somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

মানব সভ্যতা চিরতরে ধ্বংস হবে কি করে?

০৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সে এক বড় অদ্ভুত বিষয়।
চিন্তা করে দেখুন এত দিনের চেনা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বিশাল বিশাল ইমারত ভেঙ্গে যাবে, গুড়িয়ে যাবে। মানুষ গুহা থেকে বেরিয়ে আজকের আধুনিক পৃথিবী তৈরি করেছে। কত সাধনা, কত ত্যাগ। কত পরিশ্রম। কোনো দেবতা, কোনো ফেরেশা বা কোনো নবী এসে আধুনিক বিশ্ব গড়ে দিয়ে যায়নি। মানুষের অক্লান্ত পরিশ্রমের ফল আজকের আধুনিক পৃথিবী। কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে। ভাবলেই বুকের মধ্যে মোচর দিয়ে ওঠে।

প্রতিটা ধর্মেই মানব সভ্যতা ধ্বংসের কথা বলা হয়েছে।
ধর্মের কথা গুলোতে লজিক নেই। আসলে সামন্ত যুগে মানুষ জ্ঞান বিজ্ঞানে উন্নত ছিলো না। তখন লোকজন তাদের ক্ষুদ্র জ্ঞানে ভুলভাল কথা বলে গেছেন। মহাকাশে গেছেন নবীজি। বোরাকে করে। বোরাকে পাখা ছিলো। অথচ মহাকাশে বাতাস নেই। লাঠি সাপ হয়ে গেছে। মাছের পেটে ঢুকে যাওয়া। হাতির মাথা লাগিয়ে দেওয়া। হনুমান পুরো রাজ্য উঠিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। শতশত রুপকথার গল্প আছে। যা ভিত্তিহীন। লজিকহীন।

সবার আগে সূর্য আলো দেওয়া বন্ধ করে দিবে।
সূর্যের আলো ছাড়া পৃথিবী অন্ধকার। গাছপালা সব মরে যাবে। কোনো জীবজন্তু বেচে থাকতে পারবে না। অক্সিজেনের অভাব দেখা দিবে। বাংলাদেশ সহ ৩৬ টা দেশ একদম পানিতে ডুবে যাবে। আর ৪২ টা দেশে বরফ দিয়ে পুরো জমে যাবে। সমুদ্রের পানি এক হাজার ফুট উপরে উঠবে। পিপড়ার মতো মানুষ মরতে থাকবে। বিশাল বিশাল ইমারত গুলো ভেঙে যাবে। চুরমার হয়ে যাবে সারা বিশ্ব। এক বছরের মধ্যে পুরো পৃথিবীর মানুষ মরে যাবে। মহামারী মানুষ ঠেকাতে পারবে। কি প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে পারবে না।

মুসলিমরা নাম দিয়েছে কেয়ামত।
পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সব মানুষ মরে যাবে। তারপর সমস্ত মৃত মানুষ একসাথে উঠে দাঁড়াবে। হাশরের ময়দানে জমা হবে। কেউ কাউকে চিনবে না। সবাই কান্না করবে। হাশরের ময়দানের একপাশে বেহেশত, আরেক পাশে জাহান্নাম। মানুষের পাপ পূণ্যের ফয়সালা হবে। ফেরেশতারা আল্লাহ কে সাহায্য করবে পাপী সনাক্ত করতে। মূলত ফেরেশতারা উকিলের ভূমিকায় অভিনয় করবে। যারা জান্নাতে যাবে তারা খুশি। অনেক গুলো হুর পাবে। নানান রকম খাদ্য। আর যারা জাহান্নামে যাবে তাদের খবর আছে। সূর্য থাকবে মাথার এক হাত উপরে। মাংস গলে গলে পড়বে।

স্ট্রোক করে বছরে কোটি মানুষ মারা যায়।
মানব সভ্যতা রক্ষা করবে মানুষ নিজেই। প্রযুক্তির উন্নতি মানুষের বড় ক্ষতির কারণ হবে একদিন। এই তো করোনায় বিশ্বে ২২ লাখ মানুষ মারা গেছে। দুনিয়াতে মহামারী হবে, হবে প্রাকৃতিক দুর্যোগ। যে কোনো দুর্যোগ মানুষ কাটিয়ে উঠতে পারবে। অতীতে অনেক সভ্যতা ধ্বংস হয়েছে। হরপ্পা সভ্যতা হারিয়ে গেছে। মায়া সভ্যতা নাই হয়ে গেছে। কারন পানির সংকট। পৃথিবীতে যা আছে, তার সব কিছুই একদিন ধ্বংস হবে। যেদিন একসাথে সব ধ্বংস হবে, সেদিনই মানব সভ্যতা বিলীন হয়ে যাবে। অবশ্য চিন্তা নেই, কয়েক শ বছর পর মানুষ আবার রাজত্ব করবে।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৬
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

×