somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আসসালামু আলাইকুম। ইদ মোবারক।

৩০ শে মার্চ, ২০২৫ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঈদ এখন এক নিরানন্দময় উপলক্ষ্য।
কিতাবে আছে ধনী-গরীব অবিভাজনের কথা বরং এদিন আরো প্রকটতা নিয়ে প্রস্ফুটিত হয় বিভেদরেখা কেননা আমরা আমাদের রাষ্ট্র- সমাজব্যবস্থা ও জনগণকে সেভাবে দিয়েছি ঘিয়ে ভাজা রেসিপি! কত লোক পরিবারের সাথে ইদ করতে বাড়ি যেতে পারেনি, সেই হিসাব কারো কাছে আছে? তাদের খবর কেউ রেখেছে? কত পরিবারে ইদের বাজার হয়নি। সে খবর কেউ রেখেছে? এরকমই আমাদের ইতিহাস। আমরা দেখেও দেখি না। শুনেও শুনি না।

সারাবছর দেখা নেই, সাক্ষাৎ নেই, মোলাকাত নেই,
মহব্বত নেই প্রেম নেই- ঈদ এলেই আবর্জনার মতো আসিতে থাকে নির্জলা মিথ্যাচারপূর্ণ 'ইস্টিকার ম্যাসেজ!' আহা প্রেম গলিয়া গলিয়া পড়ে কিন্তু মুহূর্তেই উড়ে গিয়ে আশ্রয় নেয় কর্পূরবাড়ি! আমার ছোট ভাইয়ের স্ত্রী দশ জোড়া জুতো কিনেছে। বললাম, এত জুতো কেন? বলল, এবার আপনার ছোট ভাই টানাটানির মধ্যে আছে। নইলে আমি ২০/২৫ জোড়ার কম কিনি না। যেসব মেয়েরা বাবার কাছে থাকাকালীন সুখ- বিলাসিতা করতে পারেনি, তারা স্বামীর ঘরে এসে মন ভরে বিলাসিতা করে নেয়।

গত একমাস যারা আমরা-
অনেক কষ্ট বা সাধনাপূর্বক কুলুপ এঁটে নির্বাকতা বরণ করেছিলাম তাদের জন্য মহাসুসংবাদ- গাঁ মানুক আর না-ই মানুক আপনিই আবার মোড়ল! আসুন প্রস্তুতি নেই কলহ-কুৎসা-রটনা-মিথ্যাচার-অনাচার- চোগলখোরিসহ যাবতীয় সুকর্মের! আমি শুধু দেখি চারিদিকে ক্রিমিনাল গুলো ওৎ পেতে আছে। তারা সুযোগের অপেক্ষায়। দিন শেষে অন্যের পকেট কেটে তাদের খালি হাতে বাসায় ফিরতে হয় না। আমরা সবাই সবাইকে ঠকাচ্ছি। এবং মনে মনে ভাবি আমরা জিতে গেলাম।

সবকিছু বদলায় শুধু বদলায় না কুকুরের লেজ-
এ কথা যারা বলেন বা আমিও বলি বটে এবং বুনো শুয়োরের পালে খুঁজে পাই নিজের প্রতিচ্ছবি! আমি কি সাধু? আমি কি ভালো? আমি কি মহৎ? আমি শালা বিরাট বদ। অন্যায় দেখেও আমি চুপ থাকি। ভিক্ষুক হাত পাতলে ধমক দেই। রেস্টুরেন্টে খেয়ে হাজার টাকা বিল দেই। টিপ দেই শখানেক। অথচ ভিক্ষুককে দেই ধমক। গতকাল মসজিদের সামনে থেকে তরমুজ কিনছিলাম। তখন এক ভিক্ষুক এসে আমার হাত ধরলো। ভিক্ষুকের পুরো শরীর নোংরা। হাতের নখে ময়লা জমে আছে। ভিক্ষুকটার উপর খুব রাগ হলো। ইচ্ছা করলো একটা লাথথি দেই। হারামজাদা ভিক্ষা চাইবে, ভালো কথা। নোংরা হাতে আমাকে ধরলো কেন?

সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২৫ সকাল ১১:১৯
১৪টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×