ব্র্যান্ডির নেশা
২৩ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখুনি, এই মুহুর্তে!
সে ভাবছে, একটা জাহাজ ক্রয় করবে
তারপর একদম নিরুদ্দেশ!
ভেসে ভেসে যেখানে খুশি জাহাজ যাক চলে,
জাহাজে আর কেউ থাকবে না,
নাবিকও না, বাবুর্চিও না, কোনো নারীও না,
শুধু সে একা।
পৃথিবীর অজানা যেসব দ্বীপ আছে
যেখানে কোনো মানুষের পায়ের স্পর্শ পড়েনি
সেখানে সে একটি দোতলা কাঠের বাড়ি বানাবে,
থাকবে বেশ বড় একটা উঠান,
চারপাশে থাকবে নানান রকম গাছপালা
কাঠবিড়ালি আর পাখি খেলবে সারাবেলা।
ব্র্যান্ডির বোতলে চুমুক দেওয়ার দশ মিনিট পর-
সে কিনে নিতে পারে জাহাজ, আরাকান রাজ্য!
এই তো গলকাল কিনলো আমস্টারডাম শহর,
এর আগে কিনেছিলো, নাম না জানা একটা দ্বীপ।
আমার সামনে ব্র্যান্ডির বোতল,
সে বললো, খাও খাও
আমি বিনা দ্বিধায় লম্বা একটা চুমুক দিলাম,
অভ্যাস নেই বলে বিষম খেলাম, পরপর দুবার!
তবু পরপর বেশ কয়েকটা চুমুক দিলাম
দেখি কিছু কেনা যায় কিনা!
জাহাজ, শহর, নারী অথবা দ্বীপ আমার প্রয়োজন নেই
ওডিসি, ইলিয়ড, মহাভারত আর শিবরাম পেলেই খুশি।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুন
আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন