somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রয়েল বেঙ্গল টাইগার

২৮ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার ইচ্ছা ছিলো আজ রাজনীতি নিয়ে লিখব।
এক লাইন লিখলামও। ''এদেশে কোটি কোটি গরীবের কী করে চলে সে রহস্য ভেদ করা সম্ভব না। ধনীরা সুখসুবিধা ও প্রতিষ্ঠার মধ্যে গুটি পাকিয়ে থাকেন।'' এরপর আর লিখতে ইচ্ছা করলো না। আগামীকাল ঈদ। কাজেই রাজনীতির মতো রসকসহীন বিষয় নিয়ে আজ লিখব না। তখন ইচ্ছা করলো বাঘ নিয়ে লিখি। বাঘ দেখার অভিজ্ঞতা আমার আছে। কোনো পশু পাখিই হিংস্র না। সাপকে যদি আপনি বিরক্ত না করেন, যদি ভয় না দেখান তাহলে সাপ আপনাকে কামড়াবে না। এই পৃথিবী তো শুধু আমাদের (মানুষ) নয়। পশু পাখি সবার সমান অধিকার। যাইহোক, আবার বাঘ দেখার অভিজ্ঞতাটা বলি।

একবার সুন্দরবন গিয়েছিলাম। জায়গাটার নাম ছিল কটকা।
সেখানে আমি বাঘ দেখেছিলাম। সেই গল্প আমি অনেকের কাছে করেছি। কিন্তু কেউ বিশ্বাস করেনি। বিশ্বাস না করুক, আমি আমার কথা গুলো বলেই যাবো। কক্সবাজারের চেয়ে আমি সুন্দরবন বেশি বার গিয়েছি। বন জঙ্গল আমার ভালো লাগে। প্রকৃতির চেয়ে সুন্দর তো আর কিছু নেই। প্রকৃতি মানুষকে বদলে দেয়। সকল রাগ অভিমান ভুলিয়ে দেয়। ভালোবাসতে শেখায়, স্বপ্ন দেখতে শেখায়, মানবিক ও হৃদয়বান করে তোলে। তাই সময় পেলেই সকলের প্রকৃতির কাছে যাওয়া উচিৎ।

মূল গল্পে ফিরে যাই।
মাছরাঙ্গা লঞ্চে করে আমরা সুন্দরবন যাই। আমরা মোট ১৩০ জন। দলে ছেলেবুড়ো সবাই আছে। আমি আমার দলের লোকদের চোখ এড়িয়ে একাই বনের গভীরে চলে যাই। তখনও সন্ধ্যা হয়নি। চারিদিকে বড় নির্জন। নানা রকম পাখির ডাক। এক খন্ড উচু টিলার উপর দাড়িয়ে গেলাম। আর দেখতে পেলাম বাঘ! ইয়েস রয়েল বেঙ্গল টাইগার। তার চোখে উত্তেজনা। পায়ের নিচে সদ্য শিকার করা একটা হরিণ। জীবন্ত। হরিণটা ছটফট করছিলো। বাঘটা হরিণের বুকের উপর পা দিয়ে দাড়িয়ে ছিলো জমিদারের মতো।

বাঘটা আমার দিকে তাকালো।
একদম চোখে চোখ। আমি মুগ্ধ হয়ে বাঘের দিকে চেয়ে রইলাম। সুন্দরবনে যারা আসে, তারা অনেক কিছুই দেখে কিন্তু বাঘ দেখতে পায় না। খুব বেশি হলে বাঘের পায়ের ছাপ দেখে। আমি বাঘ দেখে দৌড়ে পালিয়ে গেলাম না। লুকানোর চেস্টাও করলাম না। বনের রাজাকে মন ভরে দেখছিলাম শেষ বেলার আলোতে। বাঘ আমাকে দেখে বুঝতে পেরেছিলো তার ভয়ের কোনো কারন নেই। তাই বাঘ আমার উপর ঝাঁপিয়ে পড়েনি। এবং আমিও জানি, বাঘ আমার ক্ষতি করবে না। আমরা দুজনই দুজনের চোখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছিলাম- আমরা কেউ কারো জন্য ক্ষতিকর না।

আমি বললাম, তুমি খাও। আমি তোমায় বিরক্ত করবো না। আমাকে বন্ধু ভাবতে পারো। বাঘটা মনে হয় আমাকে বিশ্বাস করতে পারছে না। আমি মানুষ তো। আমি ফিরে এলাম। এই গল্প আমি যাকেই বলেছি, সে হেসেছে। বাঘ দেখেছি এটা কোনো বীরত্ব নয়। বাঘ মারা বীরদের অনেক গল্প আছে। বাঘ গুলো বড় অসহায়। ঢাকা চিড়িয়াখানায় দুটো বাঘ আছে। রোগা, রুগ্ন এবং অসুস্থ। মানুষের বুদ্ধি আছে, বন্দুক আছে। বাঘের চেয়ে মানুষের নিষ্ঠুরতা অনেক বেশি।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩
৮টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

লিখেছেন ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১




একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই  দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।

সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।

অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি  মায়া,
সব মায়ের... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।... ...বাকিটুকু পড়ুন

×