somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ঢাকা

২৮ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জাতির কাছে আজ কোনটা বেশি গুরুত্বপূর্ণ ?
১ . কর্ণফুলী নদীর নিচে দেশের প্রথম টানেল উদ্বোধন? দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে প্রথম সড়ক টানেল এটি।
২ . নয়া পল্টনে বিএনপির সরকার বিরোধী সমাবেশ?
৩। বায়তুল মোকাররমে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ?
৪। নাকি বাংলাদেশ - ন্যাদারল্যান্ডের ক্রিকেট ম্যাচ?
আপনার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ ?

সকালে ঘুম থেকে উঠে আশে পাশের এলাকা হেঁটে এলাম।
মনে হচ্ছে আজ ছুটির দিন। রাস্তা কেমন খালি খালি। গাড়ী, সিএনজি এবং বাসের সংখ্যা অনেক কম। তবে রিকশা আছে অনেক। আজ অনেকেই নিজের ব্যাক্তিগত গাড়ি বের করেননি। বহু লোক আজ অঘোষিত ছুটি কাটাচ্ছেন। মানুষ বাইরে যাবে কিভাবে? বাস চলছে না। আওয়ামীলীগের ওবায়দুল কাদের সাহেব বলেছেন- ২৮ অক্টোবর আরেকটা মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে ওবায়দুল কাদের পক্ষান্তরে মুক্তিযুদ্ধকে সস্তা করে ফেললেন না তো? তিনি আজকাল কী বলছেন এসব?

জামায়াত একটা গান ছেড়ে বুস্ট করেছে, 'চলো চলো ঢাকা চলো'।
কথা সেটা না, এত বছর শুনলাম, বাদ্যযন্ত্রের ব্যবহার হারাম, একেবারে হারামরে বুস্ট করে দিল! শাপলা চত্বরে প্রবেশ করতে উন্মুখ হাজার হাজার জামায়াত-শিবির নেতাকর্মী। তবে শাপলা চত্বর পুলিশের দখলে। এত সবের পরেও, জামাতের সাহস দেখে আশ্চর্য হলাম। সুনশান শাপলা চত্বর। পুলিশের দখলে। ওদিকে আরামবাগে জড়ো হচ্ছে জামাত-শিবির। শান্তিনগর, কাকরাইল, মৎসভবন এইসব এরিয়াতে মিছিলে মিছিলে লোকে লোকারণ্য।হাঁটার জায়গা পর্যন্ত নাই।

সমাবেশ করে কখনো সরকারপতন ঘটানো যায় না।
স্বৈরতন্ত্রের পতন ঘটে গণঅভ্যুত্থানে। ধরি, বিএনপি এবার কঠিন আন্দোলন করল আর সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে বাধ্য করল। নির্বাচন ঠিক ভাবে হলে বিএনপিই ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় এলে আমরা কী আশা করতে পারি? আমার বাসার কাছে মির্জা আব্বাসের অফিস। এখানে এই মুহুর্তে কোনো লোকজন নেই। তবে পুলিশের একটা গাড়ি আছে। গাড়িতে ৪/৫ জন পুলিশ বসে আছে। মানুষের লড়াইগুলো মূলত স্বাধীনতারই, অর্থাৎ, সাম্য, ইনসাফ এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াই।

নগরবাসী আজ টিভির সামনে বসে আছে।
প্রতিটা টিভি চ্যানেল লাইভ দেখাচ্ছে। অনলাইন নিউজ পোর্টাল গুলো ফেসবুকে লাইভ দেখাচ্ছে। জামাতের কয়েকজন অলরেডি গ্রেফতার। বিএনপির সাথে পুলিশের হাতাহাতি হয়েছে কয়েক দফা। মূলত দিন শেষে ফয়াফল শূন্য হবে। আওয়ামীলীগের একটা চুলও কেউ ফেলতে পারবে না। বিশেষ করে যতদিন শেখ হাসিনা বেঁচে আছেন। এবং তিনিই বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন।

এক রসিক ব্যাক্তিকে বলছেন-
তেজগাঁও দিয়ে একটা মিছিল যাচ্ছে "জয় বাংলা" স্লোগান দিয়ে। পুলিশ আপনা লোক ভেবে ছেড়ে দিলো। পরে জানা গেলো, সেটা ছিলো জামায়াতের মিছিল। পুলিশ খুব ক্ষুব্ধ হলো নিজেদের উপর। কিছুক্ষণ পর আওয়ামিলীগের একটা ছোট্ট মিছিল "জয় বাংলা" স্লোগান দিয়ে যাচ্ছিলো পুলিশের সামনে দিয়ে। পুলিশ সেটাকে জামায়াত ভেবে ধাওয়া দিয়ে এলোমেলো করে দিলো। আওয়ামিলীগের এক ত্যাগী কর্মী ধাওয়া খেয়ে হতবাক। সে দৌড়াচ্ছে আর বলছে "পুলিশ ঘুষ খাইসে রে!

সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৪৭
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×