somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

নূহ নবীর কোনো অলৌকিক ক্ষমতা ছিলো না

৩১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমরা কোরআন থেকে জানতে পারি নূহ একজন নবী ছিলেন।
অবশ্য নূহ নবীর কোনো অলৌকিক ক্ষমতা ছিলো না। কুরআনে ৪৩ বার নূহ নবীর কথা এসেছে। বাইবেলেও নূহ সম্পর্কে অনেক কিছু লেখা আছে। আরবের লোকেরা মূর্তি পূজা করে। নাচ গান করে। তাদের লাইনে আনার জন্য আল্লাহপাক নূহ নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। কিন্তু নূহ নবী তাদের মুর্তিপূজা থেকে বিরত করতে পারেন নি। তবু তিনি বারবার তাদের মন্দ কাজ থেকে বিরত থাকতে বলেছেন। লোকজন তার কথা আমলে নেয় নাই। বরং হাসাহাসি করেছে।

নূহ (আঃ) ৯শ' বছরের বেশী সময় বেঁচে ছিলেন।
একজন মানুষ কিভাবে নয় শ' বছর বেচে থাকতে পারে? বাস্তব জীবনে ইহা সম্ভব নয়। অবশ্যই এটা বানোয়াট। বলা হয় আদম (আঃ) ৯৬০ বছর বেচে ছিলেন। এটা বাস্তব সম্মত কথা নয়। তারা ৮/৯শ' বছর বেচে ছিলেন- এর কোনো প্রমান পাওয়া যায়নি। আমাদের নবীজি এত লম্বা হায়াত পাননি। তিনি অনেক রোগে ভূগে মারা গেছেন। যাইহোক, আমৃত্যু নূহ নবী মানুষকে সঠিক পথে আনতে চেষ্টা করেছেন। এবং বারবার ব্যর্থ হয়েছেন। তবু নূহ নবী হাল ছাড়েননি। কোরআনে নূহ নবীর কথা না থাকলে বিশ্ববাসী এই রাসূলকে চিনতে পারতো না।

নূহ নবীর কথা না মানায় আল্লাহ তার ক্ষমতা দেখাতে বাধ্য হোন।
ফলাফল সমস্ত লোকজন বন্যায় ভেসে যায়। মরে যায়। কিন্তু নূহ এবং তার কাছের অল্প কিছু লোকজন নৌকায় থাকায় প্রানে বেঁচে যায়। মহা প্লাবনের কারনে পুরো পৃথিবী লন্ডভন্ড হয়ে যায়। মুলত আল্লাহর ইচ্ছাতে এমনটা ঘটেছে। এর আগে আল্লাহপাক ছয়টি জাতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। তবু মানুষজন লাইনে আসে না। ইবাদর করে না। মূর্তি বানায়, মূর্তি পূজা করে। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ নূহ নবীকে পাঠিয়েছেন। কিন্তু লোকজন নূহ নবীর কথা শোনে নাই।

নূহ নবীর মায়ের কোনো ইতিহাস জানা যায়নি।
এর কারন কোরআনে তার মা সম্পর্কে কিছুই লেখা নেই। নূহ নবীর স্ত্রীদের সম্পর্কেও কিছু জানা যায়নি। নূহ (আঃ) অনেক গুলো বিয়ে করেছেন। আচ্ছা, সে সময় কি বিয়ে হতো? কিভাবে হতো? তখন তো কলেমা আবিষ্কার হয় নাই। তখন কি মুসলমান বা হিন্দু বলে কিছু ছিলো? যাইহোক, নূহ নবীর সন্তান ছিলো মাত্র চারটি। নূহ'র এক ছেলে মূর্তি পূজা করতো। এজন্য সে বন্যায় মারা যায়। নূহ নবী নিজের সন্তানকেও লাইনে আনতে পারেন নাই। আমাদের নবীজি অনেক বিধর্মীকে লাইনে আনতে পেরেছিলেন।

আমাদের নূহ নবী বাস করতেন ইরাকের মূছেল নগরীতে।
আল্লাহর হুকুমে নূহ একটি নৌকা তৈরি করেন। দুই বছর সময় লেগেছে এই নৌকা তৈরি করতে। নৌকা বানানো দেখে বহু লোক হেসেছে। তখন নূহ বলেছেন, আল্লাহর তরফ থেকে কঠিন আযাব আসবে। বাচতে চাইলে আমার নৌকায় উঠো। নইলে তোমরা ভেসে যাবে বন্যায়। নূহের নৌকার কোনো বৈজ্ঞানিক প্রমান বিজ্ঞানীরা খুঁজে পায়নি। নূহ শব্দের অর্থ হলো- কান্না। কারণ নূহ নবী মানুষকে সঠিক পথে আনার জন্য শুধু কান্না করতেন। নূহ (আঃ) ছিলেন মানব জাতির জন্য প্রথম রাসূল। নুহ (আ.)-এর জাতির নাম ছিল রাসিব।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০১
২৮টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×