somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ইলিশ মাছ আপনি কিভাবে খেতে পছন্দ করেন?

০২ রা অক্টোবর, ২০২৩ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইলিশ এমন একটা মাছ যেভাবেই খান খেতে ভালো লাগবে।
ভেজে খেতে পারেন। ঝোল করে খেতে পারেন। এমনকি ভর্তা বানিয়েও খেতে পারেন। যেভাবেই খান না কেন খেতে ভালো লাগবে। কারো কারো কাছে সর্ষে ইলিশ ভালো লাগে। কারো কারো কাছে ভাঁজা ইলিশ ভালো লাগে। যেমন কারো কাছে পাহাড় ভালো লাগে, আবার কারো কাছে সমুদ্র ভালো লাগে। আমি ইলিশ মাছ ভাঁজা খেতে পছন্দ করি পোলাউ দিয়ে। ইলিশ মাছ ভেজে বেগুন আলু দিয়ে ঝোল করলেও খেতে মন্দ লাগে না। অনেকে কাচকলা দিয়ে ঝোল করে ইলিশ মাছ অনেক পছন্দ করে। কলকাতার লোকজন সর্ষে ইলিশ বেশি পছন্দ করে।

ঢাকা থেকে মাওয়া এলাকায় লোকজন ইলিশ মাছ খেতে যায়।
সেখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে। একটা আস্তো ইলিশ কিনবেন। তাঁরা সেটা আপনাকে ভেজে দিবে আপনি গরম ভাত দিয়ে খাবেন। বললে তাঁরা আপনাকে মাছের কিছু অংশ নিয়ে ভর্তা করে দিবে। তবে মাওয়াতে যে ইলিশ পাওয়া যায়, সেটা তাঁরা ঢাকা থেকে কিনে নিয়ে যায়। কোন নদীর ইলিশের স্বাদ বেশি সেই আলাপে যাবো না। বেহেশতে ইলিশ মাছ পাওয়া যাবে কিনা জানি না। কোরআন শরীফে পিঁপড়া নিয়ে সূরা আছে। ইলিশ মাছ নিয়ে কোনো সূরা নেই। যাইহোক, এমন কোনো বাঙ্গালী খুঁজে পাওয়া যাবে না- যে ইলিশ মাছ পছন্দ করেন না।

আমার বউ সুরভি ইলিশ পোলাউ রান্না করে।
বাসার সবাই আগ্রহ নিয়ে খায়। এমনকি আমার সমস্ত আত্মীয়স্বজন গন্ধে গন্ধে বাসায় চলে এসেছে। তাঁরা ইলিশ পোলাউ খেয়ে মুগ্ধ হয়েছে। তবে ইলিশ পোলাউ আমার পছন্দ না। ইলিশ মাছ ভাঁজা আমার দারুন লাগে। আমার মা দুই ভাবে ইলিশ রান্না করতো। ইলিশ মাছ ভেজে বেশি করে পেঁয়াজ দিয়ে ভূনা করতো। আরেকটা হলো- সাদা ইলিশ। প্রচুর পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ না ভেজে রান্না করতো। বেশ কিছু কাঁচা মরিচ দিতো । দারুন লাগতো খেতে। এখন মা রান্না করে না। সারাদিন ইউটিউব দেখে। যদি বলি মা আজ তুমি রান্না করো। মা বলে রান্না ভুলে গেছি রে।

ইলিশ মাছের ডিমের কথা না বললে অন্যায় হবে।
পৃথিবীতে যত ভালো ভালো খাবার আছে, তার মধ্যে ইলিশ মাছের ডিম একটা। আমাদের এক আত্মীয় করলা ভাজি করতো। তার মধ্যে ইলিশ মাছের ডিম দিয়ে দিতো। খেতে ভালোই লাগতো। কিছুদিন আগে সুরভি তার বাপের বাড়ি গিয়েছিল। তাকে আনতে আমি গিয়েছিলাম। সেদিন সুরভি ইলিশ মাছ ও ইলিশের ডিম দিয়ে অনেক পদের রান্না করেছিলো। প্রতিটা আইটেম দারুন হয়েছিলো। আজকাল অবশ্য ইলিশ মাছের ডিম ভাগে পাই না। বাসায় অনেক গুলো বাচ্চাকাচ্চা আছে। তারাই খেয়ে নেয়। আমার কন্যা ফারাজা সে ইলিশ মাছের ডিম অনেক পছন্দ করে।

তখন আমি ক্লাস এইটে পড়ি।
আব্বা এক কাজে খুলনা গিয়েছিলো। ফেরার সময় আব্বা একশ' পিছ ইলিশ মাছ নিয়ে বাসায় আসে। এত মাছ একসাথে দেখে আমি অবাক। সেই মাছ মা আমাদের এলাকার প্রতিটা বাড়িতে দুটা করে দিয়েছিলো। আমার ইচ্ছা আছে, একসাথে একশ' মাছ কিনে এনে সুরভিকে অবাক করে দেবো। যাইহোক, আগামীকাল আমার এক বাসায় ইলিশ মাছ খাওয়ার দাওয়াত আছে। গোপনে যেতে হবে। সে বলেছে, তোমার যখন যেটা খেতে ইচ্ছা করবে, আমাকে জানাবে। অবশ্য আমি তাকে কখনই বলি না। এজন্য সে প্রতিমাসে জোর করে একদিন আমাকে খাওয়ায়। তার রান্না সুরভির মতো না। মোটামোটি।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২৩ রাত ১২:০৬
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরছে অনলাইন ক্লাসঃ বাস্তবতা অফলাইনে কিন্তু সিদ্ধান্ত অনলাইনে

লিখেছেন মোগল সম্রাট, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪০




সরকার তিনদিন অনলাইন, তিনদিন অফলাইনে ক্লাস চালুর কথা বলছে। কিন্তু প্রশ্ন হলো, অনলাইন ক্লাসের জন্য প্রয়োজনীয় ডিভাইস, ইন্টারনেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এসব কি সবার নাগালে আছে? নাকি সিদ্ধান্ত নেওয়ার সময়... ...বাকিটুকু পড়ুন

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

ছবি, অন্তর্জাল থেকে নেওয়া।

পানি এই একটি শব্দে লুকিয়ে আছে সৃষ্টির রহস্য, জীবনের ধারা এবং মহান আল্লাহ তাআলার অফুরন্ত... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩




সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

মোরগের ডাক , বিজ্ঞানের পাঠ এবং গাধার প্রতি আমাদের অবিচার

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১:৫৫


গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।... ...বাকিটুকু পড়ুন

×