somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ডায়েরী- ১২১

০৩ রা জুলাই, ২০২৩ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তলা।

হঠাত করে কিছু জিনিসের দাম বেড়ে গেলে-
লোকজন হইচই করে। ফেসবুকে যুদ্ধ শুরু করে দেয়। যেমন ধরুন, কোরবানীর ঈদের আগের দিন থেকে হঠাত কাঁচা মরিচের দাম বেড়ে গেলো। প্রতি বছরই আমাদের দেশে সাধারণত বর্ষাকালে কাঁচা মরিচের দাম কিছুটা বাড়ে। এবার কাঁচা মরিচের কেজি ৬শ' টাকা হয়েছে। অর্থ্যাত একপোয়া কাঁচা মরিচের দাম ১৫০ টাকা। আমি সব সময় বাসার জন্য ৩০ টাকার কাঁচা মরিচ কিনি। ৫/৭ দিন চলে যায়। এবার দাম বেড়েছে কিন্তু আমি চিৎকার চ্যাঁচামেচি করি নাই। এমনও সময় যায় কাঁচা মরিচ ২০/৩০ টাকা কেজি হয়। যাইহোক, আজ সকাল থেকে কাঁচা মরিচের দাম কমেছে। সরকার মনে হয় ভারত থেকে কাঁচা মরিচ এনেছে। বিপদের সময় আমরা ভারতকে কাছে পাই। ৭১ সালের মতো যদি বাংলাদেশে আবার যুদ্ধ হয়, তাহলে লোকজন ফেসবুকে যুদ্ধ করবে। মাঠে নামবে না।

তবে কাচা মরিচের দরকার আছে।
আজ দুপুরে মাকে বললাম- একটা ডিম ভেজে দাও। করলা ভাজিও করেছে। ক'দিন ধরে মাংস খেতে খেতে আর ভালো লাগে না। কাঁচা মরিচ না থাকায় মা শুকনা মরিচ দিয়ে ডিম ভেজে দিলো। শুকনা মরিচের ডিম ভাজি ভালো লাগে না। কিছু কিছু খাবার আছে, সেগুলোতে কাঁচা মরিচ না দিলে স্বাদ লাগে না। যেমন ধরুন নুডুলস রান্না করলে কাঁচা মরিচ না দলে ভালো লাগবে না। মুড়ি চানাচূর মাখায় কাঁচা মরিচ না দিলে ভালো লাগবে না। পোলাউ এর মধ্যে কাঁচা মরিচ না দিলে ভালো লাগবে না। সত্য কথা হলো- কাঁচা মরিচের কাজ শুকনা মরিচ দিয়ে হয় না। আবার শুকনা মরিচের কাজ কাঁচা মরিচ দিয়ে হয় না। আল্লাহ্‌পাক কিছুই অদরকারে সৃষ্টি করেন নাই। নদী, পাহাড়, সমুদ্র, মানুষ, পশু পাখি, আসামান বা জমি। এজন্যই আল্লাহপাক পবিত্র কোরআনে বলেছেন, ''তোমরা আমার কোন কোন নেয়ামত অস্বীকার করবে? না অস্বীকার করি না। সব কিছুতেই আল্লাহপাকের রহমত দেখতে পাই।

অনেকে আছে সব কিছুর সাথে কাঁচা মরিচ খায়।
তাদেরকে কাঁচা মরিচখোর অর্থ্যাত ঝালখোর বলা যেতে পারে। একটা সিঙ্গারার সাথে ৪/৫ টা কাঁচা মরিচ খেয়ে ফেলে। ভাত খাওয়ার সময়ও তাদের আলাদা কাঁচা মরিচ লাগে। একনলা ভাত মুখে দেয়, সাথে এক কামড় মরিচ লাগে। কারো কারো মচির এত প্রিয় যে মরিচের আচার খায়। অনেকে আবার দুই কাঠি সরেস। তাদের দেশী মরিচে পোষায় না। তাদের লাগে বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ মারাত্মক ঝাল হয়। একবার ঝালমুড়ির সাথে খেয়েছিলাম। চোখে পানি চলে এসেছিলো। চোখ মুখ লাল হয়ে গিয়েছিলো। অনেক দেশে ঝাল খাওয়ার প্রতিযোগিতা হয়। আমি ভাই বেশি ঝাল খেতে পারি না। তবে ইদানিং একটু ঝাল ঝাল খাবার ভালো লাগে যেন। বয়স বাড়ছে তো। যেমন মিষ্টি সস আমার ভালো লাগে না। সাথে একটু ঝাল না থাকলে জমে না। সমুচা, বার্গার, পিজা, চিকেন ফ্রাই ঝাল সস ছাড়া একটু ভালো লাগে না। আপনাদের কাছে কি ভালো লাগে?

কলকাতার লোকজন কাঁচা মরিচকে বলে কাঁচা লঙ্কা।
লঙ্কা বলার কারন হয়তো শ্রীলংকা থেকে আমদানি করা হয় বলে। কলকাতার লোকজন চড়ুই পাখিকে বলে চড়াই পাখি। যাইহোক, ইউকিপিডিয়াতে স্পষ্ট লেখা আছে- মরিচের আদি নিবাস আমেরিকা মহাদেশে। অথচ আমেরিকার লোকজন একেবারেই ঝাল খেতে পারেন না। ক্রিস্টোফার কলম্বাস প্রথম ক্যারিবীয় দ্বীপপুঞ্জে মরিচের দেখা পান। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পর থেকে মরিচ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এশিয়ানরা মরিচ বেশি খায়। ডাক্তারেরা বলেন, ক্যান্সার থেকে বাঁচতে নিয়মিত কাঁচা মরিচ খান। রক্তে থাকা খারাপ কোলেস্টেরল কমিয়ে দিতে পারে কাঁচা মরিচ। আপনি যদি সাইনাসে ভুগে থাকেন তাহলে নিয়মিত কাঁচা মরিচ খান। দিনে অন্তত দু’টি করে কাঁচা মরিচ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আমরা ডাক্তারের কাছে যাই কিন্তু ডাক্তারের সকল কথা মেনে চলি না।

আমার মাকে দেখেছি আলুভাজি করতে গেলে কাঁচা মরিচ, শুকনা মরিচ দুটাই দিতো।
অথবা লালশাক ভাজিতেও মা কাঁচা মরিচ, শুকনা মরিচ দুটাই দিতো। তাতে মনে হয়ন স্বাদ বাড়ে। অনেকে ভাজি ভরতা সব কিছুতেই বেরেস্তা দিয়ে দেয় স্বাদের জন্য। অনেকেই রান্না করার সময় আস্তো কাঁচা মরিচ দিয়ে দেয়। এটা ঠিক না। আস্তো মরিচ না দিয়ে মাঝখান দিয়ে কেটে দিলে কাঁচা মরিচের সুন্দর ঘ্রান বের হয়। আজ আমি মোটেও কাঁচা মরিচ নিয়ে লিখতে চাইনি। অথচ কাঁচা মরিচ নিয়েই লিখে ফেললাম। আমাকে ক্ষমা করবেন। আজকাল নিজের ইচ্ছা মতো লিখতে পারি না। ভূতের গল্প লিখতে গেলে, লিখে ফেলি প্রেমের গল্প। প্রেমের গল্প লিখতে গেলে, লিখে ফেলি কাঁচা মরিচ নিয়ে। আজিব ব্যাপার! এরকম হচ্ছে না কেন? আমার কলম কেন আমার ইচ্ছা মতো চলবে না? সকলে ভালো থাকুন। সুস্থ থাকুন। জয় বাংলা।

সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২৩ বিকাল ৩:৩৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমুদ

লিখেছেন সাইফুলসাইফসাই, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৯

আমুদ
সাইফুল ইসলাম সাঈফ

সে এক রাজ্যে রাজার রাজকন্যা
তাঁর রূপ, লাবণ্য, গড়নে মুগ্ধ!
সে বিকশিত গুণবতী
তাকে দেখে জাগে মনে প্রীতি!

তাঁর খুব রাগ কিন্তু মায়াবতী
তাকে দেখলে উদ্ভূত হয় প্রেম রাতারাতি।
সে উড়ে নীল আকাশে
আমি কাতর... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সুন্নাতের পরিবর্তে রাসূলের (সা.) বিভিন্ন মতের অনুমোদন সংক্রান্ত হাদিস বাতিল হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ২:৪৭



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা... ...বাকিটুকু পড়ুন

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ ভোর ৫:৫৫

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।
ইউনূস ক্ষমতা দখল ছিল লুটের উদ্দেশ্যে। কেন শিশুদের টিকা দেয়া হয় নাই? তাদের দায়িত্ব ছিল টিকা পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্যব্যবস্থাকে... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

×