somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমাদের শাহেদ জামাল- ৬২

০২ রা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভয়াবহ এক স্বপ্ন দেখে শাহেদ জামালের ঘুম ভাঙ্গলো।
স্বপ্নটা এই রকমঃ কে বা কারা শাহেদ জামালকে বস্তা বন্ধী করে ফেলেছে। তারপর বস্তা থেকে বের হয়ে শাহেদ দেখে সে বিশাল মরুভূমির মাঝখানে। চারপাশে কোনো বাড়িঘর নেই। ধু ধু মরুভূমি। ধু ধু প্রান্তর। বেশ গরম। এটা কি সাহারা মরুভূমি? শাহেদ জামালের গলা বুক শুকিয়ে গেছে। এই মুহুর্তে সে এক গামলা পানি খেয়ে ফেলতে পারবে। শাহেদ মনে মনে ভাবে এখন যদি তাকে কেউ এক জগ ঠান্ডা পানি দিতো। পানিতে বরফ থাকবে। বিনিময়ে শাহেদ তাকে একটা নিজের কিডনী দিয়ে দিতেও রাজী। তীব্র গরমে শাহেদ জামাল ঠিক করে নিঃশ্বাস নিতে পারছে না। অক্সিজেনের অভাবে যেন দম বন্ধ হয়ে আসছে। প্রিয় মানুষদের ছেড়ে এই দুর্গম মরুভূমিতে শেষমেষ তার মৃত্যু হবে? শরৎচন্দ্রের দেবদাসের মৃত্যুর চেয়ে এই মৃত্যু ভয়ংকর।

আকাশে সূর্যের অবস্থান দেখে সময় বুঝা যাচ্ছে।
এখন সময় দুপুর একটা। ক্ষুধা এবং পিপাসা শাহেদ জামালকে প্রায় কাবু করে ফেলেছে। শাহেদ বুঝতে পেরেছে এটা বাস্তব হতে পারে না। এটা অবশ্যই স্বপ্ন। এবং এই স্বপ্ন থেকে তাকে বেচে ফিরতে হবে। কথা হচ্ছে এরকম স্বপ্ন সে কেন দেখবে? অবশ্য সে রাতে ঘুমানোর আগে বাংলাদেশের চর অঞ্চল নিয়ে পড়াশোনা করেছে। স্বপ্নের কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। স্বপ্নের ব্যাখ্যা খুজে দুর্বল চিত্রের লোকেরা। শাহেদ জামালের এক মামা ছিলো। সবুজ মামা। সে স্বপ্ন নিয়ে খুব সিরিয়াস। সকালের ঘুম থেকে উঠেই সে স্বপ্নের ব্যাখ্যার জন্য অস্থির হয়ে যেতো। শেষমেষ পাড়ার মসজিদের ইমাম সাহেব সবুজ মামার স্বপ্নের ব্যাখ্যা দিতেন। সমাধানও দিতেন। সমাধান হলো- মসজিদ মূরগী দেওয়া। চারজন দরিদ্র মানূষকে খাইয়ে দেওয়া। অথবা শাহজালালালের মাজারে সিন্নি দেওয়া।

শাহেদ জামালের ভাগ্য ভালো।
সূর্যের তেজ কমে এসেছে। আকাশে মেঘ দেখা দিয়েছে। যাক ভাগ্য সুপ্রসন্ন। তাহলে আরো কিছু ভালো ব্যাপার নিশ্চয়ই ঘটবে। দেখা গেলো এক বেদুইন নারীকে। সেই নারী ঘোড়ায় করে যাচ্ছে। শাহেদ জামাল তাকে হাত ইশারায় ডাকলো। মেয়েটা ঘোড়া থেকে নেমে এলো। শাহেদ জামাল বেদুইন নারীকে দেখে মুগ্ধ। এত সুন্দর! মিশরের রানী ক্লিওপেট্রা থেকেও এই মেয়ে হাজার গুন বেশি সুন্দর। বেদুইন হয়েছে তো কি হয়েছে? মানুষ তো। ধর্ম দিয়ে যারা মানুষ বিচার করে তারা মূর্খ। কিসের হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খিস্টান? সবার একটাই পরিচয়- 'মানুষ'। মিথ্যা বলে লাভ নাই, সত্যি কথা হলো- বেদুইন মেয়েটাকে দেখে শাহেদ জামালের পিপাসা আর অক্সিজেনের অভাব মুহুর্তে দূর হয়ে গেলো। একবার শাহেদ জামালের ইচ্ছা হলো- এই স্বপ্নটাই সত্য হোক। বাস্তবে ফিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু বাস্তবের চেয়ে স্বপ্ন সুন্দর।

মেয়েটা পরিস্কার বাংলায় বলল-
এই ছেলে তুমি কে? এখানে কেমন করে এলে? শাহেদ জামাল মুগ্ধ হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটার কোমরে একটা ছোট্র ছুরি গোজা। পায়ে চামড়ার জুতো। বক্ষ বন্ধনী আর স্কার্ট পরা। মেদহীন ফর্সা পেট দেখা যাচ্ছে। মাথা ভরতি চুল গুলো খোলা। মেয়েটাকে দেখে প্রথম যে গানটা মাথায় আসে সেটা হলো- রবীন্দ্রনাথের একটা গান। গানটা অনেক সুন্দর। অতি মনোরম। ''তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে/ টুকরো করে কাছি।/ আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি।'' মেয়েটা বলল- এক্সকিউজ মি। শাহেদ জামাল মেয়েটার কথা শুনতে পেলো না। কারন সে তখন সমুদ্রের পাড়ে। আর এই বেদুইন মেয়ে নীল সাদা শাড়ি পরে নাচছে। বাতাসে তার চুল উড়ছে। শাড়ির আঁচল বাতাসে তরঙ্গ তুলেছে। আর শাহেদ জামালের হৃদয়ে ঝড়। বিশাল বিশাল ঢেউ এসে ধাক্কা দিচ্ছে হৃদয়ে। জীবনের প্রতিটা মুহুর্তের জন্য রবীন্দ্রনাথ গান লিখে গেছেন।

স্বপ্নের শেষ দৃশ্যটা এই রকমঃ
বেদুইন মেয়েটার কোলে মাথা রেখে শাহেদ জামাল শুয়ে আছে। আর মেয়েটা শাহেদ জামালের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষন আগে তারা দুজন একসাথে নাস্তা করেছে। মেন্যু অতি সামান্য। আজওয়া খেজুর, পোড়া মাংস, রুটি আর মধু। শরবত ছিলো না। তবে জম জম পানি ছিলো। জম জম পানির স্বাদ অতি মিষ্ট। অল্প খেলেই মন প্রান ভরে যায়। পরম শান্তিতে আর আনন্দে শাহেদ জামালের ঘুম এসে যাচ্ছে। মেয়েটার নাম বিলকিস। বিলকিস বলল- এখন তোমার যাওয়ার সময় হয়েছে। কিছুক্ষনের মধ্যেই আকাশ ফর্সা হবে। তোমার ঘুম ভেঙ্গে যাবে। স্বপ্ন থেমে যাবে। শাহেদ বলল, স্বপ্নের এই দুনিয়াই আমার ভালো লাগছে। আমি বাস্তবে ফিরে যেতে চাই না। বিলকিস আমি তোমাকে ভালোবাসি। আমৃত্যু আমি তোমার সাথেই থাকতে চাই। বিলকিসের চোখ ভরা জল।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×