যাও!
আমার পরিশ্রম আমাকে এত দূর এনেছে।
পরিশ্রম না অসততা, দালালি, চাটুকারিতা?
তুমি মিয়া বেশি কথা কও!

পৃথিবীতে সব প্রানীর আনন্দ, দুঃখ, বিষাদ ও উল্লাস আছে। তুমি কি তা টের পাও না অর্জুন?
নীরা তোমার মতো আমার একটা আলাদা দুনিয়া নেই।
এই নাও কফি। খাও। বিদায় হও।
একটা বিশেষ তাড়নায় তোমার কাছে আসি, সেটা কি বুঝ না? সব কিছু তোমাকে বলে ফেলার পর নিজেকে হালকা লাগে। আনন্দ হয়। আমাকে আমার আনন্দ থেকে বঞ্চিত করো না। দোহাই লাগে।

অর্জন তুমি কি নাস্তিক?
সঠিক জানি না। তবে ঈশ্বর যদি থেকে থাকেন সবই তো দেখছেন, জানছেন।বুঝছেন। যা করার উনিই করবেন। আমার তাকে ডাকাডাকি করে লাভ নাই। তাছাড়া ঈশ্বরকে ডেকে আরাম পাই না। মনে হয় পাপী মানুষ তো এজন্য! অসংখ্য অপকর্ম করেছি। ঈশ্বর খেয়াল করেন নি হয়তো। আমি যদি ঈশ্বরকে ডাকি তাহলে তিনি নড়েচড়ে বসবেন। তারপর ভাববেন, দেখি তো ব্যাটার কাহিনী কি। কম্পিউটার খুলে ঈশ্বর আমার সমস্ত পাপের হিসাব পেয়ে যাবেন। তখন আমার খবর আছে। তারচেয়ে ভালো ঈশ্বর চুপ থাকুক। তাছাড়া সারা জীবন ধর্মকর্ম করি নাই। এখন যদি ধর্মকর্ম করি তাহলে ঈশ্বর ভাববেন আমি তার সাথে রসিকতা করছি। চেতে যাবেন ঈশ্বর।

অর্জুন আমি জানি মানুষের মনের ভিতর কত কী থাগে। যদি বাইরে থেকে টের পাওয়া যায় না।

নীরা আমি সবার কাছে ভালো হতে চাই। মহত ও সৎ সেজে থাকতে চাই। এজন্য আমি নিত্য নতুন আইডিয়া বের করি। মানুষ আমার জালে আটকে যায়। আমাকে বাহবা দেয়। যদিও আমি ভন্ড ও প্রতারক। ভাগ্যিস মানুষ আমার আসল মুখোশ দেখেনি। কারন আমি একজন ভালো অভিনেতা।

সাহিত্যের কিছুই জানি না, বুঝি না। অথচ দেখো কিভাবে পুরস্কার হাতিয়ে নিই। কী নিখুঁত ভাবেই না আমি চাপাবাজি করে চলেছি। লোকজন ভাবে আমি মস্ত বড় পন্ডিত। টকশো করি। অথচ আমার ভিতরটা খালি। আমি যা লিখি বা বলি সবই ধার করা। জনগন বোকা। বুঝে না। বুঝলেও চুপ থাকে।

ধর্মের জানি না কিছুই অথচ ধার্মিক সেজে বসে আছি। লোকজন তো আর মনের ভেতরটা দেখতে পায় না। এই জন্য বড় বাঁচা বেঁচে গেছি। আমি উদার নই, অথচ লোকজন ভাবে আমি মস্ত হৃদয়বান মানুষ! অথচ আমি বাসের দশ টাকা ভাড়া মেরে দেওয়া মানুষ।

অজপাড়া গা থেকে উঠে এসেছি। সকালে নাস্তা খেতাম পানি ভাত আর পেয়াজ কাচা মরিচ দিয়ে। এখন আমার তিন রকমের জুস ছাড়া ব্রেক ফাস্ট হয় না। বাইক ছাড়া রাস্তায় বের হতে মন চায় না। আমি যে চাকরী করি তাতে তিনবেলা পেট ভরে ভাত খেয়ে বেচে থাকা মুশকিল। অথচ আমি আমার বুদ্ধির জোরে ফ্লাট বুকিং দিলাম। নদীর ওপাড়ে জমি কিনলাম। ব্যাংকে আপনাদের দোয়ায় ভালোই জমাতে পেরেছি।

অর্জুন তুমি বক বক করো না। তোমার কথা শুনলে বিরক্ত লাগে। পাগল ছাগলের মতো কথা বলো তুমি!
নীরা আমার সব কথাই শুধু তোমাকে বলি। বাকি সবার কাছে আমি বোবা।
অর্জুন চুপ করো।
না নীরা না। আজ আমাকে বলতে দাও।

আমার বাড়িওলা বদমাশ। তার যা মন চায় করে। গ্যাস বন্ধ করে দেয়। পানি বন্ধ করে দেয়। হুমকি ধামকি দেয়। চুপ করে সব সহ্য করে যেতে হয়। নইলে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। একদিন বলল, তুই চোর। লেখা চোর। চোর চোর বলতে বলতে জিকির তুলে ফেললো। আচ্ছা, লেখা চুরী করে কি এক কেজি গরুর মাংস পাওয়া যায়? অথবা ঝালমুড়ি? তাহলে এই জিনিস চুরি করে লাভ কি বাড়িওলা সাহেব?

নীরা, মীরা, হীরা আমার গালি দিতে মন চায়। মন ভরে গালি দিতে চাই। গালি দিয়ে একধরনের আনন্দ পাই। কুৎসিত গালি। অতি কুৎসিত গালি। যে গালি শুনলে ভদ্রলোকদের কান দিয়ে, নাক দিয়ে রক্ত বের হবে যাবে। হ্যা জানি হাদীসে বলা আছে গালি দুষ্ট লোকদের হায়িয়ার। কাটা দিয়েই তো কাটা তুলতে হয়।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০২২ বিকাল ৩:৪৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×