যেভাবে একটি কবিতার জন্ম
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলামটরে বাসে বসে আছি। রাস্তায় প্রচন্ড জ্যাম।
ট্রাফিক সাহেব চল্লিশ সেকেন্ড সময় দেন। যে ক'টা গাড়ি যেতে পারে, পারুক। আবার হাত উচিয়ে সমস্ত গাড়ি বাস থামিয়ে দেন। বাংলা মটর পার হতে ২৫/৩০ মিনিট সময় লাগে। ইচ্ছা হয় প্রধানমন্ত্রীকে এই জ্যামের মধ্যে বসিয়ে রাখি। অবশ্য জ্যাম হলে হকারদের জন্য ভালো। তাঁরা বাসে উঠে কত রকম জিনিস বিক্রি করছে। একজন হকার বাসে উঠে, একজন নামে। বাসে বসে পাওয়া যাচ্ছে- আতর, আমড়া, চিপস, কাশির চকলেট, দৈনিক পত্রিকা, ৩০ দিনে ইংরেজি শেখার বই, আল্লাহর একশ নামের বাংলা অর্থ ও দরকারী দোয়া সমূহ, বাতের ব্যাথার ওষুধ সহ অনেক রকমের জিনিসপত্র। এর মধ্যে আছে ভিক্ষুক। আমি যথেষ্ট বিরক্ত। মূল্যবান সময় অপচয় হচ্ছে। ভাবলাম সময়টাকে কাজে লাগাই। একটা কবিতা লিখে ফেললাম। দেখুন তো কেমন হলো?
আজকের দিনটা একটু অন্যরকম!!
আজ একটি কবিতা লিখব, লিখবই,
সবচেয়ে সস্তা আজ কবিতা লেখা;
এই সমাজে কবি ও কবিতার কোনো মূল্য নেই।
সময় যাচ্ছে গড়িয়ে হুড়মুড়িয়ে
যত যাই'ই হোক, দুঃখকষ্ট-
সব দূরে সরিয়ে রেখে,
আজ কবিতা লিখতেই হবে।
তোমাকে মরতেই হবে, কাজেই আনন্দ করো।
চলো সড়কের ধারে আজ কিছু গাছ লাগাই, অথবা
যদি তুমি পাপী হও, তাহলে উপাসনালয়ে যাও।
তওবা করো, ক্ষমা চাও, যার কাছে তুমি অন্যায় করেছো
ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে লাভ নেই।
তুমি বদলে যেতে চাও?
তাহলে গভীর রাতে আকাশের দিকে তাকাও
বিশাল আকাশের দিকে তাকালে মন পবিত্র হয়,
যদি চোখ ভিজে উঠে, বদলে গিয়েছো যেনো।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০
প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন