somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

২০২৪ সালের নির্বাচনে আওয়ামীলীগ কি আবার ক্ষমতায় আসবে?

১১ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ উইকিপিডিয়া।

আওয়ামীলীগ ক্ষমতা ছাড়তে চায় না।
আওয়ামীলীগ ক্ষমতা ভালোবাসে। আজ পর্যন্ত আওয়ামীলীগের কোনো নেতা স্বেচ্ছায় অবসর নেননি। যদি আওয়ামীলীগের চেয়ে কেউ ভালো দেশ পরিচালনা করতে পারে তবু কোনোদিন আওয়ামীলীগ ক্ষমতা ছাড়বে না। শেখ হাসিনা কচ্ছপের মতোন দাঁত দিয়ে ক্ষমতা ধরে রাখবেন। মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতা ছাড়বেন না। নো নেভার। আজীবন ক্ষমতায় থাকার জন্য- আওয়ামীলীগ বিএনপির কোমর ভেঙ্গে দিয়েছে। বিএনপি আর কোনোদিন কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। কাজেই বিনা দ্বিধায় বলা যেতে পারে- আবারও ক্ষমতায় আসবে আওয়ামীলীগ।

ইনশাল্লাহ আগামী নির্বাচনে আওয়ামীলীগ ক্ষমতায় আসবে।
অবশ্যই আসবে। জনগন যদি ভোট দিতে না-ও যায়, তবু আওয়ামীলীগ ক্ষমতায় আসবে। সেই সিস্টেম করা আছে। দেশে বিএনপি'র আমলের চেয়ে এখন বেশি দূর্নীতি হচ্ছে। অথচ দেশ কিন্তু বিএনপি আমলের মতো প্রতি বছরর বারবার দূর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে না। এগুলো হলো সিস্টেম। এবং বুদ্ধির খেলা। শেখ মুজিবের চেয়েও শেখ হাসিনার বুদ্ধি বেশি। দীর্ঘদিন ধরে আওয়ামীলীগ ক্ষমতায়, কিন্তু সেই পরিমান উন্নতি দেশের হয় নাই। শুধু মেট্রোরেল আর পদ্মাসেতুর কথা বললে হবে না। এখনও দেশে প্রচুর বেকার। বাজারে আগুন। আজও মানুষ রাস্তায় ঘুমায়। দেশে ভিক্ষুকের সংখ্যা অনেক বেড়েছে। দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে।

মাঝে মাঝে মন চায় একটু আওয়ামীলীগের দালালি করি,
একটু চাটুকারিতা করি। আওয়ামী লীগ অনেক ভালো দল। মহান একটা দল। এই দলে কোনো দূর্নীতিবাজ নেই। আওয়ামীলীগ এর লোকজন দেশকে খুব ভালোবাসে। তাদের কোথাও সেকেন্ড হোম নেই। বিদেশে তাদের বাড়ি গাড়ি নেই। ব্যাংকে কারো কালো টাকা আনেই। তাদের ছেলেমেয়েরা বিদেশে থাকে না। বিদেশে লেখাপড়াও করে না। কোনো আওয়ামীলীগার কালো টাকার মালিক না। সব্বাই সৎ ও মহৎ। আওয়ামীলীগের প্রতিটা নেতা একদম খাটি দেশ প্রেমিক এবং সৎ মানুষ। ওবায়দুল কাদের স্যার গ্রেট নেতা। ড. হাছান মাহমুদ স্যারের তুলনা হয় না। আওয়ামীলীগের জন্যই দেশ আজ উন্নয়নের মহাসড়কে। গ্রামের লোকজন পর্যন্ত লুঙ্গি পরে দেড় লাখ টাকা দামের বাইকে করে বাজার করতে যায়। ঢাকা শহরে দামী দামী গাড়ি দিয়ে জ্যাম লেগে যায়।

এক কথায় আওয়ামীলীগ ছাড়া বাংলাদেশীর কোনো গতি নাই।
শেখ হাসিনার জন্যই আজ আমরা খেয়েপরে বেঁচে আছি। উনি আমাদের মোবাইল দিয়েছেন। মা বোনদের ব্লাউজ দিয়েছেন। দেশকে ডিজিটাল করে দিয়েছেন। প্রধানমন্ত্রী দেশকে করোনা মুক্ত করেছেন। উনি অবশ্যই বেহেশতে যাবেন। দেশের জনগন শেখ হাসিনাকে ভালোবাসেন। দেশে যোগাযোগ ব্যবস্থার দারুন উন্নতি হয়েছে। বাজারে কোনো কিছুর অভাব নাই। ছাত্রলীগের ছেলেপেলেরা খুব ভালো। এদের তুলনা হয় না। এরা আসলেই সোনার বাংলাদেশের সোনার ছেলে। শেখ হাসিনা একজন মানবিক মানুষ। উনি বেগম খালেদা জিয়ার সাজা হবার পরও বাসায় থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আজ ছিলো আওয়ামীলীগের সম্মেলন। লাখ লাখ মানুষ হাসি মুখে সেই সম্মেলনে যোগ দিয়েছে।

অনেকক্ষন আওয়ামীলীগের দালালি করতাম।
চাটুকারিতা করলাম। এখন যদি আমাকে একটা 'পদ' দেওয়া হয়- তাহলে কিছু টাকাপয়সা কামাতে পারি। আমাকে পাচ বছর সময় দিলে যা ইনকাম করবো তা দিয়ে আমি এবং আমার ভবিষ্যৎ প্রজন্ম রাজার হালে থাকতে পারবে। শুধু একটা সুযোগ! অবশ্য এই দেশে টাকা ইনকাম করতে গেলেও সমস্যা- কত লোককে যে খুশি রাখতে হয়। দুদককে দিতে হবে, পাতি নেতাদের দিতে হবে, সাংবাদিকদের দিতে হবে। পুলিশকে দিতে হবে। বহু লোককে দিতে হয়। ১৫ আগস্টের খরচ আছে। শেখ হাসিনার জন্মদিনে খরচ আছে। অবশ্য সবাইকে দিয়েথুয়ে যা থাকবে সেটা দিয়ে আমি আমৃত্যু পায়ের উপর পা দিয়ে চলতে পারবো।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫৫
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশেষে প্রাণ যে করিবে দান- ক্ষয় নাই তার ক্ষয় নাই!

লিখেছেন রাজীব নুর, ১০ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৪



অসুস্থ মানুষের সেবা করা, অবশ্যই মহৎ একটি কাজ।
বয়স হয়ে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। আসলে মানুষ অসুস্থ হয়ে গেলেই অসহায় হয়ে যায়। অবচেতন মন বারবার বলে- এবার... ...বাকিটুকু পড়ুন

ভয়ের সংস্কৃতি নয়, চাই জবাবদিহিমূলক রাজনীতির বাংলাদেশ

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৫

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কেবল একটি সরকারের পতন ছিল না, এটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের অবসান। পনের বছরের দীর্ঘ আওয়ামী দুঃশাসন যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কিছু অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

" কিছু অনুভূতি "

অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প, তাহলে আমি... ...বাকিটুকু পড়ুন

ট্রান্সজেন্ডাদের উপর কারা হামলা করলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৩


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু... ...বাকিটুকু পড়ুন

×