somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমাদের শাহেদ জামাল- (ঊনপঞ্চাশ)

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শাহেদ জামাল একবার গোছল শেষ করার আগেই-
বের হয়ে পড়েছিলো দরজা খুলে। সে অন্য কোনো ঘরে যায়নি। সোজা দোতলা থেকে নেমে রাস্তায় চলে গিয়েছিলো। ছোট রাস্তা থেকে একদম বড় রাস্তায়। একদম উলঙ্গ সে। রাস্তার মানুষ অবাক হয়ে তাকিয়ে ছিলো। ত্রিশ বছরের একটা ছেলে। এমন না যে সে পাগল। সে একজন সুস্থ সবল মানুষ। বেশ বুদ্ধিমান। দেখতে শুনতে বুদ্ধিদীপ্ত। সেদিন ছোট চাচা শাহেদকে থামালো। বলল, এই শাহেদ এই! শাহেদ নিজেকে দেখে ভীষন অবাক হলো! তার গায়ে কোনো জামা নেই। গায়ে সাবানের ফেনা লেগে আছে।

শাহেদ এই ঘটনা নিয়ে বহুদিন ভেবেছে।
ভেবে ভেবে কোনো কূলকিনারা পায়নি। এই ঘটনার অনেক বছর পর- শাহেদ 'গ্লোডেন ড্রাগন' বারে বসে ছিলো। সাথে তার তিনজন বন্ধু ছিলো। তিন বন্ধু মিলে 'ওল্ড স্মাগলার' নামে একটা মদের বোতল নিয়েছে। শাহেদ জামালের লিমিট হচ্ছে চার পেগ। চার পেগের মধ্যে সীমাবদ্ধ থাকলে শাহেদের কোনো সমস্যা হয় না। পা টলে না। কথা জড়িয়ে যায় না। কিন্তু সেদিন টানা সাত পেগ খেলে নিলো। সে টলতে টলতে কাউকে কিছু না বলে 'বার' থেকে বের হয়ে গেলো। বন্ধুরা ভেবেছিলো শাহেদ ওয়াশরুমে গিয়েছে।

শাহেদ হাঁটতে হাঁটতে চলে এসেছিলো তেজকুনি পাড়া।
তখন রাত এগারোটা। চারজন লোক শাহেদকে ধরলো। ভদ্রভাবে বলল, ম্যানিব্যাগ, হাতঘড়ি দিয়ে দাও। শাহেদ দিয়ে দিলো। ওরা দেখলে ম্যানিব্যাগে বেশি টাকা নেই। বেশ বিরক্ত হলো। বলল, যা ভাগ হারামজাদা। শাহেদ বলেছিলো- তাহলে আমার শার্ট প্যান্ট রেখে দাও। ওরা বলেছিলো, হারামজাদা ফাজলামো করিস? মাইর খাওয়ার আগে এখান থেকে পালা। শাহেদের বাসা কমলাপুরের দিকে। সে কমলাপুর না গিয়ে চলে গেলো ইন্দিরা রোড। দোতলা একটা বাসায় চলে গেলো। বেল টিপে দিলো। তখন রাত বারোটা।

দরজা খুললো নীলার বাবা।
বললেন, তুমি কে? এত রাতে কি চাও? শাহেদ সোজা হয়ে দাঁড়াতে পারছে না। সে কিভাবে এখানে এলো সে নিজেই জানে না। এমন সময় নীলা চলে এলো। নীলার বাবা বললেন, আপদ বিদায় কর। আমি চাই না কোনো বাজে দৃশ্যের অবতারনা হোক। নীলা বলল, বাবা তুমি ভিতরে যাও। আমি দেখছি। নীলা শাহেদকে বসার ঘরে বসালো। শাহেদ বলল, স্যরি নীলা। আমি এখানে কেন এলাম আমি জানি না। আমি এখনই চলে যাচ্ছি। নীলা বলল, চুপ করে থাকো। সোজা হয়ে দাঁড়াতে পারছো না। যাবে কি করে?
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৪
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×