somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

জীবন সুন্দর

০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তুমি সবাইকে ক্ষমা করে দাও।
হোক সে দূর্নীতিবাজ, ভন্ড, দালাল, পাপী, মিথ্যাবাদী,গোপন বা প্রকাশ্য শত্রু, অথবা চাটুকার। সে তোমার অনেক ক্ষতি করেছে, কষ্ট দিয়েছে, তবুও আমি বলব তাকে ক্ষমা করে দাও। জানো তো এই দুনিয়া হৃদয়বান মানুষদের জন্য। কিছু কিছু মানুষ থাকে, এদের সারা শরীরে থাকে বিষে ভরা। সমাজে সব রকম মানুষদের দরকার আছে। কুকুরের লেজ বিশেষজ্ঞদেরও দরকার আছে। এমনকি নির্বোধ ধার্মিকদেরও প্রয়োজন আছে।

আনন্দে থাকো।
চারপাশে আনন্দের উপকরনের অভাব নেই। আকাশ আছে, বাতাস আছে, নদী আছে, পাহাড় আছে, সমুদ্র আছে। মন প্রান দিয়ে আনন্দ ও সৌন্দর্য উপভোগ করো। আর সমস্ত ছোটমনের কুচক্রী লোককে অবলীলায় ক্ষমা করে দাও। ক্ষমা করতে পারা অনেক বড়ে গুণ। শেখ মুজিব রাজাকারদের ক্ষমা করতে পেরেছিলেন। আমার চাচা আমার বাপের সম্পত্তি দখল করে নিয়েছে। আমি চাচাকে ক্ষমা করে দিয়েছি। যে আমার বদনাম করে আমি তাকে হাসি মুখে ক্ষমা করে দিয়েছি।

ক্ষমা করে দাও। ফুলের গন্ধ নাও। গান শুনো।
ব্যলকনিতে বসে জ্যোস্না উপভোগ করো। একা একা। নিজে দুঃখ না দিলে অন্য কেউই তোমাকে দুঃখী করে এমন সাধ্য আছে কার? রবীন্দ্রনাথ তার সমস্ত শিল্পকর্ম দিয়ে শুধু একটা কথাই বলতে চেয়েছেন, জীবন সুন্দর। এই দুনিয়াতে আমাদের অল্প কিছু দিনের আয়ু। কি দরকার ঝগড়া করার। তাই যে ক'টা দিন বেঁচে আছে, আনন্দ নিয়ে বাঁচো। ভালোবাসো। মানুষের পাশে থাকো। কারো ক্ষতি করো না। হাত বাড়িয়ে দাও বন্ধুত্বের। দেখবে জীবন সুন্দর হয়ে গেছে।

প্রকৃতি কাউকে ক্ষমা করে না।
টাকার জোরে আদালত থেকে একজন অপরাধীও ছাড়া পেয়ে যায়। কিন্তু প্রকৃৃতির হাত থেকে কেউ বাঁচতে পারে না। আমি একজনকে দেখেছি মৃত্যুর আগে ভূগতে। লোকটা সবার সাথে প্রতারণা আর জালিয়াতি করে বেড়াতো। এমনকি সে তার স্ত্রীর সাথেও প্রতারণা করেছে। সে বয়সে লোকটা ভূগতে ভূগতে মরেছে। অথচ কত ওষুধ, কত ডাক্তার দেখানো হয়েছে। মৃত্যুর আগে লোকটা বলে গেছে, দুনিয়ার কোনো ওষুধে আমার রোগ ভালো হবে না। এটা আমার পাপের শাস্তি।

ধনী বা গরীব পাপের শাস্তি থেকে বাঁচতে পারবে না।
তাই বলি, পাপ করো না, মন্দ কাজ করো না। তোমার যৌবন সব সময় থাকবে না। বয়স বাড়বে। অতীতের কর্মকান্ড যখন খারাপ হবে, ভবিষ্যৎ হবে অন্ধকার। শেষ বয়সে এসে ভূগতে হয়। যারা ভালো কাজ করে, তাদের মৃত্যু হয় আনন্দের। মৃত্যুর আগে তাদের নানান রোগে শোকে ভূগতে হয় না। কিন্তু পাপীদের মৃত্যু হয় ভয়ানক। আমি কয়েকজন পাপীর মৃত্যু দেখেছি। কি কষ্ট! কি কষ্ট! শেষ বয়সে এসে পাপীরা মৃত্যু কামনা করে। কিন্তু তাদের মৃত্যু হয় না। সারা শরীরে ঘা হয়। কোনো কিছুতেই সেই ঘা শুকায় না।

সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:১৫
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

তবুও বেঁচে আছি

লিখেছেন সালমান মাহফুজ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৯:১৫

এই নিথর নগ্ন শরীরের প্রতিটা পল্লবের করুণ আর্তচিৎকার
পৃথিবীর মাটি ভেদ করে কোনদিনও
ওই মৃত কানে পৌঁছাবে না
আমি জেনে গেছি ।

বিপন্ন আকাশের গায়ে লেপ্টে থাকা
দেবতাদের প্রতারণার ফাঁদ আর মিথ্যা প্রলোভনের গল্পগুলি
আমার শুনতে... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×