somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

অলকা ও তার বাবা

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে।
খুবই ছোট শহর। ফারগো শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিয়েছে। অলকা'র ঘরটি ছোট কিন্তু ঘুব সাজানো গুছানো। বসার ঘরে একটি জানালা আছে। সেই জানালা দিয়ে অনেকখানি শহর দেখা যায়।

অলকা অনেক কষ্টে এই শহরকে আপন ভাবতে শিখেছে।
তবে এ শহরে একাএকা ঘুরে বেড়াতেও ভালো লাগে না। অলকারর পাশের ফ্ল্যাটে থাকে মেরি নামের একটি মেয়ে। মেরি ফারগো শহরে এসেছে চীন থেকে। দারুন ভালো ছাত্রী। অলকার সাথে সে মাইক্রোবায়োলজিতে পড়ছে। মেরি খুব মিশুক, আন্তরিক এবং হাসিখুশি টাইপ একটা মেয়ে।

সবচেয়ে বড় কথা মেরির সাহস অত্যাধিক।
সেদিন ক্লাশ শেষে মেরি জোর করে অলকাকে নিয়ে গেলো পার্কে। পার্কে হাঁটতে আসা এক বুড়ো মেরির বুকে হাত দেয়। অলকা প্রচন্ড অবাক হয়ে বুড়োর দিকে তাকিয়ে রইল। বুড়োর এমন ভাব করল- এটা কোনো ব্যাপারই না। মেরি রেগে গিয়ে বুড়োকে দিল পেটের মধ্যে এক লাথথি। বুড়ো ছিটকে পড়ল ঘাসের উপর। মেরি বলল- আংকেল এক পা তো কবরে- একটু সাবধান হোন। আমেরিকান বুড়োরা বেশ নির্লজ। তাদের মধ্যে একটা খাই খাই স্বভাব আছে।

শশীভূষন ব্যালকনি থেকে এসে আবার লিখতে বসেছেন।
বয়স হয়ে গেছে। লেখা ও পড়া ছাড়া তার আর কোনো কাজও নেই। এবার সে খুব দ্রুত লিখছেন। তার কেন জানি বারবার মনে হচ্ছে- তার হাতে সময় বেশী নেই। বুকের মধ্যে অনেক কথা জমা হয়ে আছে। সে জানে তার লেখা কেউ পড়বে না এবং কোথাও ছাপা হবে না। এই জন্য সে অনেক নিশ্চিন্ত। যা খুশি তাই লেখা যাচ্ছে। কিন্তু সম্পূর্ণ লেখাটা শেষ না করে মরে গেলে, সে মরেও শান্তি পাবে না। চিন্তা ভাবনা বাদ দিয়ে শশীভূষন লিখতে শুরু করলেন।

১৯৫০ সালে ভূমি সংস্কারের আইনে জমিদার ব্যবস্থা রদ করা হয়।
অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানীসহ পূর্ব বাংলার নেতারা উপলব্ধি করেন যে, বাংলা ভাষাভাষী মুসলিম অধ্যুষিত এই জনপদের নিপীড়িত মানুষের মুক্তির জন্য দরকার পুর্নাঙ্গ স্বাধীনতা। রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে কলকাতার যেই সুশীল সমাজ ১৯০৫ সালে বঙ্গভঙ্গের বিরোধিতা করে ছিলেন এই বলে যে 'বঙ্গ ভাগ হয়ে যাচ্ছে'; সেই সুশীলরাই আবার ১৯৪৭ সালে বঙ্গকে ভেঙ্গে পশ্চিমবঙ্গকে ভারতমাতার সাথে অন্তর্ভুক্তির দাবী জানাতে থাকে।

১৯৪৭ সালের দেশ বিভাগ না হলে-
বংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে আবির্ভূত হবার প্রশ্ন আসতো না। আমরা হয়তো আজও অখণ্ড ভারতের অধীনে থাকতাম। শশীভূষন লেখা বন্ধ করে গালে হাত দিয়ে ভাবতে বসেছেন। বয়স হয়ে গেলে মানুষ অতি তুচ্ছ বিষয় নিয়েও ভাবতে খুব পছন্দ করে। তার একমাত্র কন্যা অলকা পড়তে চলে গেছে আমেরিকা। মূলত মেয়েটাও একা, তিনিও একা। অলকার মা বেচে থাকলে এতটা একাকীত্ব লাগতো না। একাকীত্ব বড় যন্ত্রনাময়।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৬
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×