সর্বনাশের সংকেত
১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দু:স্বপ্ন! ঠিক দুঃস্বপ্নও বলা চলে না সেটাকে।
একটা অন্ধকার গলি। এক প্রান্তে দাঁড়িয়ে আছি আমি।
গলির অন্য প্রান্তে খুব ক্ষীন একটা আলো। কেউ কোথাও নেই।
উপরে অন্ধকার আকাশ। অথবা হয়তো আকাশও ছিল না।
শুধু জনহীন একটি অন্ধকার গলি।
কোনো কুকুর নেই, এত প্রানহীন গলি আগে কখনো দেখিনি।
গাছ নেই, ছায়া নেই, শব্দ নেই, বাতাস নেই, জ্যোছনা নেই।
আমি চুপ করে দাঁড়িয়ে আছি।
অলৌকিক কোনো ইশারায় এক পা-ও সামনে যেতে পারছি না।
চোখ ভরা পানি। অন্ধকারটাকেই খুব বেশি ভয় পাচ্ছি।
মনে হলো এখানেই সব শেষ।
সভ্যতার শেষ, স্বপ্ন ও সাধ্যের শেষ। আর কোথাও যাওয়ার নেই।
ওই অন্ধকার গলিই বলে দিচ্ছে, আর কিছু নেই, সব শেষ।
খুব কষ্ট লাগছিল। এভাবেই সব শেষ হয়ে যায়!
রাত তিনটা। সুরভি গভীর ঘুমে।
আমার যখন ঘুম ভাঙল তখন এক আকাশ ভয় আমাকে ঘিরে ধরলো।
এত ভয় আগে কখনো পাইনি। কিন্তু মোটেও ভয়ের স্বপ্ন নয়। আশ্চর্য!
তবে এত ভয় পেলাম কেন? গলা শুকিয়ে কাঠ।
এক আকাশ ভয় আর হাহাকার বুকের ভেতর ঘুরপাক খাচ্ছিল।
চোখের কোনায় পানি। সারা শরীর থরথর করে কাঁপছে।
স্বপ্নটার মধ্যে ভয়ের বীজ কোথায়, ভেবে পাচ্ছি না।
তবে কি কোনো সর্বনাশের সংকেত ছিল? কোনো অমঙ্গলের আভাস?
আমি জানি, স্বপ্ন নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নেই।
স্বপ্নের মধ্যে সত্য বলে কিছু থাকে না। আবার হয়তো থাকেও।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই...
...বাকিটুকু পড়ুন
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও...
...বাকিটুকু পড়ুন
টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন