somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

প্রিয় কন্যা আমার- ৩৯

০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয় কন্যা আমার-
আগামীকাল ঈদ। কোরবানীর ঈদ। তোমার জন্য আড়ং থেকে দুই সেট জামা কেনা হয়েছে। একটা কিনে দিয়েছে তোমার বড় চাচা। একটা কিনেছে তোমার মা। দুটা জামা খুব হয়েছে। তোমার নানা তোমার জন্য টাকা পাঠিয়েছে। সেই টাকা তোমার মায়ের কাছে আছে। আমাদের কোরবানীর গরু কেনা হয়েছে। এবার আমরা ভাগে কোরবানী দিয়েছি। আগামী বছর অবশ্যই আমরা একা কোরবানী দিবো। সবচেয়ে বড় আমরা চার ভাই, গরু কাটাকাটি বা বিলানো এসব পারি না। একদম বেড়াছ্যারা অবস্থা হয়ে যায়। গতকাল সন্ধ্যায় তোমাকে বাইরে নিয়ে গিয়েছি। রাস্তায় মোড়ে মোড়ে গরু বাঁধা। এত এত গরু দেখে তুমি অবাক!

প্রিয় কন্যা ফারাজা,
গতকাল রাতে তুমি হঠাত ভয় পেলে। অথচ ভয় পাওয়ার কিছু নাই। আমি ছিলাম। তোমার মা ছিলো। রাত তখন এগারটা। কেউ একজন দরজায় নক করেছে। সেই শব্দ শুনে তুমি প্রচন্ড ভয় পেয়ে গেছো। এখানে ভয় পাওয়ার কি আছে? ঘরে আলো জ্বলছে। তখন তুমি আম খাচ্ছিলে। বিষয়টা নিয়ে আমি চিন্তিত। যাইহোক, তোমাকে আম খেতে দিলো। তুমি বলো আটি আঁটি। অর্থ্যাত আম খাবে না। খাবে আমের আঁটি। সত্যি সত্যি আমের আটি চুষে চুষে খেতে পারো। তুমি আয়নার দিকে তাকিয়ে আমের আঁটি খাও। নিজেকে নিজে দেখে আর হাসো। তুমি তোমার মাকে নামাজ পড়তে দেখেছো, এখন প্রায়ই তুমি একাএকা নামাজ পড়ো!

প্রিয় কন্যা আমার-
তুমি বড় হয়ে কি হবে? কেমন হবে? তোমার লক্ষ্য কি হবে? জীবনে কতখানি সফল হবে? এসব আমার এখনই জানতে ইচ্ছা করে। অথচ এখন তোমার মাত্র ১৯ মাস বয়স। কয়লা ধুইলে কয়লার ময়লা যাবেনা ঠিকই কিন্তু কয়লা ক্ষয়েক্ষয়ে নিঃশেষ হওয়ার সুযোগ থাকে। আর আমাদের সবার সে সুযোগটা নেয়া উচিত। নদীতে যেমন ঢেউ উঠে মানুষের জীবনেও তেমনি দুঃখ, কষ্ট, শূন্যতার ঝড় উঠে। সময়ের বিবর্তনে যেমন নদীর ঢেউ থেমে যায়। তেমনি জীবনের ঢেউও থেমে যায়। তাই ঢেউ যখন উঠেছে শান্ত হতে সময়তো লাগবেই। কিছু মানুষ মনে করেন অনেক টাকা পয়সা এবং সম্পত্তির মালিক হতে পারলেই জীবনের আসল অর্থ খুঁজে পাওয়া সম্ভব।

প্রিয় কন্যা ফারাজা,
এক বাবা তাঁর ডাইরীতে লিখেছিলেন, আমার ছেলে ততক্ষন আমার, যতক্ষন না সে তার বউ পেয়ে যায়। আমার মেয়ে ততক্ষন আমার, যতক্ষন না আমার জীবন শেষ হয়। এজন্যই আমি সব সময় একটা কন্যা চেয়েছি। তাই পেয়েছি। ফাইহা, সেদিন এক বইতে পড়েছিলাম- যখন আপনার কাছের লোকেরা আপনাকে উপহাস/অবমাননা করে, তখন ব্যথা লাগে। আমরা ক্ষোভে বা অশ্রুতে প্রতিক্রিয়া দেখাই। আমি শিখেছি, শব্দে বা আবেগের চেয়ে কাজ করে জবাব দেওয়া ভাল। দেখেছো, কি সুন্দর কথা। অর্থ্যাত তুমি নিজেকে যা ভাবো তার চেয়ে তুমি বেশি কিছু। আমার মন বলছে, তুমি অন্য দশটা মেয়ের মতো হবে না। তুমি হবে সবার থেকে আলাদা।

প্রিয় কন্যা ফারাজা তাবাসসুম,
আমি একজন ব্যর্থ মানুষ। তাই তোমাকে নিয়ে আমার হাজার স্বপ্ন। তবে আমি আমার কোনো ইচ্ছা তোমার ওপর জোর করে চাপিয়ে দিবো না। আমি একজন ভালো পিতা। আমি শুধু তোমার পিতা নই। আমি তোমার বন্ধু। ফারাজা তুমি দুনিয়াতে শুধু শুধু আসো নাই। এই পৃথিবীতে তোমার খুব প্রয়োজন আছে। তোমার জন্মের কয়েকদিন আগে আমার বাবা মারা যায়। এখন আমি অনুভব করি, বাবার টাকার দরকার নেই, বাবা থাকাটাই যথেষ্ট। যাইহোক, আজ এখানেই লেখা শেষ করছি। পরে আবার তোমাকে নিয়ে লিখতে বসবো।

সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৩:০১
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নোবেলজয়ী বিজ্ঞানী, কিন্তু ঘরে ফিরে তিনি একজন বাবা

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:২৩



বেশিরভাগ মানুষ বিজ্ঞানীদের জীবনের সাফল্যটাই দেখে; কিন্তু সেই সাফল্যের পেছনে কত বছরের শ্রম, ত্যাগ আর ব্যক্তিগত জীবনের কত কিছু বিসর্জন দিতে হয়েছে, সেই গল্পটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অজানা... ...বাকিটুকু পড়ুন

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×