somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

প্রিয় কন্যা আমার- ৪৩

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয় কন্যা আমার-
আমি কাউকে উপদেশ দেই না। কিন্তু অনুরোধ করি। হয়তো আমার অনুরোধ রাখলে তার ভালো হবে। তাই আমি তোমাকে কিছু অনুরোধ করতে চাই। তুমি কখনও দুনিয়াতে কারো উপর ভরসা করবে না। ভরসা রাখবে শুধু নিজের উপর। কারো উপর আস্থা রাখবে না। আস্থা রাখবে শুধু নিজের উপর। তোমার চারপাশে অনেক মানুষজন থাকবে- তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। কিন্তু কখনও কারো উপর আস্থা বা ভরসা রাখবে না। যদি কারো উপর আস্থা বা ভরসা রাখো তাহলে তোমাকে ঠকতে হবে। হেরে যেতে হবে। তোমাকে সবাই সাহায্যের ভাব করবে, উপকারের ভান করবে। কিন্তু সত্যিকারভাবে কেউ তোমাকে কোনো কিছুতে সাহায্য বা উপকার করবে না। এজন্য তোমাকে সাহসী হতে হবে।

প্রিয় কন্যা ফারাজা-
নিজেকে একজন যোগ্য ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে। গোঁজামিল দিয়ে কোনো রকমে পাশ করে গেলে হবে না। খুব মন দিয়ে পড়তে হবে। খেয়াল করে দেখবে দেশে অনার্স-মাস্টার্স পাশ করা ছেলেমেয়ের অভাব নেই। কিন্তু তাঁরা একটা চাকরী পায় না। কারন তাদের দক্ষতা কম। কোনো রকমে পাশ করে গেছে ঠিকই কিন্তু নিজেকে সঠিক ভাবে গড়ে তুলতে পারেনি। এখন চাকরীর জন্য পথে পথে ঘুরতে হচ্ছে। তোমার যেন এই অবস্থা না হয়। আমি তোমাকে জোর করে তোমার উপর কিছু চাপিয়ে দিবো না। তোমার পথ তোমাকেই বেছে নিতে হবে। এবং সেই পথ যেন সহজ সরল সুন্দর হয়। তাহলেই আমার শান্তি। আমার আনন্দ। এবং আমি সার্থক।

প্রিয় কন্যা আমার-
পৃথিবীটা মোটেও ভালো জায়গা নয়। পৃথিবীর মানুষ গুলো সবাই ভালো নয়। চারিদিকে দুষ্টলোক দিয়ে ভরা। বাবা মা ছাড়া বিশ্বাস করার মতো আর কেউ নেই। কিন্তু তোমার বাবা মা তো আর চিরকাল বেঁচে থাকবে না। আমরা যতদিন বেঁচে আছি- ততদিন তোমার কোনো ভয় নেই। পৃথিবীর সমস্ত মন্দ থেকে তোমাকে আগলে রাখবো। তারপর তোমাকে একা চলতে হবে। আমাদের ছাড়া তোমাকে সুন্দর ভাবে জীবনযাপন করতে হবে। বেঁচে থাকতে হবে আনন্দ নিয়ে। কাজেই প্রতিটা মুহুর্ত সাবধান থাকতে হবে। ছোট একটা ভুলের জন্য অনেক বড় বিপদ ঘটে যায়। ইতিহাসের দিকে তাকালে দেখতে পাবে- দুনিয়াতে যত বাজে কিছু ঘটেছে- অতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই। তাই সাবধান। প্রতিটা মুহুর্ত আবেগ নয়, বিবেক দিয়ে চলতে হবে। মাথা খাটিয়ে।

প্রিয় কন্যা ফারাজা তাবাসসুম খান-
কোনো মানুষের কাছেই কখনও কিছু আশা করবে না। তুমি চলবে তোমার মতোণ করে। মানুষের জীবনের চলার পথ মসৃন নয়। নানান রকম বাঁধা বিপত্তি আসবেই। এসব ডিঙ্গিয়েই তোমাকে চলতে হবে। বেঁচে থাকতে হবে। পৃথিবীতে সুন্দর করে চলার জন্য দুটা জিনিস লাগে। প্রথমটা হচ্ছে- টাকা। দ্বিতীয়টা হচ্ছে- বুদ্ধি। টাকা এবং বুদ্ধি- এই দুই জিনিস থাকলে জীবনযাপন করতে বেগ পেতে হয় না। তুমি তোমার মেধা এবং জ্ঞান দিয়ে- টাকা ও বুদ্ধি তুমি নিজেই অর্জন করে নিবে। আমি জানি তুমি পারবে। এই বিশ্বাস আমার আছে। অন্য দশজন মেয়ের মতো তোমার জীবন হোক এটা আমি চাই না। বেশির ভাগ মেয়ের চিন্তা থাকে বিয়ে পর্যন্ত। তাদের লেখাপড়া সমাজের কোনো উপকারে আসে না। কল্যাণ হয় না।

প্রিয় কন্যা ফারাজা-
তোমার কাছে যাকে ভালো মানুষ বলে মনে হবে- তারও কিন্তু একটা খারাপ রুপ আছে। সে তোমাকে তার খারাপ রুপ দেখায় নি বলে, এই না যে সে কখনও তা দেখাবে না। ভিন্ন ভিন্ন পরিবেশে মানুষের ভিন্ন ভিন্ন ররুপ বের হয়ে আসে। মানুষ একজনই কিন্তু সমাজের সবার কাছে তাঁর ভিন্ন ভিন্ন রূপ, কারো কাছে সে অতি ভালো মানুষ, কারো কাছে খারাপ, কারো কাছে বোকা কিংবা কারো কাছে চালাক এবং আরো কত রকমের রূপ। এর কারণ একটাই সমাজের একেক জনের কাছে একএক রকমভাবে নিজেকে উপস্থাপনা করা। তাই তোমাকে মানুষ চিনতে হবে। মানুষকে বুঝতে হবে। তারপর মানুষের সাথে মিশতে হবে। অথবা মানুষ থেকে দূরে থাকতে হবে।

সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২২
১২টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×