somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

কর্পোরেট

১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এ-যুগে চাকরি পাওয়ার চেয়ে চাকরি পেয়ে, চাকরি টিকিয়ে রাখা বেশি কঠিন।
অফিস পলিটিক্স মারাত্নক খারাপ ব্যাপার। চাকরি টিকিয়ে রাখার জন্য অনেক সময় দালালী চাটুকারিতা পর্যন্ত করতে হয়। অনেক অফিসের বস চাটুকারিতা পছন্দ করে, উপভোগ করে। বস গুলো কানকথা মন দিয়ে শুনে এবং বিশ্বাস করে। অফিসের বস গুলো বেশ নির্বোধ হয়। এদের বুদ্ধির ঘাটতি আছে। বস গুলো বুদ্ধিমান হলে চাকরি করে আরাম আছে। বসদের উচিৎ কান কথা না শোনা। নিজের বিবেকটাকে খাটানো। বেশির ভাগ অফিসের বসরা পিয়ন গুলোর কথা বিশ্বাস করে।

কলিগ এবং বন্ধু দুটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
অফিসে আপনার সহকর্মীকে কখনো আপন ভাববেন না। বিশ্বাস করে ভরভর করে সব কথা বলে দিবেন না। প্রিয় সহকর্মী সাপ হতে সময় নিবে না। অফিসে শুধু আপনি আপনার দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন। সহজ সরল ভাবে অফিসে থাকিবেন। সবার সাথে সহজ সরল সম্পর্ক বজায় রাখবেন। সাবধান থাকবেন কেউ যেন আপনার দোষ না ধরতে পারে। সবার চেয়ে কাজ বেশি করবেন। আপনার যোগ্যতা ও দক্ষতা প্রমাণ করবেন কাজের মাধ্যমে। তাই কথা কম বলুন। কাজ বেশি করুন।

সময় মতো অফিসে যাবেন।
এবং অফিস ছুটির আগে অফিস থেকে বের হয়ে যাবেন না। অফিসে বসে অযথা কম্পিউটার চালাবেন না। বিভিন্ন সাইটে ঢুকবেন না। মোবাইলে বেশিক্ষন কথা বলবেন না। চা সিগারেট খাওয়ার জন্য অফিস থেকে ঘন ঘন বের হবেন না। মনে রাখবেন কেউ না কেউ আপনার দিকে নজর রাখছে। অফিসে পিয়নদের সাথে খারাপ ব্যবহার করবেন। সবার সাথে হাসি মুখে কথা বলবেন। নিজের ব্যাক্তিত্ব ধরে রাখুন। কারো কাছে সস্তা হবেন না। কর্ম জীবনে অবশ্যই সৎ থাকতে হবে। অসৎ মানুষকে কেউ সম্মান করে না।

অফিসে নারী সহকর্মীদের সাথে পিতলা খাতির করবেন না।
তাদের সাথে সস্তা রসিকতা করবেন না। প্রতিটা নারীকে সম্মান করবেন। কেউ আপনার কাছে সহযোগিতা চাইলে অবশ্যই সহযোগিতা করবেন। ভাব দেখাবেন না। নিজের ইমেজ ধরে রাখবেন। ব্যাক্তিত্ব ধরে রাখবেন। আপনার কোনো কর্মকাণ্ডে যেন কেউ বিরক্ত না হয় সেদিকে লক্ষ রাখবেন। ভুলেও কারো নামে গীবত করতে যাবেন না। কথা কম বলবেন, তাহলে শত্রু তৈরি হবে না। অনেকে অফিসকে সেকেন্ড হোম মনে করে। ইহা ভুল। অফিস হচ্ছে কাজের জায়গা। কাজ করবেন মাস শেষে টাকা পাবেন। টাকার চেয়ে বড় কাজ করে আনন্দ পাওয়া। রবীন্দ্রনাথ বলেছেন, সুখের চেয়ে স্বস্তিতে থাকা ভালো।

জাস্ট অফিসে আপনি আপনার দায়িত্ব যথাযথ ভাবে পালন করলেই হবে।
কে কি করলো সেটা আপনার দেখার দরকার নেই। কে দেরীতে হলো, কে কাজ করলো না, কে কাজে ফাকি দিলো, সেসব নিয়ে আপনি মাথা ঘামাবেন না। আপনি শুধু আপনার দায়িত্ব পালন করে যান। মনে রাখবেন দিন শেষে যোগ্য এবং দক্ষ লোকেরাই টিকে থাকে। আপনি অন্যদের চেয়ে বেশি কাজ করুন। কারো গীবত শুনবেন না। কারো গীবত করবেন না। তাহলে আপনি লাভবান হবেন। একটা কথা সারাজীবন মনে রাখবেন, আপ পিঠ নিচু না করলে কেউ আপনার পিঠে চড়তে পারবে না।

কৃপনতা বাদ দিন। প্রানবন্ত থাকুন। হাসিখুশি থাকুন।
সব সময় স্মার্ট থাকবেন, কথায় কাজে এবং পোশাকে। নিজের ডেস্ক নিজে পরিস্কার করবেন। আপনার পানির বোতল আপনি নিজে ভরে নিবেন। পিয়নদের সাথে খারাপ ব্যবহার করবেন না। একটা অফিস তখনই ক্ষতিগ্রস্ত হয়, যখন অফিসের স্টাফরা তাদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করে না। কাউকে বলবেন না, আপনি অন্যদের চেয়ে বেশি কাজ করছেন, ওমুকে কিছুই করছে না। মনে রাখবেন সবার চোখ আছে, সবাই দেখছে, সবাই জানে। মন দিয়ে কাজ করে যান, সাফল্য আসবেই। দেরি হোক যায়নি সময়।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:০৮
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×