somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

মানুষ ইশ্বরকে ছাড়িয়ে গেছে

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিশ্বব্রহ্মাণ্ড হল রহস্য ও সম্ভাবনার বিশাল সাগর।
মানুষ অনেক রহস্য জেনে ফেলেছে। যা বাকি আছে, সেটাও মানুষের জানা হয়ে যাবে। মানুষের অক্লান্ত শ্রমে আজকের এই আধুনিক বিশ্ব তৈরি হয়েছে। কোনো নবী, রাসূল, ফেরেশতা, জ্বীন, যীশু, দেবতা বা দেবী এসে কোনো কিছু আবিস্কার করে দিয়ে যায়নি। তাদের রুপকথার কর্মকান্ড কিতাবেই সীমাবদ্ধ। আধুনিক পৃথিবীতে মানুষ ভালো আছে। গুহা থেকে বের হয়ে মানুষ তার পৃথিবীটাকে নিজের মনের মতো করে বানিয়ে নিয়েছে। কোনো প্রভু এসে আজকের আধুনিক পৃথিবী তৈরি করে দিয়ে যায়নি। অথচ বোকা মানুষেরা ইশ্বরের আরাধনা নিয়ে ব্যস্ত। কষ্ট করবে মানুষ, আর বাহবা নিবে ঈশ্বর।

আমরা যারা এ যুগে জন্মেছি তারা খুবই ভাগ্যবান।
ভাগ্যবান নানা কারনে। তার মধ্যে একটা বড় কারণ হলো এই যে, মানুষ এত হাজার হাজার বছর ধরে সভ্য হয়ে উঠেছে, এত কথা জেনেছ, এত রকম কলকব্জা আবিষ্কার করেছে তার সব আজ আমাদের হাতের কাছে এসে দাঁড়িয়েছে। জীবন হয়ে গেছে সহজ এবং আনন্দময়। নবী রাসূল আউলিয়া, জ্বীন, ফেরেশতা শিব, রাম, যীশু, গৌতম বুদ্ধ সহ অনেকেই মোবাইল, ইন্টারনেট, টিভি, উড়োজাহাজ, ফ্রিজ, গাড়ি ইত্যাদির সুযোগ সুবিধা পাননি। তারা কেউ উন্নত চিকিৎসা পাননি। কোনো ধর্ম নয়, মানুষ বিশ্ব বিধানের অন্তগত এক মহা জীবনের অংশ, মনুষ্যত্ব ও ভালবাসার তাই কোনো ক্ষয় নেই, মনুষ্য ধর্ম ঠিক মতো বিকশিত হলে ধূলিময় পৃথিবীতেই স্বর্গরাজ্য আনা সম্ভব।

সভ্যতার সূচনাপর্ব থেকেই মানুষ জানতে চেয়েছে তার সৃষ্টির আদি রহস্য।
মানুষ সফল হয়েছে। মহাভারতের আদিপর্বের সৃষ্টিবর্ণন অংশের- সৃষ্টি তত্ত্ব থেকে যে ধারণা পাই তা কিছুটা আধুনিক বিজ্ঞানের সমার্থক বলেই বোধ হয় কি? আধুনিক বিজ্ঞান বলে- আদিতে বস্তুপুঞ্জ একত্রিত হয়ে একটি পিণ্ডের সৃষ্টি হয়েছিল। উক্ত পিণ্ডের বিস্ফোরণের মধ্য দিয়ে বর্তমান মহাবিশ্বের জন্ম হয়েছিল। বহুকাল আগেই ধর্ম অনুসারে মানুষের মধ্যে কতগুলো জাতের উদ্ভব ঘটেছে, মুসলমান, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ ইত্যাদি। রুপকথার গল্প তৈরিতে কেউ পিছিয়ে নেই। সব কিছুর একটা লজিক থাকে। ধর্মের কোনো লজিক নেই। আছে বিশ্বাস। অন্ধ বিশ্বাস। মূলত ধর্ম দিয়ে বিভক্ত হয়েছে মানুষ। তাতে মানুষের ক্ষতি হয়েছে বিস্তর।

ধর্ম নিয়ে আলোচনার কিছু নেই।
ধর্ম নিয়ে আলোচনা করা মানে সময়ের অপচয় করা। আমি ধর্ম নিয়ে কোনো আলোচনায় যেতে চাই না। তবু কেন জানি অবধারিতভাবে ধর্ম এসেই যায়। যাইহোক, আসল কথায় আসি। রাজনীতির চক্রে আমাদের ভাগ করা হয়েছিল ধর্মের দোহাই দিয়ে। আরও পরে ভাষা আন্দোলন, শেষে মুক্তিযুদ্ধ হয়। হত্যা করা হয় অসংখ্য মানুষকে। হয় লুটপাট এবং ধর্ষন। অনেক কিছু ত্যাগের পর আমরা এই বাংলাদেশ পেলাম, শুরু হলো নতুন যাত্রা। নতুন অধ্যায়। নতুন দেশ পেলাম কিন্তু বিভেদ গেল না। শুরু হলো অন্য অশান্তি। অনেক কাঠ খড় পুড়িয়ে দেশটি টিকে আছে। এবং আশার কথা হচ্ছে- দেশটি ভালোর দিকে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:০৯
২০টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যা মা তুই অসীমে... পারলে আমাকে ক্ষমা করে দিস

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৪ শে মে, ২০২৬ সকাল ১১:৪৯


ইয়াসমিন থেকে রামিশা এরপর কে? আমরা কবে মানুষ হবো? ওরা ধর্ষণকারী, আর আমরা দর্শনকারী! ...বাকিটুকু পড়ুন

রসময় গালগল্প

লিখেছেন রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮



প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।

আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!... ...বাকিটুকু পড়ুন

ঈদযাত্রায় সচেতন হোন, নিরাপদ থাকুন

লিখেছেন শাওন আহমাদ, ২৪ শে মে, ২০২৬ বিকাল ৩:২১



ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

মেঝ দা

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩৩

লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি এবং এনসিপির মধ্যে দূরত্ব বাড়ছে।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মে, ২০২৬ রাত ১১:৫৮


শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি; বিএনপি ও এনসিপির সম্পর্কের ভেতরে এখন স্পষ্ট টানাপোড়েন দৃশ্যমান। রাজনৈতিক অঙ্গনে ক্রমেই বাড়ছে পারস্পরিক অস্বস্তি ও বাকযুদ্ধ। এনসিপির সাম্প্রতিক আচরণ ও রাজনৈতিক অবস্থান নিয়ে... ...বাকিটুকু পড়ুন

×