বনজোছনা
২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।
অনেক রাত! গভীর রাত!
পূর্নিমার রাত! মনোমুগ্ধকর রাত!
চাঁদটা ঠিক মাথার উপরে,
দুটো স্থির প্যাঁচা ধ্যানে মগ্ন;
চারপাশ ধুয়ে যাচ্ছে গাঢ় জোছনায়
কাছেই একটা নদী, নদীর নাম বনজোছনা।
একটা কাঠবিড়ালি অশ্বথ গাছের ডালে!
এক একবার সে নদী দেখছে, এক একবার দেখছে আকাশ!
যদিও আকাশ ভরা মেঘ, মেঘ ভেদ করেছে পূর্ন চাঁদ।
মেঘ গুলো যেন ছুটছে শন শন শব্দে,
কাঠবিড়ালি ভাবে মেঘগুলো থেমে আছে, চাঁদটা দৌড়াচ্ছে।
দুটো চিত্রা হরিন ছুটে এলো, স্বচ্ছ জোছনায় নদীর পাড়ে
কাঠবিড়ালি মুগ্ধ! পৃথিবীটা এত সুন্দর!
এমন সুন্দর রাতে মানুষ কি ঘুমিয়ে থাকতে পারে?
এমন সুন্দর রাতে দুঃখ-কষ্ট ভুলে যেতে হয়,
নদীর উপর ভাসছে চাঁদ। আকাশেও চাঁদ,
এই দুই চাঁদ মুগ্ধ করেছে কাঠবিড়ালিকে।(আমি কবিতা লিখতে জানি না। তবু কিছু দিন পরপর কবিতার মতোন করে কিছু লিখতে ইচ্ছা করে। এটা আমার দীর্ঘদিনের অভ্যাস। কবিতা মূলত আবেগের খেলা। যা ধরা যায় না, ছোঁয়া যায় না। কিন্তু অনুভব করা যায়। যাইহোক, এবার অনেকদিন পর কবিতা লিখলাম। এ বছরে এটাই আমার লেখা শেষ কবিতা।)
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুন
আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন