somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ডায়েরী- ১০৬

২৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত কয়েকদিন ধরে আব্বার কথা খুব মনে পড়ছে।
আব্বা মারা গেছে ২১ মাস হয়ে গেছে। আব্বা যেদিন মারা যায়, আব্বাকে গ্রামের বাড়িতে কবর দিয়ে এসে রাতে বাসায় ফিরি। তখন একজন ফোন দিলেন আমাকে। তাকে বললাম, আমার মাথার উপর থেকে বটগাছ নাই হয়ে গেছে। তিনি বললেন, 'এখন তোমাকেই বটগাছ হতে হবে। তোমার কন্যা আছে'। আব্বা ছিলেন দারুন স্মার্ট মানুষ। বুদ্ধিমান কিন্তু সহজ সরল। কোনো কিছুতেই আব্বাকে কখনও ঘাবড়ে যেতে দেখিনি। সব কিছুই সহজ ভাবে নিতেন।

একদিন দুপুরবেলা আব্বার সাথে রাস্তায় দেখা।
তখন আব্বা দাদীর সাথে থাকতেন। দাদী অনেক অসুস্থ তাই। দুপুরবেলা আমি কাটাবন দাঁড়িয়ে আছি। কোথায় যাবো তাই ভাবছি। এমন সময় দেখি রাস্তার ওপারে আব্বা দাঁড়িয়ে আছে। আব্বা অনেক শুকিয়ে গেছে। ডায়বেটিকস। অথচ আব্বা কোনো নিয়মই মানে না। চিনি দিয়ে চা খাবে। ভাবলাম আব্বার সাথে দেখা করবো না। সরে পড়বো। কিন্তু কি মনে করে রাস্তা পার হয়ে আব্বার পাশে গিয়ে দাড়ালাম। আব্বা বলল, কি রে তুই এখানে? আমি বললাম, তুমি এখানে কেন? আব্বা বলল, একটা কাজ ছিলো।

কড়া রোদ ছিলো সেদিন।
আব্বা বলল, চল কোথাও বসে দুপুরের খানা খাই। আব্বা একটা রিকশা নিলো। স্টার রেস্টুরেন্ট। রিকশায় বসে আব্বা বলল, এই রোদ থাকবে না। আজ বৃষ্টি হবে। আমি বললাম, কড়া রোদ। মনে হয় না আজ বৃষ্টি হবে। আব্বা একটু হাসলো। বলল, সেভ করিস না কেন? আমি দুদিন পর পর সেভ করি। আমি বললাম, আমি সপ্তাহে একদিন দাঁড়ি সেভ করি। আমরা রেস্টুরেন্টে বসলাম। আব্বা বলল, তোর যা খুশি খা। আমি ভাত খাবো। আমি কাচ্চি নিলাম। আব্বা ভাত মাছ নিলো। আব্বা বলল, কোক নে। তুই তো কোক পছন্দ করিস।

রেস্টুরেন্ট থেকে বাইরে এসে আমি অবাক!
আকাশ কালো হতে শুরু করেছে। যে কোনো সময় বৃষ্টি নামবে! আমি অবাক হয়ে আব্বার দিকে তাকালাম। আব্বা একটা সিগারেট ধরালো। বলল, তোর কোনো মেয়ে বন্ধু নাই? আমার সুরভির কথা মনে পড়লো। তখন সুরভির সাথে আমার তুমুল প্রেম। আব্বা বলল, মেয়েদের সম্মান করবি। অবহেলা করবি না। তাদের মনে কখনও কষ্ট দিবি না। আব্বা কথা শেষ করার আগেই ঝুম ঝুম করে বৃষ্টি নেমে গেলো। আমরা আবার রেস্টুরেন্টের ভিতরে গিয়ে বসলাম। টানা এক ঘন্টা বৃষ্টি হলো।

বৃষ্টি কমে এলে আব্বা বলল, তুই বাসায় চলে যা।
আমি সিএনজি করে দিচ্ছি। আমি বললাম, আমি সিএনজি নিয়ে যেতে পারবো। তোমার সিএনজি ঠিক করে দিতে হবে না। আব্বা বলল, আয় আরেক কাপ চা খাই। রাস্তার পাশে এক দোকান থেকে আমি আর আব্বা চা খেলাম। তারপর আব্বা আমার পকেটে কিছু টাকা গুজে দিলো। এই কাজটা আব্বা সব সময়ই করে। সিএনজি ঠিক করে দিলো আব্বা। সিএনজি চালককে বলে দিলো কোন রাস্তা দিয়ে গেলে জ্যাম কম হবে। কেন যেন আব্বার জন্য খুব মায়া হলো। খুব কষ্ট লাগলো।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০২২ রাত ১০:১৩
১৪টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×