somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

জীবনের গল্প- ৮০

১১ ই জুন, ২০২৩ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।

আচ্ছা, আপনি কি কখনও ডিম ভর্তা দিয়ে ভাত খেয়েছেন?
আমি প্রায়'ই খাই। মাঝে মাঝে মাছ মাংস কিচ্ছু ভালো লাগে না। তখন মাকে বলি, মা আমাকে একটা ডিম ভর্তা করে দাও। গরম ভাতের সাথে ডিম ভর্তা দারুন লাগে। ডিম সিদ্ধ করে, পেঁয়াজ- একটা শুকনো মরিচ পুড়ে, সরিষার তেল আর একটু লবন। খেয়ে দেখবেন ভালো লাগবে। অনেক সময় দেখবেন দরিদ্র লোক রাস্তায় আপনাকে বলবে, অনেক ক্ষুধা লেগেছে। এই ধরনের লোককে ধরে রেস্টুরেন্টে নিয়ে যাবেন। পেট ভরে খাইয়ে দিবেন। দেখবেন অনেক খশি হবে। এবং আপনারও অনেক খুশি ও আনন্দ লাগবে। হয়তো আপনার তাতে এক দুই শ' টাকা খরচ হবে। অন্যকে খুশি করার মধ্যেই আমাদের আনন্দ নিহিত রয়েছে। একজন রিকশা চালককে চল্লিশ টাকা ভাড়া বলে, পঞ্চাশ টাকা দিবেন। দেখবেন, রিকশাচালক কি সুন্দর একটা হাসি আপনাকে উপহার দেয়।

হিংসা জিনিসটা অনেক খারাপ।
একদম মানুষকে ভেঙ্গেচুড়ে শেষ করে দেয়। হিংসাকে মন থেকে একদম ডিলিট করে দিবেন সারা জীবনের জন্য। তাতেই আপনার মঙ্গল রয়ছে। আপনার বন্ধু গাড়ি কিনেছেন, আপনি কিনতে পারেননি। এজন্য বন্ধুকে কেন হিংসা করতে হবে? বরং বন্ধুর উন্নতিতে আপনি অনেক খুশি হবেন। হাত তালি দিবেন। বন্ধুকে উৎসাহ দেবেন, অভিনন্দন দেবেন। আপনি চেষ্টা করুণ, পরিশ্রম করুণ গাড়ি আপনিও কিনতে পারবেন। আপনার যেটা নেই, কিন্তু অন্যের আছে, সেটা নিয়ে কখনও মন খারাপ করবেন না। আমাদের নবীজি বলেছেন, আখিরাতে যার সম্পদ কম থাকবে, তার হিসাব কম হবে। যার সম্পদ বেশি তার জ্বালাও বেশি। এই সমাজে দূর্নীতিবাজদের টাকা ও সম্পদের অভাব নেই। অথচ রাতে তাদের ঘুম হয় না। কোনো খাবারে তাঁরা স্বাদ পায় না। এছাড়া আছে নানান রকম ভয়। অথচ একজন খেটে খাওয়া মানুষ বালিশে মাথা রাখা মাত্রই ঘুমিয়ে যান। শুকনা মরিচ সাথে রসুন দিয়ে ভরতা করে খায়। দারুন স্বাদ পায়।

হিংসা দূর করার উপায় হচ্ছে- গৌতম বুদ্ধকে জানা।
তার আদেশ ও নিষধ মেনে চলা। তারপর পীথাগোরাসকে জানুন। এরিস্টটলকে জানুন। দুনিয়ার সমস্ত মহৎ মানুষকে জানুন। তাদের ভালোবাসুন। সময় পেলেই বিশাল আকাশের দিকে তাকিয়ে থাকুন। দেখুন মহাকাশ কি বিশাল ও কত রহস্যময়। যত 'জ্ঞান' অর্জন করবেন, আপনার মধ্য থেকে তত হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। জ্ঞানের চেয়ে সুন্দর দুনিয়াতে আর কিচ্ছু নেই। জ্ঞান আপনাকে সুন্দর করবে, মহৎ ও মহান করবে। আপনার মধ্যে ঘাপটি মেরে থাকা ক্ষুদ্রতা ও তুচ্ছতাকে হাওয়ায় মিলিয়ে দেবে। তখন কে গাড়ি কিনলো, কে ফ্লাট কিনলো, কে ইউরোপ ভ্রমনে গেলে তখন আপনার গায়ে লাগবে না। জীবনকে আনন্দময় করার জন্য আপনার দুটা জিনিস দরকার- এক, লোভহীন জীবনযাপন করা ও দুই, মন থেকে সমস্ত হিংসা বিদ্বেষ ধুয়ে ফেলা। তাহলেই পৃথিবীটা আপনার কাছে আনন্দময় হয়ে ধরা দেবে।

আমার নিজের কথা বলি- দুনিয়াতে আমার কোনো সম্পদ নেই।
আগামীকাল কি খাবো আমি জানি না। অথচ দেখুন, আগামীকাল আমার বন্ধুরা যাচ্ছে ঢাকার কাছে সাভারে এক রির্সোটে। সেখানে তাঁরা সকলে মিলে সকালে একসাথে নাস্তা করবে। বউ বাচ্চা নিয়ে সারাদিন সেই রির্সোটেই থাকবে। হইচই করবে, আনন্দ করবে। অনেক মজা করবে। ওদের দেখে আমার হিংসা লাগে না। বরং আমি আনন্দ পাই। মন থেকে ওদের জন্য প্রার্থনা করি। ফেসবুকে ওদের ছবিতে লাইক দেই। আমার আপন ভাই দুটা ফ্লাট কিনেছে। গাড়ি কিনেছে, প্রতি বছর লন্ডন, আমেরিকা, অস্টেলিয়া বেড়াতে যাচ্ছে। আর আমি সামান্য কক্সবাজার যেতে পারছি না। তবুও আমার মাঝে হিংসা আসে না। ভাই ভাবীকে এয়ারপোর্ট নামিয়ে দিয়ে আসি। আমি অন্যদের হাসি মাখা মুখ দেখে আনন্দ পাই। আমার নিজের নেই বলে, যার আছে, তাকে হিংসা করবো এমনটা আমি কোনদিন পারবো না। আমার মা প্রায়ই আফসোস করে বলেন, তোর সব ভাই বড় বড় অবস্থানে চলে গেলো আর তোর কোনো পরিবর্তন হলো না। আমি আসলে কোনো পরিবর্তন চাইনি। আমি চাইলে শালা সূর্যকে আমার ঘরে বন্ধী করে রাখতে পারতাম।

আমি বই পড়ি, লিখি এতে আমি অনেক আনন্দ পাই।
আমি পৃথিবীর সেরা মুভি গুলো দেখি। আমি প্রতিদিন দৈনিক পত্রিকা পড়ি। টিভিতে নিউজ দেখি। রাস্তায় বের হয়ে মানুষ দেখি। মানুষের গল্প শুনি। যে মানুষকে সমাজের সবাই ধনী ও সুখী বলে মনে করে, সেই মানুষকে আমি আড়ালে কাঁদতে দেখেছি। আমি কোনোদিন ইউরোপ যেতে পারবো না। তাই আমি ইউটিউবে বসে বসে পৃথিবীর সব দেশ দেখে নিয়েছি। আমার বাপ দাদার সম্পত্তির ভাগ আমি হাসি মুখে ছেড়ে দিয়েছি। মায়ের সম্পদ থেকে আমি কিচ্ছু নিই নি। একটা মানুষ আর কত দিন বাঁচে? কি করবো আমি টাকা দিয়ে? কি করবো আমি সম্পদ দিয়ে। সিলেটের শিল্পী হাসন রাজাকে প্রশ্ন করা হয়েছিলো, আপনার তো অর্থ ও সম্পদ অনেক আছে, তাহলে আপনার বাড়ি ঘরের এই রুগ্ন অবস্থা কেন? হাসন রাজা উত্তরে বলেছিলেন, অল্প কিছু দিন আমাদের আয়ু। কি দরকার দালান কোঠা রঙ্গিন করে সাজানোর? যদি আমি বহু বহু বছর বেঁচে থাকতাম, তাহলে দেখতেন বাড়ী ঘর কেমন করে সাজাতাম।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৩ রাত ১০:৫৬
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শৈশব থেকে খেলতে খেলতে শিশুকে ইংরেজি শিক্ষা দিন। ২ বছর বয়স থেকে কীভাবে আপনার শিশুকে খেলাধুলা, আনন্দ এবং দৈনন্দিন জীবনের মাধ্যমে ইংরেজি শেখাবেন?

লিখেছেন rezaul827, ২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

অনেক অভিভাবকের ধারণা, ইংরেজিতে সাবলীল হতে হলে ছোটবেলা থেকেই কোচিং, টিউটর বা ব্যয়বহুল স্কুল প্রয়োজন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভিন্ন কথা বলে। আমি আমার সন্তানকে খেলার ছলে, স্বাভাবিক পরিবেশে এবং পরিবারের... ...বাকিটুকু পড়ুন

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×