somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

২০২৪ সালটা ভয়ঙ্কর হবে!

১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আগামী বছরটা বিশ্ববাসীর জন্য ভয়ঙ্কর হবে।
আগে আমাদের দেশের কথা বলি- অনেক লোক না খেয়ে মারা যাবে। তখনও সরকার বলবে দেশ উন্নয়নের মহাসড়কে। বিনা চিকিৎসায় মারা যাবে দরিদ্র মানুষেরা। তখনও সরকার বলবে দেশ থাইল্যান্ড, সিঙ্গাপুর হয়ে গেছে। জিনিসপত্রের দাম আরো বাড়বে। জনগন মনে মনে রাগে ফুঁসবে। তবু মাঠে নামবে না। দেশে নব্য ধনীদের সংখ্যা বাড়বে। দেশের প্রধানমন্ত্রী থাকবেন গ্রেট শেখ হাসিনা। দেশে বেকারের সংখ্যা আরো বাড়বে। দেশে চারিদিকে এক ধরনের অদৃশ্য হাহাকার দেখা যাবে। দেশের এলিট শ্রেনীরা বিলাসিতায় মত্ত থাকিবে মদ, জুয়া ও নারীতে। আর দরিদ্রর শ্রেণীরা কোনো রকমে ডাল ভাত খেয়ে হলেও বেঁচে থাকতে চাইবে। শেখ হাসিনা বুঝতে পারছেনে না, শুধু মাত্র অবকাঠামো উন্নয়ন দিয়ে দেশের উন্নতি হয় না। দেশের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত হতে হয়, চাকরি সৃষ্টি করতে হয়। দেশে লেখাপড়ার মান একদম তলানীতে। দেশের মানুষ শুধুমাত্র খেয়েপরে বেঁচে থাকার জন্য চাটুকারিতা করছে, দালালি করছে। ধনীরা চাটুকারিতা আর দালালি অনেক পছন্দ করে।

রাশিয়ার পুতিন আর দক্ষিন কোরিয়ার কিম জং বিশ্ববাসীর জন্য বিপদ ডেকে আনবে।
তাঁরা নিজেদের ক্ষমতা দেখার জন্য বিশ্বের ভয়ানক ক্ষতি করবে। আমেরিকা তাদের কিছুই করতে পারবে না। আমেরিকা শুধু পর্যবেক্ষন করে করেই সময় পার করবে। চীনের দীর্ঘদিনের গোপন ইচ্ছা তাঁরা বিশ্ব মোড়ল হবে। এজন্য তাঁরা পুতিন আর কিম জং এর সাথে হাত মিলাবে। পাকিস্তানে দরিদ্র লোকের সংখ্যা বাড়বে। শ্রীলঙ্কা তাদের বিপদ কাটিয়ে উঠবে। অন্যদিকে আফগানিস্তানের নারীরা ধর্মের কারনে কোণঠাসা হয়ে মানবেতর জীবনযাপন করবে। সৌদি তাদের প্রাচীন কুসংস্কার গুলো ভাঙতে শুরু করে দিয়েছে অলরেডি। সৌদির দেখাদেখি অন্য মুসলিম দেশ গুলো নিজেদের কুসংস্কার হয়তো দূর করবে। এদিকে উন্নত দেশ গুলোতে আমাদের দেশের কতিপয় লোকজন গাড়ি বাড়ি করবে। অর্থ্যাত সেকেন্ড হোম প্রস্তুত। বসুন্ধরা, সামিট গ্রুপ, এস আলম এবং রাজনীতিবিদেরা এবং তাদের ছত্রছায়ায় থাকা লোকজন ধীরে ধীরে দেশের টাকা পাচারে ব্যস্ত আছে। এবার রাজনীতিবিদদের ছাত্রছায়ায় থাকা বহু লোক এমপি হওয়ার জন্য মরিয়া হয়েছে। এইসব চোর গুলো এমপি হতে পারলে- পুরো দেশ ফাঁকা করে দেবে।

আগামী বছরে বিশ্বে কয়েকটা বড় ধরনের ভূমিকম্প হবে।
তাতে এক কোটি লোক মারা যাবে। কারণ, হচ্ছে মানুষ প্রকৃতির বারোটা বাজিয়ে দিয়েছে। এজন্য প্রকৃতি নিজেকে টিকিয়ে রাখতে নিজেই ব্যবস্থা গ্রহন করবে। বিশ্বের অনেক দেশে খাদ্যাভাব দেখা দিবে। পৃথিবীর ওজোন রেকর্ড সংখ্যক বেড়ে যাবে। বায়ু মন্ডলের ওজোন স্তর ভারী হবে। পৃথিবীর অনেক শহর দুষিত শহরে পরিনত হবে। উত্তর মেরুর বরফ গলতে শুরু করবে। নীচু দেশ গুলো পানিতে ডুবে যাবে। ভূমিকম্পের পাশাপাশি বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বন্যায় দারুন ক্ষতিগ্রস্ত হবে। বিশ্বের বনাঞ্চল দারুন ক্ষতিগ্রস্ত হবে। বিশ্ব নেতারা একজোট হয়ে বিশ্ব সমস্যা নিয়ে মিটিং করবেন এবং সেলফি তুলবেন। দরিদ্র দেশ গুলোতে চুরী, ডাকাতি, খুন বেড়ে যাবে। আমাদের দেশের মানুষ গুলো একধাপ এগিয়ে যাবে মানবতাহীনের দিকে। আমাদের দেশের মানুষের মন থেকে বিশ্বাস একেবারে উঠেই যাবে। কেউ কাউকে বিশ্বাস করবে না। এমনকি বাবামা তার সন্তানকে পর্যন্ত বিশ্বাস করবে না। স্ত্রী স্বামীকে বিশ্বাস করবে না। সবর্ত্রই দেখা দিবে অরাজকতা। তবে ধর্ম ব্যবসায়ীদের আয় কমে আসবে।

আগামী বছর বিশ্বে অশ্লীলতার হার কয়েক গুণ বেড়ে যাবে।
নারী পুরুষ জনপ্রিয়তা পাওয়ার জন্য নিজের উলঙ্গ ভিডিও নিজেই প্রকাশ করবে। ফেসবুক, টিকটক আর ইউটিউব হবে মিথ্যার সবচেয়ে বড় আখড়া। যেসব পেশাতে অসৎ পথে টাকা ইনকামের সুযোগ আছে, সেসব পেশায় যাওয়ার জন্য মানুষ হিংস্র হয়ে উঠবে। দেশে যাদের আর্থিক অবস্থা ভালো তাঁরা দেশ ছেড়ে চলে যাবে। এই পোড়া দেশে কেউ থাকতে চাইবে না। ওবায়দুল কাদের চিবিয়ে চিবিয়ে বলবেন, দেশে এখন উন্নত মানের চিকিৎসা পাওয়া যায়। তারপরের দিন উনি চেকাপের জন্য সিঙ্গাপুর যাবেন। ক্ষমতাসীন লোকেরা বলবে, বাংলাদেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে। তাই ক্ষমতাসীনদের ছেলেমেয়েরা উন্নত দেশে স্থায়ীভাবে বসবাস করছে। আশার কথা হচ্ছে আগামী নির্বাচনের পর শেখ হাসিনা দেশের দূর্নীতিবাজদের গ্রেফতার করবেন এবং দেশে বিএনপির কোনো অস্তিত্ব থাকবে না। মির্জা ফখরুল কপাল চাপড়াবেন এবং হায় হায় করবেন। অন্যদিকে ফালু, মির্জা আব্বাস হায় হায় করবেন না। কারণ তাঁরা অনেক কামিয়েছেন। তাদের কয়েক পুরুষ পায়ের উপর পা তুলে আরামে পার করে দিতে পারবেন।

আমাদের দেশের মানুষের ব্যাক্তিত্ব থাকবে না।
হোক সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনীতিবিদ, ব্যবসায়ী অথবা চাকরিজীবি। ধর্মের প্রতি মানুষের অনীহা বাড়বে। যে হুজুর ওয়াজে চিৎকার করে বলেছেন, অমুক সূরা পড়লে কঠিন রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। সেই হুজুর দীর্ঘদিন হাসপাতালে ভরতি থাকবে হবে। সূরায় কাজ হবে না। এসি লাগানো সুন্দর সুন্দর মসজিদ গুলো খালি পড়ে থাকবে। অন্যদিকে গান বাজনার অনুষ্ঠান গুলোতে লোকজন দিয়ে ঠাসা থাকিবে। জ্ঞানীরা কাজ করবে, অজ্ঞানীরা অযথাই হাউকাউ করে ক্যাচাল করে সময় পার করবে। ভারত অনেক দেশকে পেছনে পেলে এগিয়ে যাবে। ভারতের লোকজন উন্নত দেশ গুলোতে নিজেদের মেধার পরিচয় দেবে। আর বাংলাদেশের লোকজন ড্রাইভিং করবে, বাগান পরিস্কার করবে, ঝাড়ুমোছার কাজ করবে। তাতেও দেশের রেমিটেন্স আসবে। একসময় শুধু মাত্র মধ্যপ্রাচ্যের দেশ গুলো থেকে বড় অংকের রেমিটেন্স আসতো। এখন আমেরিকা, ইতালি, মালোশিয়া, দুবাই থেকেও আসছে। এবছর তো ইতালি থেকে আসা রেমিটেন্স রেকর্ড করেছে।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩৮
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

×