somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ডায়েরী- ১২৪

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।

পিজা খাবারটা আপনার কাছে কেমন লাগে?
আমার কাছে খুবই ফালতু লাগে। এক কামড় খাওয়ার পর আমার আর দ্বিতীয় কামড় খেতে ইচ্ছা করে না। অথচ এই খাবারটা লোকজন পাগলের মতো খায়। আমাদের বাসার সকল সদস্য দেখি আরাম করে খায়। সাথে আবার সস নিয়ে নেয়। আমার ছোট ভাইয়ের ছেলে আরিশ। ৭ বছর। আরিশ পিজা পাগলের মতো খায়। সে আস্তো একটা পিজা একাই খেয়ে ফেলে। তার কাছে কোনো ব্যাপারই না। পিজা হাটে সারারাক্ষন পোলাপান পিজা খেতেই থাকে। ওদের পিজা খাওয়া দেখে আমি ভীষন অবাক হই। এই খাবারটা কেন আমার ভালো লাগে না? আবার আমি বার্গারটা আগ্রহ নিয়ে খাই। খেয়ে আরাম পাই। মজা পাই।

কথায় কথায় ''আলহামদুলিল্লাহ'', ''ইনশাআল্লাহ'', ''মাশাল্লাহ'' বলা-
মানুষ গুলো কি নীতিবান? মহৎ? মানবিক? ভালো? অবশ্যই না। এদের মধ্যে ব্যাপক ঘাপলা আছে। এসব কথা বলা ব্যাক্তির চরিত্রের মানদণ্ড নয়। এমনকি খুবই ধার্মিক ব্যাক্তি হওয়ার অর্থ এই নয়- সে ভাল মনের মানুষ। বরং যারা অতিরিক্ত ধর্মকর্ম করে তারা করাপ্ট হয়। এদের থেকে সাবধান থাকাই ভালো। আমার এক চাচী একসময় খুব ফ্যাশন করতেন। নাচ, গানও করতেন। গত ৩/৪ বছর ধরে ধার্মিক হয়েছেন। হিজাব পড়েন। অনলাইনে আরবী শব্দের উচ্চারণ শিখেন। চাচী খালি ধর্মের কথা বলেন। অথচ এই চাচী বিরাট বদ। আমি জানি তার আসল কুকীর্তি গুলো। মাঝে মাঝে ইচ্ছা করে তার মুখোশটা খুলে দেই।

আজ দুপুরে সুরভি খিচুড়ি রান্না করেছে।
সকাল থেকেই আজ আকাশ মেঘলা। ঘুম থেকে উঠে দেখি রোদ নাই। আকাশ বেশ মেঘলা মেঘলা। যে কোনো সময় বৃষ্টি নামবে এমন- ভাব। আকাশ মেঘলা হলেই সুরভি খচুড়ি রান্না করে। আমি নিশ্চিত আজ দুপুরের খাবার হবে খিচুড়ি আর গরুর মাংস। দুপুরে খেতে বসে দেখি সুরভি খিচুড়ি রান্না করেছে। দারুন স্বাদ হয়েছে। একদম গরম গরম। ধোঁয়া উড়ছে। পর্যাপ্ত মাংস। আমি ইচ্ছা মতো খেলাম। প্রচুর খেলাম। সুরভিকে বললাম, আজ রান্নাটা দারুন হয়েছে। সামান্য একটা কথায় সুরভি খুশিতে ঝলমল করছে। বিকেলে সুরভি এক কাপ চা দিলো। মনে হলো- এত ভালো চা আগে কখনও খাই নাই।

আমাদের নবীজি দেখলেন-
একটা লোক অনেক গুলো কবুতরকে খাওয়াচ্ছে। খাবার খেয়ে কবুতর গুলো খুশিতে নাচছে, লাফাচ্ছে। খাওয়া শেষে লোকটা হাতে তালি দিয়ে কবুতর গুলোকে আকাশে উড়াচ্ছে। এই দৃশ্য দেখে নবীজি বললেন, একটা শয়তান আরেকটা শয়তান নিয়ে খেলছে। এটা একটা হাদীস। আবু দাউদ শরীফের ৪৯৪০ নং হাদীস। এই হাদীসটি আরো একটি হাদীস বইতে আছে। বইটির নাম- সহীহ আল জামি। সেই বইয়ের ৩৭২৪ নং হাদীস এটি। হ্যাঁ অবশ্যই এটি সহী হাদীস। ইসলাম ধর্মে কবুতর নিয়ে খেলা করা কি হারাম? নবীজি মনে হয় উট আর বিড়াল ছাড়া আর কিছু পছন্দ করতেন না। তবে কবুতর পালা ও খাওয়া ধর্মে জায়েজ আছে।

আমার ধারনা- লোকটা নামাজের সময় নামাজ না পড়ে-
কবুতর নিয়ে খেলা করছিলো। তাই নবীজি এই কথা বলেছেন। সৌদির মসজিদুল হারামে অসংখ্য কবুতর দেখতে পাওয়া যায়। অনেকেই কবুতর গুলোকে খাবার দেয়। আমরা জানি, হিজরতের সময় সাওর পাহাড়ে নবীজি ও আবু বকর আশ্রয় নেয়। তখন একপাল কবুতর এসে গুহার মুখে বাসা বাঁধে। পুরস্কারস্বরূপ আল্লাহপাক এই কবুতর গুলোর বংশধরদের মক্কায় নিরাপদে বসবাসের সুযোগ দেন। সম্ভবত বিশেষ নিরাপত্তা পাওয়া এসব কবুতর আবাবিল পাখির বংশধর। কাবাঘর ভাঙতে আসা আবরাহা ও তার বাহিনীকে ধ্বংস করতে আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখি পাঠানো হয়েছিল। পবিত্র কোরআনের সুরা ফিল-এ এই ঘটনার বিবরণ রয়েছে।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

×