somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ঢাকা বিশ্ববিদ্যালয়

০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মুহতাসিম মুয়ীয রহমান ভাইয়ের লেখা-

আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেছি। আগে শুনতাম ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সেরা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড!!! এখানে ভর্তি হয়ে বুঝেছি, বাস্তবতা ভিন্ন।

শিক্ষকেরা রাজনীতি করে, গবেষণায় আগ্রহ কম, অনেক শিক্ষকের পড়ানোর যোগ্যতাই নেই, অনেক শিক্ষক নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য ছাত্রদের ওপর জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেন।

রেজাল্ট দিতে অনেক সময় লাগে। এমনও আছে এক ইয়ারে ক্লাস প্রায় শেষ, এক মাস পর ইয়ার ফাইনাল, আপনি তার জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন, এমন সময়ে আগের ইয়ার ফাইনালের রেজাল্ট দিল, আর দেখলেন আপনি ফেল করেছেন। আপনাকে তখন আগের ইয়ারে ভর্তি হতে হবে। এবার বলেন, আপনার কেমন লাগবে!!!! আমারই এক ক্লাসমেটকে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল। শিক্ষকদের দলাদলিতে অনেক স্টুডেন্টের রেজাল্ট খারাপ হয়। অনেকে ইচ্ছাকৃতভাবে ফেল করান। এবার বলুন, এরা বিশ্ববিদ্যালয় শিক্ষক হওয়ার কোন যোগ্যতা রাখেন????

রেজিস্টার বিল্ডিং নামে একটা জমিদার বাড়ি আছে। সেখানে আছে অসংখ্য জমিদার। এখানে আপনি তাদের কাছে কোন কাজে যাবেন, বলবে, "লাঞ্চের পরে আসেন", লাঞ্চের পর গেলে বলে "কালকে আসেন", যে কাজ অল্পতেই হয়ে যাওয়ার কথা, তা কয়েকদিন লাগিয়ে দেয়।

ছাত্র রাজনীতি আছে। সরকার সমর্থক ছাত্র সংগঠন দুই দিন পর পর মিছিল করে। হলে থাকা ফার্স্ট সেকেন্ড ইয়ারের ছেলেদের এরা জোর করে মিছিলে নিয়ে যায়। না গেলে, নেতাদের কথা না শুনলে মারধোর করে। হলে সিট পেতে এসব নেতাদের চামচামি করতে হয়। হলের খাবার তো মাশাআল্লাহ!!! ডাল দেখে কনফিউজড হয়ে যাবেন, আসলেই ডাল, নাকি কারও হাত ধোয়া হলুদ পানি!!!!

আর কিছু বাম ছাত্র সংগঠন আছে, এরাও দুইদিন পর পর মিছিল করে। তবে এদের মিছিলে কর্মী থেকে নেতার সংখ্যাই বেশি!!!! আর মাঝে মাঝে "শিক্ষার পরিবেশ" বজায়ে রাখার দাবিতে মাইক বাজিয়ে সমাবেশ করে, ওদিকে কারও ক্লাস-পরীক্ষার অসুবিধা হচ্ছে, সেই চিন্তা মাথায় নেই।

আর কিছু পোলাপান আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেকি গর্বের ছোটনে গর্বিত। গর্বের ছোটনে এরা অন্য বিশ্ববিদ্যালয় এমনকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের থেকে নিজেদের অনেক বড় ভাবে, অন্যদের কম মেধাবী বলে তুচ্ছতাচ্ছিল্য করে (অথচ অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের থেকে ভালো জ্ঞান আর দক্ষতা আছে), রাস্তায় বাসকে রং সাইডে নিয়ে যায়, নিরীহ রিকশাওয়ালা, বাস ড্রাইভার, অন্য গাড়ির ড্রাইভারদের পিটিয়ে আধমরা করে, অন্য গাড়ির লুকিং গ্লাস ভাঙ্গে!!!! পুলিশের ওপরও হাত তুলতে দ্বিধা করে না। এসবের বিরুদ্ধে বলতে যান, এরা রাস্তায় সাথে সাথে আন্ডালুন করতে নেমে যাবে। আবার অনেক ছাত্রদের চিন্তা ভাবনা, কথা বার্তা শুনলে মনে হবে এরা আসলে বিশ্ববিদ্যালয় পড়ারই যোগ্য না। বুলি করা, নারীর পোশাক নিয়ে কটু মন্তব্য করা, কুরুচিপূর্ণ আচরণ, অশ্লীল গালি ব্যবহার করতেও দেখেছি।

সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়াই ত্রুটিপূর্ণ। আমাদের এক শিক্ষক (বিশ্ববিদ্যালয় যে দুজন শিক্ষককে আমার সবচেয়ে ভালো লেগেছিল তাদের একজন) একদিন ক্লাস লেকচারে বলেছিলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া আসলে কোন স্ট্যান্ডার্ড প্রসেস না, এটা আসলে একটা এলিমিনেশন প্রসেস। আমাদের ভর্তি প্রক্রিয়ায় প্রচলিত সনাতন পদ্ধতি বাদ দিয়ে এপটিচিউড টেস্ট, আইকিউ টেস্ট ব্যবহার করা উচিৎ, তাহলে সত্যিকারের যোগ্যরা এখানে পড়তে পারবে।" ওনার এই কথাই বলে দিচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান আসলে কোথায়!!!!
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১২:০৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×